×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানাল বিআইএফসি

২০২৪ জুলাই ০২ ১১:৩৯:১০
ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানাল বিআইএফসি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি) ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৯ টাকা ৭৮ পয়সা।

৩১ ডিসেম্বর,২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১১৪ টাকা ৪২ পয়সা।

বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরবর্তিতে জানানো হবে। এজিএম সংক্রান্ত জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ আগস্ট।

এএসএম/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে