×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

খান ব্রাদার্সের শেয়ার নিয়ে ডিএসইর সতর্কবার্তা

২০২৪ জুলাই ১০ ১৬:৪৩:৪৬
খান ব্রাদার্সের শেয়ার নিয়ে ডিএসইর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ব্যাগ লিমিটেডের শেয়ার দাম অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে। গত কয়েক দিন ধারাবাহিক দাম বৃদ্ধির কারণে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৪৬ শতাংশ। যে কারণে ডিএসই কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে।

ডিএসই জানিয়েছে, খান ব্রাদার্সের শেয়ার দাম বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চেয়েছিল ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যার উত্তরে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়াটির দাম বেড়েছে বা বাড়ছে।

উল্লেখ্য, গত ২ জুলাই কোম্পানিটির শেয়ার দর ছিল ৯৬ টাকায়। যা ৮ জুলাই লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৪০.৪০ টাকায়। এতে দেখা যায়, ৫ কর্মদিবসে শেয়ারটির দাম বেড়েছে ৪৪.৪০ টাকা বা ৪৬ শতাংশ।

তবে ডিএসইর ব্যাখ্যা তলবের পর গতকাল ও আজ বুধবার শেয়ারটির দাম কমেছে। আজ লেনদেন শেষে শেয়ারটির দাম দাঁড়িয়েছে ১৩৩.৭০ টাকায়।

মিজান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে