সরকারি কর্মকর্তাদের সম্পদ অনুসন্ধানের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেছেন, সরকারি কর্মকর্তাদের সম্পদ অনুসন্ধান করা হবে। সোমবার (২৩ সেপ্টেম্বর) এনবিআরে ই-রিটার্ন তথ্য সেবা কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, সরকারি কর্মকর্তারা যখন আয়কর রিটার্ন দেন, তখন সেগুলো অডিট করা হয়, তারপর অ্যাসেস করা করা হয়। সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এ নিয়ে কাজ করে। সক্ষমতা অনুযায়ী পর্যায়ক্রমে করা হয়।
গ্রুপ-কোম্পানির কর ফাঁকির তদন্তের কাজ শুরু হয়েছে জানিয়ে মো. আব্দুর রহমান খান বলেন, এগুলো বৃহৎ করদাতা ইউনিট তদন্ত করছে। সক্ষমতা অনুযায়ী করা হচ্ছে। পর্যায়ক্রমে এসব শেষ করা হবে। সব কাজ একসঙ্গে শুরু করলে কোনোটিই শেষ করা যাবে না।
তিনি বলেন, যে করদাতাদের নিয়ে গণমাধ্যমে আলোচনা আছে বা গোয়েন্দাদের মাধ্যমে আমরা তথ্য পাচ্ছি, তদন্তের ক্ষেত্রে আমরা সেগুলোতে অগ্রাধিকার দিচ্ছি। করপোরেট করদাতাদের ক্ষেত্রে আমরা একই পদ্ধতি অনুসরণ করছি।
এসময় সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয় যে সরকারি কর্মচারী বিশেষ করে আমলা, যারা গত ১৫ থেকে ২০ বছরে অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন, এ রকম শত শত লোক রয়েছেন। আগের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এনবিআর ও সিআইসি এ নিয়ে ব্যাপকভাবে কাজ করেছিল। এবার কেন এনবিআর হাত গুটিয়ে রয়েছে?
এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যেতে যাচ্ছি না, আপনারা এ ধরনের কথা বলতে পারেন না। সময় তো সবে মাত্র শুরু। শুরু করতে কিছু সময় লাগে, যা বাইরে থেকে দেখা যায় না। আমরা নিশ্চয়ই বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, সবাইকে নিয়ে আমরা সে কাজ করতে চাই। এটি করতে আমরা অঙ্গীকারাবদ্ধ। এ জন্য সময় লাগবে। তবে কত সময় লাগবে, তা নিশ্চিত করে বলতে পারেননি এনবিআর চেয়ারম্যান।
রাজস্ব বোর্ডের মাঠ পর্যায় থেকে ট্যাক্স অডিট ফাইল পাঠাতে নিষেধাজ্ঞার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমাদের একটি ইমেজ সংকট রয়েছে, ম্যানুয়াল পদ্ধতিতে ফাইলগুলো ঠিক করি, তা সঠিক হয় না। এ বিষয়ে করদাতাদের কাছে থেকে অভিযোগ আমরা পেয়ে থাকি।
মো. আব্দুর রহমান খান বলেন, এ কারণে আমরা ডিজিটাল পদ্ধতিতে অডিট সিলেকশন করতে চাই, যেন করদাতাদের মনে সন্দেহ তৈরি না হয়। সে লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। যারা কর ফাঁকি দিয়েছেন, তাদের বের করব এবং আইনি ব্যবস্থা নেব। কালো টাকা সাদা করার আইন বাতিল করা হয়েছে। এ আইন বাতিল করার আগে কোনো ব্যক্তি কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে থাকলে তা আইনের বলেই নিয়েছেন; সেটা বৈধ। তার কোনো সমস্যা নেই। যতক্ষণ পর্যন্ত আইনটি বহাল ছিল, ততক্ষণ পর্যন্ত বৈধ।
এনবিআর চেয়ারম্যান বলেন, আর্থিক সক্ষমতা, মূল্যস্ফীতি ও দেশের অর্থনৈতিক ব্যবস্থা বিবেচনা করে করমুক্ত আয় সীমা নির্ধারণ করা হয়, যেন যাদের কম সক্ষমতা, তারা কম কর দিতে পারেন। আর যাদের সক্ষমতা বেশি তারা বেশি দিতে পারেন। সবাই জাতি গঠনে ভূমিকা রাখবেন।
