খালাস পেলেন অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান আজিজ মোহাম্মদ ভাই
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দিয়েছেন আদালত।
অন্যদিকে নবীন মন্ডল ও পারভেজ নামে দুই আসামির ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত দুজন আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশানের বাসা দেখাশোনা করতেন। ঢাকার দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক তসরুজ্জামান এই রায় ঘোষণা করেন।
ঢাকার দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের পেশকার তানভীর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৩ জুন আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নবীন মন্ডল ও পারভেজ পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
এর আগে ২০১৯ সালের ২৭ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশানে আজিজ মোহাম্মদ ভাইয়ের দুটি বাসায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদসহ নবীন মন্ডল ও পারভেজ নামের দুজনকে গ্রেফতার করা হয়। তখন তাদের হেফাজত থেকে আনুমানিক ২০ লাখ টাকার মদ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম সামসুল কবীর বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেন। মামলাটির তদন্ত শেষে ২০২৩ সালের ১২ নভেম্বর চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান।
মামলায় গত ৯ মে ঢাকার দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক তসরুজ্জামান আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের (সংশোধিত ২০২০) ধারা ৩৬ (১) স্মারণি ২৪ (গ), ২৯ (ক), ৩৮ ও ৪১ মোতাবেক অভিযোগ গঠন করেন।
মাদকদ্রব্য অধিদপ্তরের মামলার এজাহারে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গুলশানের একটি বাসায় বিপুল পরিমাণ মদ সংরক্ষণ করে একটি চক্র মাদকের রমরমা কারবার করছে। এমন সংবাদের ভিত্তিতে ২০১৯ সালের ২৭ অক্টোবর সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় দুই আসামি নবীন মন্ডল ও পারভেজকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদসহ গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় প্রায় ২০ লাখ টাকার মদ।
মামলাটির তদন্ত শেষে ২০২৩ সালের ১২ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। চার্জশিটে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ আনা হয়।
চার্জশিটে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মাদক উদ্ধার হওয়া ফ্ল্যাটটি মালিকের অনুপস্থিতিতে আসামি নবীন মন্ডল ও পারভেজ দেখাশোনা করতেন। বেশিরভাগ সময় ফ্ল্যাটটি তালাবদ্ধ থাকত। মাঝে মাঝে, বিশেষ করে বিকেলে ও সন্ধ্যার পর কখনো নবীন মন্ডল কখনো পারভেজ বিভিন্ন লোকজন নিয়ে ওই ফ্ল্যাটে যেতেন এবং গভীর রাত পর্যন্ত তারা সেখানে অবস্থান করতেন।
এতে আরও বলা হয়, আসামিদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তারা এ-ও জানান, ফ্ল্যাটের মালিক মাদক কারবারের বিষয়ে অবগত আছেন। এরপর তদন্ত কর্মকর্তা মদ উদ্ধার হওয়া ফ্ল্যাট দুটির মালিকানা সম্পর্কে জানার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন বরাবর চিঠি দেয়। চিঠির জবাবে সিটি করপোরেশন একটি প্রতিবেদন দেয়। প্রাপ্ত প্রতিবেদনে জানা যায়, ফ্ল্যাট দুটির মালিক আজিজ মোহাম্মদ ভাই।
গত ৯ মে নব্বই দশকের চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক অরুণাভ চক্রবর্তী।
এএসএম/
পাঠকের মতামত:
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
- চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে রুমিন ফারহানার বড় অভিযোগ
- খাসির মাংসের কথা বলে দেওয়া হলো মুরগি, সংঘর্ষে আহত ১২
- স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের রসিকতা
- দুর্যোগে স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত
- ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
- মেয়েকে হত্যা করল বাবা-মা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর রহস্য
- সূচকের ঊর্ধ্বগতিতে বাজার মূলধনের বড় উল্লম্ফন
- দানবাক্সে পাওয়া চিঠি ঘিরে সিলেটে চাঞ্চল্য
- গ্রাহকদের অংশগ্রহণে ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় সমাবেশ
- হাসিনার দেশে ফেরা নিয়ে বড় মন্তব্য করলেন আসিফ নজরুল
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড—ইপিএস
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- জামিনে মুক্তির পর স্ত্রী-সন্তানসহ ৬ জনকে হত্যা
- সঞ্চয়পত্রে কর রিফান্ডের সুযোগ, বদলে গেল উৎসে করের নিয়ম
- সরকারের নতুন পরিকল্পনা, রেশন পাবেন যারা
- ৫ কারণে কিছু মানুষ মশার কাছে বেশি আকর্ষণীয়
- ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অন্তঃসত্ত্বা, তদন্তে নড়েচড়ে বসল প্রশাসন
- সংসদ বনাম রাজপথ—হাসনাত আবদুল্লাহর নতুন বার্তা
- পাঠ্যবইয়ে ব্যাপক পরিবর্তন, বদলাচ্ছে যেসব বিষয়
- স্বর্ণ-রুপার দামে নতুন সমন্বয়, বাজুসের সর্বশেষ ঘোষণা
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন মোড়ে, ট্রাম্পের কড়া হুমকি
- ভিসা নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব
- আপিল বিভাগের রায়ের পর সংবিধানে বড় পরিবর্তন
- ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
- রপ্তানি ও কর্মসংস্থান—দুই দিকেই ধাক্কা
- ভারী বৃষ্টি ও বন্যার কারণে এনসিপির নতুন সিদ্ধান্ত
- যেসব খাবারে সবচেয়ে বেশি প্রোটিন থাকে
- একটি মশার কামড়েই বিপদ!
- হাসিনার ভাষণ প্রচার নিয়ে সরকারের কড়া বার্তা
- পরপর দুই ভূমিকম্পে আতঙ্ক, নতুন সতর্কবার্তা
- গেঞ্জি পরে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির
- আর্জেন্টিনা ফাইনালে উঠলেই সমস্যায় পড়তে পারেন মেসি!
- বৃষ্টি থামছে না, নতুন করে সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর
- নতুন পে স্কেল নিয়ে আইএমএফের বড় প্রশ্ন
- মেসির চেয়ে যাকে বেশি গুরুত্ব দিলেন ইসরায়েলের নেতানিয়াহু
- প্রবাসী আয়ের বছরে ইসলামী ব্যাংকের নতুন সাফল্য
- ৭ শিয়ালের মাংস বিক্রির পোস্ট ঘিরে তীব্র বিতর্ক
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন ও হাদিসের আলোকে উত্তর
- নতুন দুটি নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ সরকারের
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে




.jpg&w=50&h=35)



