বৈশ্বিক বাজারে ইতিবাচক সাড়ায় উজ্জীবিত পোশাক শিল্প
নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনা সরকারের পতনের পর কিছু বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ড বাংলাদেশ থেকে তাদের পোশাক সংগ্রহ বাড়িয়েছে। পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন, ড. মুহম্মদ ইউনূস দেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ বেড়েছে।
পোশাক খাতের ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্রের ইউএস পোলো, গ্যাপ, এক্সপ্রেসের মতো বড় কোম্পানিগুলো তাদের তাদের পোশাক সংগ্রহের পরিমাণ বাড়িয়েছে। এমনকি কোরিয়ার পোশাক ব্র্যান্ড বিওয়াইসি'র মতো নতুন কোম্পানিও এখাতে যুক্ত হয়েছে।
বাংলাদেশের জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান সংবাদ মাধ্যমকে জানান, তার কোম্পানির সবচেয়ে বড় ক্রেতা হলো ইউএস পোলো। ইতোমধ্যে তারা ইউএস পোলোর কাছ থেকে প্রত্যাশার চেয়েও বড় ফরমায়েশ পেয়েছে। তাদের উৎপাদন ক্ষমতার ৪০ শতাংশই দখল করে আছে ইউএস পোলো।
তিনি আরও বলেন, জুলাই মাসে ইন্টারনেট বন্ধ থাকায় তিনি তার কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের ইউএস পোলোর ঢাকা কার্যালয়ে পাঠান এবং তাদেরকে বাংলাদেশে চলমান পরিস্থিতি ব্যাখ্যা করেন। তাদের এই যোগাযোগের কারণে ক্রেতারা আস্থা রাখেন এবং আরো ফরমায়েশ পেতে সহায়তা করেন।
পোশাক খাতের আরেক শীর্ষ প্রতিষ্ঠান স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেছেন, তাদের তিনজন ক্রেতা ইতোমধ্যেই তাদের ফরমায়েশ বৃদ্ধি করেছেন। ইউএস পলো এবং গ্যাপ তাদের নিয়মিত ক্রেতা। অপরদিকে আরেক ক্রেতা এক্সপ্রেস দেউলিয়া অবস্থা কাটিয়ে ওঠার পর তারাও তাদের অর্ডার বাড়িয়েছে।
এদিকে, মাসকো গ্রুপের সিনিয়র ম্যানেজার (মার্চেন্ডাইজিং) মো. শরাফত হোসেন সোহেল জানিয়েছেন, বাংলাদেশ থেকে প্রথমবারের মতো পণ্য সংগ্রহ করতে আগ্রহী একটি শীর্ষ কোরিয়ান ব্র্যান্ড। ইতোমধ্যে তারা মাসকোর কাছে তাদের পণ্য সম্পর্কে জানতে চেয়েছে।
তিনি বলেন, "ওই ক্রেতার পক্ষ থেকে একটি দল এই সপ্তাহে আমাদের কার্যালয় পরিদর্শন করবে বলে জানিয়েছে।"
তিনি আরো বলেন, মাসকো গ্রুপ প্রতি মাসে বিশ্বমানের ব্র্যান্ড এইচঅ্যান্ডএম' এর জন্য ১০ থেকে ১৫ লাখ পিস গার্মেন্টস পণ্য তৈরি করে। তারা এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়নি। ইতোমধ্যে কারখানাটি ইউরোপীয়দের জন্য পরবর্তী গ্রীষ্মের জন্য ফরমায়েশ নেওয়া শুরু করে দিয়েছে।
সোহেল বলেন, "আমাদের ইউরোপের দুইজন ক্রেতা ড. ইউনুসের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন। তারা দেশের একটি উজ্জ্বল ভবিষ্যতের ব্যাপারে খুবই আশাবাদী।"
জানা গেছে, অন্যান্য বিখ্যাত ব্র্যান্ড এবং ক্রেতাদের মধ্যে যেমন জি-স্টার র, এম এন্ড এস, এইচ অ্যান্ড এম এবং ইনডিটেক্স পণ্য সরবরাহে দেরি হওয়ায় কোনো জরিমানা আরোপ করেনি।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে এইচঅ্যান্ডএম এবি কোম্পানিগুলোর সুইডিশ বিক্রেতারা বাংলাদেশি সরবরাহকারীদের জানিয়েছেন, আন্দোলনের কারণে বন্ধ থাকা কারখানাগুলোর কাছে তারা কোনো ছাড় চাইবেনা।
তবে শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন, বেক্সিমকো এবং নাসার মতো কিছু কোম্পানি তাদের ফরমায়েশ হারাতে পারে। কারণ উৎখাত হওয়া সরকারের সঙ্গে এসব কোম্পানির সম্পর্ক ও এদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ থাকায় তাদের থেকে ফরমায়েশ সরিয়ে নেওয়া হতে পারে।
মামুন/
পাঠকের মতামত:
- শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
- ‘একটা কেন খাওয়া হলো, আরেকটাও খাওয়া উচিত ছিল’
- ঘরের ফ্যানই এবার ঠিক করবে সরকারের ভবিষ্যৎ
- সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ
- ৫ বছরে ৬ এমডি, ২০ হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি
- এক প্রজ্ঞাপন নয়, পে স্কেলে আসছে ৭ SRO! গেজেট নিয়ে নতুন খবর
- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
- পুরুষদের ৫ মিনিট জড়িয়ে ধরলেই ৯০০ টাকা!
- সুখবর! একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
- ডিভিডেন্ডে অনিয়ম, কোম্পানির কর্মকর্তাদের ১.৩৫ কোটি টাকা জরিমানা
- ৩১ ডিসেম্বরের মধ্যে হাসিনার দেশে না ফিরলে রাজনীতিতে নতুন হিসাব
- গ্রামীণফোনে ইউনিয়ন বিরোধ, টেলিনরের বিরুদ্ধে নরওয়ের তদন্ত
- ইসলামী ব্যাংকের সামনে মুখোমুখি দুই পক্ষ, সোমবারও কর্মসূচির ঘোষণা
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- আস্থার সংকটে শেয়ারবাজার, তলানির দিকে সূচক
- ১৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মরিচের গুঁড়া ছুড়ে ব্যাংক কর্মীদের কাছ থেকে সাড়ে ৪ লাখ রুপি লুট
- ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের সম্পদে আদালতের ‘ক্রোকের নির্দেশ ’
- ডিভিডেন্ড পেলো দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- রেস অ্যাসেটমেন্ট পরিচালিত ১০ ফান্ডের দৈনিক নিট সম্পদমূল্য প্রকাশ
- রেকর্ড ডেট ঘিরে দুই শেয়ারে ফিরছে লেনদেন, একটিতে স্থগিত
- বিশ্ব নেতাদের সামনে মোদির মিথ্যে অহংকার ফাঁস!
- ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
- জিপিএইচ ইস্পাতের ডিভিডেন্ড ঘোষণা
- ১০৫০ টাকায় বিক্রি হচ্ছে কল রেকর্ড, নিরাপদ নন মন্ত্রীও
- বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়ার লড়াই
- শুভেন্দুর বিস্ফোরক দাবি, উঠল ‘বৃহত্তর বাংলাদেশ’ প্রসঙ্গ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১১ লাখ ৬৫ হাজার ৬৬৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- ক্যাশ ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- দুই কোম্পানির আইপিও অর্থ ব্যবহারের হালনাগাদ অডিট রিপোর্ট জমা
- জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত
- মির্জা ফখরুলের শূন্য আসনে নির্বাচনের তারিখ জানাল বিএনপি
- ‘অনেক ক্লাস করতাম শুধু উপস্থিতির ৫ নম্বরের জন্য’
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- জেলেই মোবাইল ব্যবহার করছিলেন সাবেক এমপি, ফোনে মিলল পর্ন ভিডিও
- এবার ভারত থেকে ৫০০ টন ইলিশ বাংলাদেশে!
- ফারাক্কার নিচে বাংলাদেশের ‘পানির চাল’!
- প্রধানমন্ত্রীর ভারত না যাওয়ার ঘোষণায় বিদ্যুৎ নিয়ে তালবাহানা
- নবম পে স্কেলে স্বস্তি, তবে সামনে যে বড় চ্যালেঞ্জ
- সৌদি আরবে বিদেশি বিনিয়োগকারীরা যে ৭টি ভুল করে
- দুবাই নাকি সৌদি আরব: ব্যবসায়িক বিনিয়োগের জন্য কোন দেশ এগিয়ে?
- ১৩ সিটে একক লড়াইয়ের ছক জামায়াতের, থাকছেন যেসব হেভিওয়েট
- আজ ১৩ সেপ্টেম্বর নামাজের সময়সূচি: ঢাকাসহ সারাদেশ
- বাংলাদেশি টাকায় সকল দেশের আজকের টাকার রেট ১৩ সেপ্টেম্বর ২০২৬
- বর্জ্য ব্যবস্থাপনায় বড় পদক্ষেপ, চুক্তিতে পৌরসভা-স্কয়ার-ব্র্যাক
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
- সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ
- ডিভিডেন্ডে অনিয়ম, কোম্পানির কর্মকর্তাদের ১.৩৫ কোটি টাকা জরিমানা
- গ্রামীণফোনে ইউনিয়ন বিরোধ, টেলিনরের বিরুদ্ধে নরওয়ের তদন্ত