দেশের মোট জনসংখ্যার ৫ শতাংশের মতো করদাতা জানিয়ে তিনি বলেন, বাকি জনগোষ্ঠী করের বাইরে। ভারতে কর দেয় ২২-২৩ শতাংশ মানুষ। করমুক্ত সীমা বাড়ালে আয়কর দেওয়া মানুষ নেটওয়ার্কের বাইরে চলে যাবে।
তিনি আরও বলেন, মামলা জটিলতার কারণে বিপুল পরিমাণ রাজস্ব আটকে আছে। এ মামলা জটিলতা দূর করতে কাজ করা হচ্ছে। হাইকোর্টে ভিন্ন বেঞ্চ হয়েছে, বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কাজ করছে। উভয় পক্ষের জেতার মানসিকতার কারণে মানুষ এডিআরে যেতে চাচ্ছে না।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, ৪০ লাখ লোক আয়কর রিটার্ন দেয়। এর মধ্যে মাত্র সাড়ে চার থেকে পাঁচ লাখ করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দেন। বাসায় বসে আয়কর রিটার্ন দেওয়া যায়। কেন তারা দিচ্ছেন না, সমস্যা কোথায়- তা দেখার জন্যই আমরা আয়কর রিটার্ন কল সেন্টার বা তথ্য সেবা চালু করেছি। রেজিস্ট্রেশন বা আয়কর রিটার্ন বা আয়কর রিটার্ন সেভ করার সময় সমস্যা হলে কল সেন্টারে কল করে সমস্যার সমাধান নেওয়া যাবে।
এসময় ই-রেজিস্ট্রেশনের সমস্যার বিষয়ে তিনি বলেন, এর প্রধান কারণে হলো মোবাইল সিম বায়োমেট্রিক না হওয়া। বায়োমেট্রিক করে মোবাইল সিম সংগ্রহ করা হলে ই-রিটার্ন বা রেজিস্ট্রেশনে সমস্যা হওয়ার কথা নয়। সমস্যা এড়াতে সিম বায়োমেট্রিক করতে হবে, অথবা বায়োমেট্রিক করে সিম সংগ্রহ করতে হবে।
তারিক/
পাঠকের মতামত:
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- বরিশাল থেকে কলকাতা, এখনো নানকের কাছে যেভাবে যায় কোটি টাকা
- পত্রিকার জন্য এত টাকা কোথায় পেলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
- অতঃপর বাংলাদেশের জন্য দুশ্চিন্তার দরজা খুলেছে
- একে অপরের শক্তি থেকে শিক্ষা নিতে পারে ভারত-চীন
- বিশ্বনেতাদের খাবার তালিকায়ও ভারতের চমক
- ২৬০০ দিল্লি-প্রশিক্ষিত আমলার ওপর গোয়েন্দা নজরদারি!
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা! কারা পাবেন বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধা
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- প্রবাসীদের জন্য আজকের মুদ্রা বিনিময় হার
- এবার ভারতকে একহাত নিলেন স্পিকার
- ওরিয়ন ইনফিউশন: ‘অদৃশ্য’ চাপে নিঃস্ব বিনিয়োগকারীরা
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতের বড় ধাক্কা
- বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
- ৫ দেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের জবাব
- ধ্রুব রাঠি ইস্যুতে পুলিশের তদন্তে নতুন পদক্ষেপ
- শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
- ‘একটা কেন খাওয়া হলো, আরেকটাও খাওয়া উচিত ছিল’
- ঘরের ফ্যানই এবার ঠিক করবে সরকারের ভবিষ্যৎ
- সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ
- ৫ বছরে ৬ এমডি, ২০ হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি
- এক প্রজ্ঞাপন নয়, পে স্কেলে আসছে ৭ SRO! গেজেট নিয়ে নতুন খবর
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
অর্থনীতি এর সর্বশেষ খবর
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর













