শেয়ারবাজার উন্নয়নে সুশাসনের বিকল্প নেই : ডিএসই চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজার উন্নয়নে সুশাসনের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।
আজ বুধবার (১০ জুলাই) নেদারল্যান্ড ভিত্তিক গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ (জিআরআই) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ যৌথ উদ্যোগে তালিকাভুক্ত ৭৫টি কোম্পানির প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে ‘লঞ্চ সিরিমনি অব গাইডেন্স ডকুমেন্ট ফর সাসটেনেবিলিটি রিপোর্টিং অন দ্য জিআরআই স্ট্যান্ডার্ডস-২০২১’ শীর্ষক অনুষ্ঠানে ডিএসইর চেয়ারম্যান এসব কথা বলেন।
ডিএসইর ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) সাত্তিক আহমেদ শাহ, ঢাকা সুইডেন দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি ফ্রেডরিকা নরেন, ডিএসইর প্রধান রেগুলেটরি কর্মকর্তা খাইরুল বাসার আবু তাহের, মহাব্যবস্থাপক মো. ছামিউল ইসলাম, জিআরআই সাউথ এশিয়া নেটওয়ার্কের পরিচালক ড. অদিতি হালদার, ম্যানেজার রাহুল সিং, আইওটিএ কনসালটিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং সিইও মোহাম্মদ গোলাম কিবরিয়া এবং সাসটেনেবিলিটি নেক্সাস লিমিটেডের পরিচালক মুনতাসির নাহিদ।
ডিএসই চেয়ারম্যান বলেন, বাংলাদেশ বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি দেশ। সরকার দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে চায়। বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে অর্থনৈতিক উন্নয়ন করতে হবে। বাংলাদেশের শেয়ারবাজারকে উন্নত করার জন্য সুশাসনের কোন বিকল্প নেই। জিআরআই প্রাতিষ্ঠানিক সুশাসন বৃদ্ধিতে সহযোগিতা করে। জিআরআই আমাদের রিপোর্টের মান বৃদ্ধিতে সহযোগিতা করে। আমি আশা করি জিআরআইর সহযোগিতা উত্তোরোত্তর বৃদ্ধি পাবে।
ড. হাসান বাবু বলেন, গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভের (জিআরআই) এর গাইডলাইনগুলো বিশ্বব্যাপী গ্রহণযোগ্য, প্রযুক্তিগতভাবে উন্নত, বিশ্বস্ত এবং ব্যবহারবান্ধব। কোম্পানির প্রতিবেদনের স্বচ্ছতা ও জবাবদিহিতা হলো সততা ও বিশ্বাস সৃষ্টি করার অন্যতম প্রধান মাধ্যম। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোম্পানির ব্র্যান্ডিং, খ্যাতি এবং পণ্যের গুণগত পার্থক্য কাঙ্খিত পর্যায়ে বৃদ্ধি করে। জিআরআই প্রতিষ্ঠার পর থেকে তিন-চতুর্থাংশ কোম্পানি সাসটেইন্যাবল রিপোর্ট তৈরিতে জিআরআইর কাঠামো ব্যবহার করে।
ডিএসইর মহাব্যবস্থাপক মো. ছামিউল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, আধুনিক ব্যবসায়িক অনুশীলন, একটি কোম্পানির কৌশল এবং দৈনন্দিন কার্যাবলীতে পরিবেশগত, সামাজিক এবং কর্পোরেট গভর্নেন্স নীতি এবং অনুশীলনগুলো একীভূত করে৷ আজকের প্রোগ্রামটি জিআরআই স্ট্যান্ডার্ড ২০২১-এর উপর ভিত্তি করে সাসটেইনেবিলিটি রিপোর্টিংয়ের জন্য গাইডেন্স ডকুমেন্টের লঞ্চিং অনুষ্ঠান।
তিনি বলেন, আমরা শেয়ারবাজারের আরও স্টেকহোল্ডারদের সাথে সামনের দিনগুলিতে তালিকাভুক্ত কোম্পানিগুলির জন্য জিআরআই স্ট্যান্ডার্ড ২০২১-এর উপর ভিত্তি করে একটি টেকসই প্রতিবেদন তৈরির চেষ্ঠা অব্যাহত রাখবো।
জিআরআই সাউথ এশিয়ার নেটওয়ার্কের পরিচালক ড. অদিতি হালদার ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমানে বাংলাদেশ ক্রমবর্ধমান অর্থনীতির একটি দেশ। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ এবং ক্রমবর্ধমান ব্যবসায়িক খাতেও শক্তিশালী ও প্রাণবন্ত। একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হয়ে উঠতে একটি দেশের শক্তিশালী অর্থনৈতিক বাজার কাঠামো অবদান রাখে।
তিনি বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ বাংলাদেশের অর্থনীতির অন্যতম মাধ্যম এবং প্রায় ৭০ বছর ধরে দেশের শিল্পায়ন, অবকাঠামোর উন্নয়ন এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখছে। অর্থনীতির অগ্রগতির সাথে, ডিএসই দেশীয় এবং বিদেশী বিনিয়োগকারীদের জন্য একটি পরিপূণ শেয়ারবাজার গড়ে তুলেছে। এটি টেকসই উন্নয়ন লক্ষ্যে টেকসই প্রতিবেদন বিশ্বব্যাপী প্রচারণার সাথেও সঙ্গতিপূর্ণ।
ঢাকাস্থ সুইডেন দূতাবাস-এর সেকেন্ড সেক্রেটারি ফ্রেডরিকা নরেন বলেন, সুশাসন ও স্থায়ীত্ব উন্নয়নের অন্যতম নিয়ামক। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। নতুন এই সাসটেইনেবিলিটি স্টান্ডার্ড অনুশীলন করার ফলে আগামীতে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে কম্পিটিটিভনেস বৃদ্ধি পাবে। জিআরআই এর মান অনুশীলনের জন্য সুইডেন অত্যন্ত আনন্দিত এবং বাংলাদেশের জনগণের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
উদ্বোধনী বক্তব্যে ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বলেন, দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, তালিকাভুক্ত বা অতালিকাভুক্ত কোম্পানিগুলির মধ্যে সাসটেইনেবিলিটির অনুশীলন করার জন্য, একটি টেকসই প্রতিবেদনের মান খুবই গুরুত্বপূর্ণ। জিআরআই, এই সেক্টরে অগ্রগামী হওয়ায়, তাদের মান বিভিন্ন সেক্টরের ব্যবহারকারীদের মধ্যে সাসটেইনেবিলিটির বিভিন্ন বিষয় চিহ্নিতকরণ এবং সংজ্ঞায়িত করতে সহায়তা করবে। কর্পোরেট সাসটেইনেবিলিটি রিপোর্ট করার উদ্দেশ্যে হলো বাংলাদেশের শেয়ারবাজারের সকল স্টেকহোল্ডারদের সকলের উন্নতির জন্য এই ধরনের একটি প্রতিবেদন তৈরি করতে হবে এবং এটি জিআরআই ইএসজি ডিসক্লোজারের সাহায্যে খুব অর্জনযোগ্য হতে পারে।
জিআরআইর বিশ্বব্যাপী আপডেট ও জিআরআই গাইডেন্স ডকুমেন্ট সম্পর্কে বর্ণনা করেন জিআরআই সাউথ এশিয়া নেটওয়ার্কের ম্যানেজার রাহুল সিং, জিআরআই গাইডেন্স ডকুমেন্টের বিস্তারিত এবং বাংলাদেশে সাসটেনিবিলিটি রিপোর্টিং এর ট্রেন্ড সম্পর্কে আলোকপাত করেন আইওটিএ কনসাল্টিং বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ গোলাম কিবরিয়া এবং বাংলাদেশে সাসটেনেবিলিটি রিপোর্টিং এর সুবিধা সম্পর্কে বর্ণনা করেন সাসটেনেবিলিটি নেক্সাসের পরিচালক মুনতাসির নাহিদ।
সমাপনী বক্তব্যে ডিএসই’র প্রধান রেগুলেটর কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ বলেন, আমরা জিআরআই-এর গাউডলাইনসমূহ অনুসরণ বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবন্ধ। আমরা এই বিষয়গুলো লিস্টিং রেগুলেশন্সে অন্তভূক্ত করতে চাই। ২০১৮ সাল থেকে ডিএসই জিআরআই এর সাথে সানটেইনেবল প্রতিবেদনের মান উন্নয়নে কাজ করছে।
মিজান/
পাঠকের মতামত:
- ২ বছর পর ফের ভারত–বাংলাদেশ সম্পর্ক নতুন মোড়
- গভর্নরকে ‘স্বৈরাচার’ বলা তিন কর্মকর্তাকে বদলি
- স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকের ভবিষ্যত নিয়ে বড় ইঙ্গিত
- ইফতার মাহফিলে হঠাৎ অসুস্থ প্রধান বিরোধীদলীয় নেতা
- ৬ সিটিতে রাজনৈতিক প্রশাসক নিয়ে প্রতিমন্ত্রীর ব্যাখ্যা
- দমবন্ধানো এক ঘণ্টা, প্রধানমন্ত্রী-সরাসরি হস্তক্ষেপে শিশুর জীবন বাঁচল!
- প্রেম, বিয়ে এবং বিতর্ক: হাকিমের চাঞ্চল্যকর ব্যাখ্যা ভাইরাল
- যে কারণে কমছে পেঁয়াজ-রসুনের দাম
- মহাসড়কে বিকট শব্দ, মুহূর্তেই দুমড়েমুচড়ে গেল এমপির গাড়ি
- রাষ্ট্রপতিকে নিয়ে বড় প্রশ্ন ছুড়লেন জামায়াত আমির
- সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনা নিয়ে যা বললেন শবনম ফারিয়া
- ট্রাইব্যুনালের রায় খতিয়ে দেখা হবে, অনিয়ম পেলে আইনি ব্যবস্থা
- পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির
- এলপি গ্যাসের দাম কমল
- শেয়ারবাজার থেকে ২৭০ কোটি টাকার বিদেশি বিনিয়োগ প্রত্যাহার
- প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন
- মিউচুয়াল ফান্ডে বড় কেলেঙ্কারি, এলআর গ্লোবালকে সরিয়ে দিচ্ছে বিএসইসি
- ফ্যামিলি কার্ড নিয়ে বিস্তারিত জানাল সরকার
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি
- সদকাতুল ফিতরের টাকার পরিমাণ
- জানা গেলো বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচনের তারিখ
- সহযোগী প্রতিষ্ঠানের উন্নত পারফরম্যান্সে মুনাফা বেড়েছে তালিকাভুক্ত কোম্পানির
- পতনশীল সূচকে ব্যতিক্রম ১৩ শেয়ার
- নিম্নমুখী বাজারে চার কোম্পানির ইতিবাচক অবদান
- ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
- অন্তর্বর্তী সরকারের তিন মন্ত্রণালয় ঘিরে ফাওজুল কবিরের গুরুত্বপূর্ণ বার্তা
- দুই পক্ষের সমাবেশে ১৪৪ ধারা জারি
- সরকারি চাকরিজীবীদের জন্য সতর্কবার্তা
- নাসীরুদ্দীনের স্ট্যাটাসের পর আসিফের বার্তা
- ২৪ ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৪ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচকের হালকা পতন, লেনদেনে বিনিয়োগকারীদের সক্রিয়তা
- দিল্লিতে মাহদীর সঙ্গে থাকা নারী পরিচয় প্রকাশিত
- এক সালামে ৪ রাকাত তারাবি পড়ার মাসআলা
- ডা. তাসনিমের হ্যাক: ৭ দিনের মধ্যে কোষ্ঠকাঠিন্য চলে যাবে
- রাষ্ট্রপতি থেকে হুইপ: আলোচনায় আছেন যেসব নেতা
- ‘ইগোর বশে’ নাঈমের ওপর লাঠিচার্জ!
- প্রধানমন্ত্রী সম্পর্কে রাষ্ট্রপতির মূল্যায়ন
- ফ্যামিলি কার্ড বিতরণের তারিখ ঘোষণা
- ইউনূসকে ঘিরে নতুন আইনি ঝড়ের আভাস!
- প্যারোলে মায়ের দাফন, কারাগারে যেতেই বাবার মৃত্যু সংবাদ
- নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
- দুই কোম্পানির স্পটে লেনদেন শুরু
- পুলিশের নতুন পোশাক নিয়ে পরিবর্তনের সিদ্ধান্ত ফের
- প্রাথমিকভাবে যেসব এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ হবে
- ৩ সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- মন্ত্রিত্ব আমার ইচ্ছার নয়: পররাষ্ট্রমন্ত্রীর খোলামেলা মন্তব্য
- ভারতীয় নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি
- দাম কমেছে খেজুরের, দেখে নিন সব রকমের দামের তালিকা
- নাসীরুদ্দীন পাটওয়ারীর জন্য মেঘনা আলমের বড় সারপ্রাইজ
- ঈদের ছুটি নিয়ে সুখবর দিলো সরকার
- ছাত্রদল সভাপতির জন্য হৃদয়ছোঁয়া বার্তা ডাকসু নেত্রীর
- রবি অজিয়াটার ডিভিডেন্ড ঘোষণা
- তোপের মুখে অভিযান বন্ধ করে যা বললেন জব্বার মন্ডল
- ড. ইউনুসের পরবর্তী বড় পরিকল্পনা প্রকাশ্যে
- ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি সম্পূর্ণ বন্ধ
- ২২ অক্টোবর রাষ্ট্রপতিকে ফোনে যা বলেছিলেন নাহিদ
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- সচিবালয়ে প্রথম দিনেই দুই বড় অঙ্গীকার দিলেন অর্থমন্ত্রী
- বিএসইসির শীর্ষপদে দৌড়ঝাঁপ, আস্থা সংকটে নিয়ন্ত্রক সংস্থা
- ছুটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা প্রকাশ
- বিনিয়োগকারীদের টাকা না দিয়ে ডিলিস্টিং নয়: কেন্দ্রীয় ব্যাংককে বিএসইসি’র কড়া চিঠি
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা












