×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ জুলাই ০৫ ১০:৩০:০৫
সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহের সোমবার (০১ জুলাই) ব্যাংক হলিডে উপলক্ষে বন্ধ ছিল দেশের শেয়ারবাজার। ফলে বিদায়ী সপ্তাহে (৩০ জুন-০৪ জুলাই) শেয়ারবাজারে চার কর্মদিবস লেনদেন হয়েছে।

এই চার কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১২টি প্রতিষ্ঠান। এরমধ্যে ৩২৯টির দর বেড়েছে, ৪০টির দর কমেছে, ২৪টির দর অপরিবর্তিত ছিল এবং ১৯টির লেনদেন হয়নি।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির ইউনিট দর ১০.৭৪ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী লাইফ ইন্সুরেন্সের ৭.৫১ শতাংশ, এটলাস বাংলাদেশের ৭.৩২ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৬.২৮ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ৫.৫২ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্সের ৫.২৬ শতাংশ, লিনডে বাংলাদেশের ৪.৩৫ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.০৮ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৩.৮১ এবং জুট স্পিনার্স লিমিটেডের ৩.৭৩ শতাংশ শেয়ার দর কমেছে।

তারিক/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে