নগদের ব্যবসা আরও প্রসারের চেষ্টা করব : প্রশাসক
নিজস্ব প্রতিবেদক : নগদ বন্ধ করতে নয়, বরং প্রতিষ্ঠানটির যাতে আরও উন্নতি হয় তার জন্য বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটিতে সদ্য প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার।
বৃহস্পতিবার নগদ লিমিটেডের প্রধান কার্যালয়ে এসে দায়িত্ব নেওয়ার পর সংবাদ সম্মেলনে বদিউজ্জামান দিদার এমন প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, নগদ নিয়ে করা সব অপপ্রচার বন্ধ করে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়াই লক্ষ্য। বাংলাদেশ ব্যাংক নগদ বন্ধ করতে আসেনি। আমরা নগদকে আরও এগিয়ে যাওয়ার জন্যে সহায়তা করতে এসেছি।
আগেরদিন বুধবার বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে নগদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান, যুগ্ম পরিচালক আনোয়ার উল্যাহ, যুগ্ম পরিচালক পলাশ মণ্ডল, যুগ্ম পরিচালক (আইসিটি) আবু ছাদাত মোহাম্মদ ইয়াছিন, উপপরিচালক (আইসিটি) চয়ন বিশ্বাস এবং উপপরিচালক মো. আইয়ুব খানকেও প্রশাসকের সহায়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে।
একই সঙ্গে ডাক বিভাগের এই ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসে ডাক বিভাগের তিনজন কর্মকর্তাকে নগদ অফিসে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কর্মকর্তারা দায়িত্ব বুঝে নেন। নগদের নবনিযুক্ত প্রশাসক বলেন, ‘আমরা সম্প্রতি দেখছিলাম, ডাক বিভাগের ডিজিটাল সেবা নগদ সম্পর্কে কিছু গুজব ছড়িয়ে পড়েছে। নগদ সাড়ে নয় কোটি গ্রাহকের বিশাল একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান গুজবে ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা সব ধরনের গুজব শেষ করে গ্রাহকের আস্থা আরও বাড়াতে এসেছি।’
বাংলাদেশ ব্যাংকের এই পরিচালক বলেন, নগদের কোনো সেবা, কোনো কার্যক্রম বা কোনো অগ্রগতি এক মুহূর্তের জন্য থামবে না। তিনি বলেন, ‘নগদ ছিল এবং থাকবে। নগদের কার্যক্রম যেভাবে চলছিল, সেভাবেই চলবে। নগদ যেভাবে ভাতা বিতরণ চলছিল, যেভাবে লেনদেন করছিল, যেভাবে পেমেন্ট নিয়ে এগিয়ে যাচ্ছিল; সেগুলোকে আরও বড় করার জন্যই আমরা কাজ করব।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডাক বিভাগের পরিচালক আবু তালেব বলেন, ‘গত পাঁচ বছরে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন হিসেবে নগদের যে কার্যক্রম পরিচালিত হয়েছে তাতে কোনো অসামঞ্জস্য পরিলক্ষিত হয়নি। এটি ডাক বিভাগের অন্যান্য সেবার মতোই একটি বিশেষায়িত ডিজিটাল আর্থিক সেবা।’
নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের এই প্রশাসক নিয়োগকে আমরা স্বাগত জানাই। নগদের বিপক্ষে যে অপপ্রচার চলছিল, সেটা ঠেকাতে সরকারের এটি একটি সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ যা গ্রাহকের আস্থা পুনরুদ্ধারে সরাসরি ভূমিকা রাখবে।’
সংবাদ সম্মেলনে প্রশাসকের সহায়ক কর্মকর্তা, ডাক বিভাগের প্রতিনিধি এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আমিনুল হক উপস্থিত ছিলেন।
এএসএম/
পাঠকের মতামত:
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ১০ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- বরিশাল থেকে কলকাতা, এখনো নানকের কাছে যেভাবে যায় কোটি টাকা
- পত্রিকার জন্য এত টাকা কোথায় পেলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
- অতঃপর বাংলাদেশের জন্য দুশ্চিন্তার দরজা খুলেছে
- একে অপরের শক্তি থেকে শিক্ষা নিতে পারে ভারত-চীন
- বিশ্বনেতাদের খাবার তালিকায়ও ভারতের চমক
- ২৬০০ দিল্লি-প্রশিক্ষিত আমলার ওপর গোয়েন্দা নজরদারি!
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা! কারা পাবেন বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধা
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- প্রবাসীদের জন্য আজকের মুদ্রা বিনিময় হার
- এবার ভারতকে একহাত নিলেন স্পিকার
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
অর্থনীতি এর সর্বশেষ খবর
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ













