বিএসইসি চেয়ারম্যানের সাহসী সিদ্ধান্তের প্রতি বিনিয়োগকারীদের আস্থা
নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদ শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসাবে যোগদান করেই ঘোষণা দিয়েছেন, শেয়ারবাজারে আর অনিয়ম-দুর্নীতি চলবে না। তিনি বলেছেন, গত ১০ বছর শেয়ারবাজারে যতো অনিয়ম-দুর্নীতি হয়েছে, সব কিছুর তদন্ত করা হবে।
সর্বশেষ গতকাল বুধবার শেয়ারবাজারে একগুচ্ছ সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার মধ্যে ছিল-চার মেগা কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার, সার্কিট ব্রেকারের সর্বনিম্ন ৩ শতাংশ সীমা প্রত্যাহার, শিবলী কমিশনের আড়ি পাতার প্রকল্প বাতিল, শুভেচ্ছাদূত সাকিব আল হাসানকে সরিয়ে দেওয়া এবং ডিভিডেন্ড ঘোষণা করে বিতরণ না করলে তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি।
বিনিয়োগকারীরা নতুন চেয়ারম্যানের এসব সাহসী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তারা এসব সিদ্ধান্তকে শেয়ারবাজারের জন্য ইতিবাচক বলে অভিহিত করেছেন।
আবদুর রহমান নামের এক বিনিয়োগকারী শেয়ারনিউজকে বলেন, দিনের শুরুর আবহাওয়া দেখে যেমন সারাদিনের অবস্থা অনুমান করা যায়, তেমনি বিএসইসির নতুন চেয়ারম্যানের শুরুর উদ্যোগটা দেখেও শেয়ারবাজারে ভালো কিছু হবে বলে প্রত্যাশা করা যায়।
আতাউর রহমান নামের প্রবীণ এক বিনিয়োগকারী বলেন, অনেকে ভেবেছিলেন তিনি একজন ব্যাংকার। তিনি শেয়ারবাজারে কতোটা সাহসী নেতৃত্ব দিতে পারবেন। কিন্তু খন্দকার রাশেদ মাকসুদ শুরুতেই তাক লাগিয়ে দিচ্ছেন। তিনি এসেই বলেছেন, ‘আমি একটা মিশন নিয়ে এখানে এসেছি।’ তাঁর সেই প্রত্যয় ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে।
মঞ্জুরুল ইসলাম নামের আরেক বিনিয়োগকারী বলেন, শেয়ারবাজারে এই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনেক বড় বড় পন্ডিত এসেছেন। তারা তাদের পান্ডিত্য দিয়ে বিনিয়োগকারীদের নিঃস্ব করেছেন। বিপরীতে নিজেরা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
সোহেল রহমান নামের এক বিনিয়োগকারী বলেন, অধ্যাপক ড. খায়রুল হোসেন পঁচা-গলা কোম্পানি এনে শেয়ারবাজার দুর্গন্ধ করে দিয়েছেন। আর শিবলী রুবাইয়াত জুড়ায়ী তৈরি করে শেয়ারবাজারকে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়ে গেছেন।
বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা
আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮০৪ পয়েন্টে। আগেরদিন সূচকটি বেড়েছিল ৭১ পয়েন্ট।
আজ ডিএসইতে ৯৬৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৮৯৮ কোটি ৬৫ লাখ টাকা। লেনদেন বেড়েছে ৬৪ কোটি ৬১ লাখ টাকার বা ৭ শতাংশ।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৯৮টির বা ৭৫.০৬ শতাংশের, কমেছে ৬৭টির বা ১৬.৮৭ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৩২টির বা ৮.০৬ শতাংশের।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৩ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৫২টির, কমেছে ৭০টির এবং পরিবর্তন হয়নি ১৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৩ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৬ হাজার ৫২৫পয়েন্টে।
এএসএম/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর









