ব্যাংক খাতে ঝুঁকিপূর্ণ সম্পদ সোয়া ৪ লাখ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের লাগামহীন বৃদ্ধি, ঋণের মান কমে যাওয়া, প্রভিশন ঘাটতি ও মূলধন ঘাটতির কারণে ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২২ হাজার ৪৮৩ কোটি টাকায়।
বিপরীতে ঝুঁকিপূর্ণ সম্পদ বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোর সম্পদ থেকে আয় কমে গেছে। যে কারণে ঋণ বা বিনিয়োগ থেকে আয় হয়েছে নিম্নমুখী।
রোববার (২৯ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন ২০২৩ শীর্ষক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সালে দেশের ব্যাংকগুলোতে ঋণঝুঁকি ও পরিচালনগত ঝুঁকির মাত্রা বেড়েছে। ঝুঁকিপূর্ণ ঋণ বা সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৩৮৯ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ৬.০২ শতাংশ বেশি।
আলোচ্য সময়ে ব্যাংকের পরিচালনগত ঝুঁকিপূর্ণ সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৫৭ কোটি টাকা। ২০২২ সালের তুলনায় যা ৯ শতাংশ বেশি। ওই বছরে এ সম্পদ ছিল ১ লাখ ১১ হাজার ৯৭৬ কোটি টাকা।
এ সময়ে বাজারভিত্তিক ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ সামান্য কমে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৩৭ কোটি টাকা। যা ২০২২ সালের তুলনায় ৪.৯৮ শতাংশ কম। এসব মিলে ব্যাংক খাতে মোট ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২২ হাজার ৪৮৩ কোটি টাকায়।
প্রতিবেদনে বলা হয়, গত বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৯৮ হাজার ৪০০ কোটি টাকায়। সম্পদ বাড়ার চেয়ে ঝুঁকিপূর্ণ সম্পদ বেড়েছে বেশি মাত্রায়। এর অন্যতম কারণ হচ্ছে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের মান কমে যাওয়া। ফলে সেগুলোর একটি অংশ খেলাপি হয়ে পড়ছে।
খেলাপি ঋণ বাড়ার তুলনায় ব্যাংকগুলোর নিট আয় সেভাবে বাড়েনি। ফলে নিট আয় থেকে প্রভিশন ঘাটতি ও মূলধন ঘাটতি মেটাতে চাহিদা অনুযায়ী পুঁজির জোগান দিতে পারছে না।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ব্যাংকগুলোর সুদের হারের বিপরীতে ঝুঁকির মাত্রা কমেছে। ২০২২ সালে এ খাতে ঝুঁকি ছিল ০.৯০ শতাংশ। ২০২৩ সালে এই ঝুঁকির মাত্রা কমে দাঁড়িয়েছে ০.৪৬ শতাংশে। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ঝুঁকিও কিছুটা কমেছে। কারণ ডলারের বাজারে স্থিতিশীলতা আসতে শুরু করেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ব্যাংকগুলো অন্য ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিতে বিনিয়োগ কমিয়ে দিয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে আস্থার অভাব। অনেক ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি অন্য ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিতে সঞ্চয়কারীদের আমানতের অর্থ বিনিয়োগ করে সময়মতো ফেরত পাচ্ছে না। ওইসব প্রতিষ্ঠান আর্থিক দুর্বলতার কারণে টাকা ফেরত দিতে পারছে না।
বিষয়টি এখন কেন্দ্রীয় ব্যাংক পর্যন্ত নালিশ গেছে। যে কারণে ২০২৩ সালে এ ধরনের বিনিয়োগের মাত্রা কমে গেছে। ২০২২ সালে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর অন্য ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিতে বিনিয়োগ বা ঋণ দেওয়া ছিল ৭৯ হাজার কোটি টাকা। ২০২৩ সালে তা কমে ৭৬ হাজার ৭৭০ কোটি টাকায় দাঁড়িয়ছে।
ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিগুলো অতিরিক্ত তারল্য সাধারণত মুদ্রাবাজারে বিনিয়োগ করে। বিশেষ করে দুর্বল প্রতিষ্ঠানগুলোই মুদ্রাবাজারের প্রধান গ্রাহক। কিন্তু এ বাজারে বিনিয়োগ করা অর্থ যথাসময়ে ফেরত না আসায় এ খাতে বিনিয়োগে ভাটা পড়েছে।
প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, সম্পদের মান খারাপ হওয়ায় ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো বহুমুখী সংকটে পড়েছে। সম্পদের ওপর থেকে আয় কমে গেছে। একই সঙ্গে কমেছে সম্পদের মান।
ব্যাংকগুলোতে সম্পদের মান কমে যাওয়ায় বেশির ভাগ ব্যাংকই তহবিলের ব্যবহারের ক্ষেত্রে সংরক্ষণমূলক নীতি গ্রহণ করেছে। বিশেষ করে ভালো ব্যাংকগুলো অতিরিক্ত তহবিলের অর্থ মুদ্রাবাজারে বিনিয়োগ করছে না। কারণ এতে ঝুঁকি আছে। বিশেষ করে দুর্বল ব্যাংকগুলোকে ধার দিলে সে অর্থ ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তা রয়েছে।
এএসএম/
পাঠকের মতামত:
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- বরিশাল থেকে কলকাতা, এখনো নানকের কাছে যেভাবে যায় কোটি টাকা
- পত্রিকার জন্য এত টাকা কোথায় পেলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
- অতঃপর বাংলাদেশের জন্য দুশ্চিন্তার দরজা খুলেছে
- একে অপরের শক্তি থেকে শিক্ষা নিতে পারে ভারত-চীন
- বিশ্বনেতাদের খাবার তালিকায়ও ভারতের চমক
- ২৬০০ দিল্লি-প্রশিক্ষিত আমলার ওপর গোয়েন্দা নজরদারি!
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা! কারা পাবেন বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধা
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- প্রবাসীদের জন্য আজকের মুদ্রা বিনিময় হার
- এবার ভারতকে একহাত নিলেন স্পিকার
- ওরিয়ন ইনফিউশন: ‘অদৃশ্য’ চাপে নিঃস্ব বিনিয়োগকারীরা
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতের বড় ধাক্কা
- বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
- ৫ দেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের জবাব
- ধ্রুব রাঠি ইস্যুতে পুলিশের তদন্তে নতুন পদক্ষেপ
- শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
- ‘একটা কেন খাওয়া হলো, আরেকটাও খাওয়া উচিত ছিল’
- ঘরের ফ্যানই এবার ঠিক করবে সরকারের ভবিষ্যৎ
- সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ
- ৫ বছরে ৬ এমডি, ২০ হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি
- এক প্রজ্ঞাপন নয়, পে স্কেলে আসছে ৭ SRO! গেজেট নিয়ে নতুন খবর
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
অর্থনীতি এর সর্বশেষ খবর
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর













