এফবিসিসিআই’র পর্ষদ বাতিল করতে বাণিজ্য উপদেষ্টাকে চিঠি
নিজস্ব প্রতিবেদক : দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করার দাবি জানিয়ে বাণিজ্য উপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন সংগঠনটির সাধারণ সদস্য। একই সঙ্গে সংগঠনটিতে প্রশাসক বসানোরও অনুরোধ করেন তারা।
রোববার বাণিজ্য উপদেষ্টার কাছে এই দাবি জানিয়ে চিঠি দেন সংগঠনটির সাধারণ সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণ ব্যবসায়ীদের পক্ষে চিঠিতে স্বাক্ষর করেন সমন্বয়ক হিসেবে এফবিসিসিআই’র সাবেক সহ-সভাপতি আবুল কাসেম হায়দার, সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী, জাকির হোসেন, আলী জামান, জাকির হোসেন নয়ন, আব্দুল হক প্রমুখ।
তাদের দাবি, ভোট ছাড়াই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট হয়ে এফবিসিসিআই’র বর্তমান সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মাহবুবুল আলম।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এফবিসিসিআইর পর্ষদ ভেঙে দেওয়ার জন্য ব্যবসায়ীদের মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে।
এই বিষয়ে গিয়াস উদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, এফবিসিসিআইতে দীর্ঘদিন ধরে স্বৈরতন্ত্র চলছে। সাধারণ ব্যবসায়ীরা এর থেকে মুক্তি চায়। এই জন্য অনতিবিলম্বে বর্তমান পর্ষদ বাতিল করতে বাণিজ্য উপদেষ্টা বরাবর চিঠি দেওয়া হয়েছে।
পর্ষদ বাতিল করার অনুরোধ জানিয়ে চিঠিতে বলা হয়, গত ১৫ বছর ধরে এফবিসিসিআই’র কার্যক্রম, ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতের স্বার্থে সার্বিকভাবে পরিচালিত হয়নি। বরং অনির্বাচিত, একদলীয় স্বৈরাচারী সরকারের তোষামোদি, ব্যক্তিগত স্বার্থ হাসিলসহ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে তৎপর ছিল সংগঠনটি। রাজনৈতিক মদদপুষ্ট কিছু অসাধু, অ-ব্যবসায়ী এফবিসিসিআই’র নেতৃত্বে এসে প্রতিষ্ঠানটিকে দলীয় কার্যালয়ে পরিণত করেছে। এর মাধ্যমে বিভিন্ন বাজার সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য অস্বাভাবিক বাড়িয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল।
চিঠিতে সাধারণ ব্যবসায়ীরা বলেন, দেশের বিদ্যমান সার্বিক পরিস্থিতিতে অনতিবিলম্বে এফবিসিসিআই’র বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করতে হবে। ২০২২ সালের বাণিজ্য সংগঠন আইনের ১৮ ধারাবলে অতিদ্রুত এফবিসিসিআইতে প্রশাসক নিয়োগ দিয়ে ব্যবসা খাতকে পুনরায় গতিশীল করার অনুরোধ করেন তারা।
এর আগে গত বুধবার সোনারগাঁও হোটেলে আয়োজিত ব্যবসায়ীদের এক অনুষ্ঠানেও এফবিসিসিআই’র পর্ষদ ভেঙে দেওয়ার দাবি তোলা হয়। সেখানে কয়েকজন সাবেক সহ-সভাপতি, পরিচালক ও সদস্যরা নির্বাচন প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে সরাসরি প্রতিনিধি নির্বাচনের জোর দাবি করেন।
তাদের অভিযোগ, এফবিসিসিআ’ই রাজনৈতিক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে, ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করে না। নমিনেটেড প্রথা বাদ দিয়ে সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে।
এদিকে, এফবিসিসিআই’র পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে আগামী বুধবার মতিঝিলে মানববন্ধন করার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। মানববন্ধনে নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সহযোগিতা চেয়েও একটি আবেদন করেন তারা। আবেদনে বলা হয়, অন্তত এক হাজার ব্যবসায়ী মানববন্ধনে অংশ নেবেন। অনুষ্ঠানটি সু-শৃংখলভাবে সম্পন্ন এবং যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ করছি।
মামুন/
পাঠকের মতামত:
- আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঠাকুরগাঁও-১:বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
- ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির
- ধসের মুখে ইসলামী ব্যাংক: লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- নম্বরপ্লেট নিয়ে সুখবর, বাড়তে পারে সময়সীমা
- পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩ মাস পরপর মুনাফা পেতে চাইলে জেনে নিন এই সঞ্চয়পত্রের নিয়ম
- ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সাউরির চাকরি হারানো ও হাসিনার ভিডিও—দুই বিষয়ে যা জানা গেল
- সব সম্পত্তির বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক
- নাভানা সিএনজির ডিভিডেন্ড ঘোষণা
- কনসার্টে যত টাকা নেয় দেশের জনপ্রিয় ব্যান্ড গুলো
- তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু
- বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শাইনপুকুর সিরামিকস
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে শিবা শানু
- ৭৭ হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশে ঢুকছে জাপান
- সিকদার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আলোচিত তাহসিফ সাউরির পরিচয়
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কহিনুর কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা’ রোনালদো
- তাহসিফের সঙ্গে হাসিনার ভিডিওর যোগসূত্র, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- জনতা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক
- দরপতনের নেপথ্যে কারা, তদন্ত ও কার্যকর ব্যবস্থা চান বাজার সংশ্লিষ্টরা
- জাপানের টাকায় ভারতের কোম্পানি ঢাকায়
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক













