নির্বাচনী বিতর্কে বাইডেন ও ট্রাম্প : একে অন্যকে যেভাবে ঘায়েল করার চেষ্টা করেছেন
নিজস্ব প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের টেলিভিশন বিতর্কে দেখা গেছে দুই প্রধান প্রার্থী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প একে অপরকে আক্রমণ ও পাল্টা আক্রমণ করেছেন।
আাগামী ৫ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে চার বছরের মধ্যে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছেন তারা।
পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সীমান্ত ইস্যু, সামাজিক নিরাপত্তা, শিশু যত্ন, কংগ্রেসের ওপর হামলা এবং গর্ভপাতসহ বিভিন্ন বিষয়ে কথা বলার সময় বাইডেন ও ট্রাম্প একে অপরকে মিথ্যা বলার জন্য অভিযুক্ত করেছেন এবং একে অপরকে কঠোর ভাষায় আক্রমণ করার চেষ্টা করেছেন।
ডোনাল্ড ট্রাম্পের অর্থনীতি, পররাষ্ট্র নীতির রেকর্ড এবং গণ অভিবাসন পরিচালনায় বাইডেনের কঠোর সমালোচনা করেন।
অন্যদিকে, আদালতে সম্প্রতি ট্রাম্পের সাজার প্রসঙ্গ তুলে ট্রাম্পকে ‘গণতন্ত্রের জন্য হুমকি’ বলে উল্লেখ করেছেন বাইডেন।
বিতর্কে ট্রাম্প এই বলে শেষ করেছেন, আমেরিকান জনগণ এখন নরকে বাস করছে। "আমরা সাড়ে তিন বছর ধরে নরকে বাস করছি"।
অন্যদিকে শেষ ভাষণে বাইডেন আমেরিকানদের জন্য একটি মূল বিষয়, মুদ্রাস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলেছেন যে তিনি কর কমাতে চান। একইসঙ্গে ট্রাম্প কর বাড়াবেন বলেও দাবি করেন।
পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্ক নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করেছেন বাইডেন। অন্যদিকে ট্রাম্প্র বাইডেনের ছেলে হান্টার বিডেনের বন্দুক আইনে দোষী সাব্যস্ত হওয়ার কথা তুলে ধরেন।
২০২০ সালের রাষ্ট্রপতি নির্বাচনের পর দ্বিতীয়বারের মতো বাইডেন এবং রিপাবলিকান ট্রাম্প একে অপরের মুখোমুখি হন।
বিতর্কে কথা বলার সময় বাইডেনের কণ্ঠ কর্কশ শোনাচ্ছিল। এই বিষয়ে তার প্রচার দল জানিয়েছে, গত কয়েকদিন ধরে তার ঠাণ্ডার কারণে তার কণ্ঠস্বর এমন শোনাচ্ছে।
কে জিতেছে বিতর্কে?
যুক্তরাষ্ট্রের বিবিসির স্পেশাল করেসপন্ডেন্ড কেইটি লিখেছেন, এবারের বিতর্কের ফরম্যাট ছিলো আমেরিকানদের জন্য তুলনামূলক ভালো।
তবে সঞ্চালকরা তথ্যের সত্যতা যাচাইয়ের চেষ্টা করেননি। এটা ছিলো বাইডেনের জন্য একটি খারাপ রাত।
বাইডেনের অনেক জবাবই পরিষ্কার ছিলো না। তাকে বয়স্ক মনে হচ্ছিলো। তবে বিতর্কের দ্বিতীয় ধাপ তার জন্য কিছুটা ভালো ছিলো এবং তিনি কিছুটা শক্তি পেয়েছিলেন।
বিতর্কে ডোনাল্ড ট্রাম্প জিতেছেন, এমনটা প্রাথমিকভাবে বলা যায়। কিন্তু এটা কী তাকে নির্বাচনে জিততে সহায়তা করবে?
সাবেক রিপাবলিকান কংগ্রেসওম্যান রোডনি ডেভিস বলেছেন, বিতর্কটি ছিলো ‘ডোনাল্ড ট্রাম্পের পরিষ্কার জয়’।
পর্যবেক্ষকরা কী বলছেন?
রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের যারা মনোযোগ দিয়ে বিতর্ক দেখেছেন তারা অনেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
সাবেক ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান স্টেফাইন মারফি বিবিসিকে বলেছেন, কিছু মূহুর্ত ছিলো যেখানে বাইডেন তার বয়স তুলে ধরেছেন।
কিন্তু অন্যদিকে তার মতে ডোনাল্ড ট্রাম্প কিছু মন্তব্য করেছেন যা ‘সত্যি নয়’ এবং এগুলো সত্যতা যাচাই করা উচিত। তিনি বলেন তার উদ্বেগের জায়গা হলো নির্বাচনের ফল গ্রহণ করবেন কি-না তা বলতে ডোনাল্ড ট্রাম্প অনীহা দেখিয়েছেন।
বিবিসির ম্যাডেলাইন হ্যালপার্টকে দেয়া সাক্ষাতকারে মিশিগান স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর কোরউইন স্মিডট বলেছেন, বাইডেন তার অনেক দুর্বলতা দেখিয়েছেন এবং খুব বেশি শক্তির জায়গা দেখাননি।
ভিজুয়াল, কণ্ঠ ও জবাব দেয়ার গতির কারণে তাকে অনুসরণ করাটা কঠিন ছিলো।
তিনি বলেন, “অনেক তথ্যভিত্তিক জবাব ও পয়েন্ট প্রেসিডেন্ট বাইডেন দিয়েছেন। কিন্তু বলার ধরণের কারণে সেগুলো দ্রুত হারিয়ে গেছে।”
তিনি বলেন, ‘ট্রাম্পের পারফরমেন্স থেকেও অনেকে বেশি শক্তির জায়গা পাওয়া যায়নি এবং তিনিও কিছু দুর্বলতার প্রদর্শন করেছেন।’
“প্রশ্নের জবাবে তার উত্তরগুলো দৃঢ় ছিলো না। কিন্তু উত্তরগুলো তার ভোটারদের কিছু উদ্বেগ ও ইস্যুকে স্পর্শ করে গেছে,” বলছিলেন প্রফেসর স্মিডট। “তার সমর্থকরা তাকে চার বছর আগের প্রার্থীর মতোই দেখতে চায়”।
ট্রাম্প নির্বাচনের ফল মানবেন?
বিতর্ক পরিচালনাকারী সিএনএন এর সঞ্চালক ট্রাম্পের কাছে দুবার জানতে চান যে নির্বাচনে যে-ই জিতুক তিনি ২০২৪ সালের নির্বাচনের ফল মানবেন কি-না।
জবাবে ট্রাম্প বলেন, “যদি এটি সুষ্ঠু, আইনগত ও ভালো নির্বাচন হয় তাহলে অবশ্যই মানবো”। একই সাথে তিনি ২০২০ সালের নির্বাচন নিয়ে তার বড় ধরণের কারচুপির অপ্রমাণিত দাবির পুনরাবৃত্তি করেন।
প্রার্থীদের বয়স প্রসঙ্গ
বাইডেনকে তার বয়স সম্পর্কে প্রশ্ন করা হয় যে তিনি যখন দ্বিতীয় মেয়াদ শেষ করবেন তখন তার বয়স হবে ৮৬। তিনি হবেন সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট জবাবে বলেন, একসময় তিনি সবচেয়ে কমবয়সী আইন প্রণেতা বলে সমালোচনার শিকার হতেন এবং ট্রাম্প “তিন বছরের ছোট এবং অনেকটাই কম যোগ্য”।
বাইডেন বলেন, “রেকর্ড দেখুন। দেখুন তিনি যে ভয়ানক পরিস্থিতি রেখে গিয়েছিলেন সেখান থেকে কীভাবে ঘুরে দাঁড়িয়েছি।”
অন্যদিকে ট্রাম্পকে বলা হয় যে তার বয়স এখন ৭৮ এবং দ্বিতীয় মেয়াদ শেষে তা হবে ৮২ বছর।
জবাবে ট্রাম্প বলেন, তার স্বাস্থ্য ভালো এবং তিনি এই সময় গলফ খেলার প্রসঙ্গও টেনে আনেন।
এএসএম/
পাঠকের মতামত:
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- স্বর্ণের দামে নতুন পরিবর্তন, আজকের বাজারদর এক নজরে
- শেয়ারবাজারে আজকের চার গুরুত্বপূর্ণ খবর
- ‘তারে পাইলে শান্তি পাইতাম’—চতুর্থ শ্রেণির ছাত্রীর লাশের পাশে চিরকুট
- জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর বহর নিয়ে নতুন তথ্য
- রূপপুরে বদলে গেল বাংলাদেশের পরিচয়
- আজ থেকেই একাদশে ভর্তি শুরু, সঙ্গে রাখতে হবে যেসব কাগজপত্র
- সপ্তাহজুড়ে বেক্সিমকোর শেয়ারদরে বড় পরিবর্তন
- ইউসিবির রাইট শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
- শিক্ষকদের টিকটক নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রতিমন্ত্রী
- অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিলেন আনাস
- অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়িতে, তদন্তে নতুন মোড়
- মেঘনা ইকোনমিক জোনে জার্মান পার্লামেন্টারি প্রতিনিধি দল
- বৃষ্টির পর দেশের আবহাওয়ার বড় পরিবর্তনের আভাস
- ভোরে নামাজ পড়ছিলেন স্ত্রী, এরপরই ঘটল ভয়াবহ ঘটনা
- ডিজিটাল ব্যাংকিং নিয়ে সরকারের নতুন পরিকল্পনা, যা জানালেন অর্থমন্ত্রী
- দাঁড়িয়ে পেশাব করা হারাম, মাকরুহ নাকি জায়েজ; জেনে নিন সঠিক বিধান
- ব্রয়লার মুরগি কেনার সময় ৩ ভুল করবেন না
- ছয় মাসের স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সাফল্যের’ তালিকা দিলেন হাসনাত
- রাত ৯টার পর দোকান বন্ধ, বিয়েতে শুধু এক পদ— নতুন কড়াকড়ি
- ‘এক আইফোনের জন্য মেরে ফেললি, ১০ ফোন চাইলে দিতাম’
- সিটিজেনস ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত হানিফ শোয়েব
- শেয়ারবাজারে প্রতিদিন বিনিয়োগ শিক্ষা, বিএসইসির নতুন উদ্যোগ
- নতুন পে-স্কেলে বেতন পেতে তথ্য জমা দেওয়ার সহজ নিয়ম
- একাদশে ভর্তির চূড়ান্ত ফল আজ রাত ৮টায়, জানবেন যেভাবে
- ডাচ-বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ কনক্লেভ, নেওয়া হলো যেসব সিদ্ধান্ত
- নতুন পে-স্কেলে শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- ৬ লাখ কোটি ছাড়িয়েছে খেলাপিঋণ, সামনে আরও বড় ঝুঁকির সতর্কতা
- ডিএমপিতে বড় রদবদল, একসঙ্গে বদলি ৪ উচ্চপর্যায়ের কর্মকর্তা
- পুলিশের ভাতায় বড় পরিবর্তন, দেখে নিন বিস্তারিত হিসাব
- প্রথমবারের মতো সব সরকারি কর্মচারী পাবেন যে ভাতা
- ব্যাংকিং খাত এখন ‘প্রিক্যারিয়াস’, খেলাপি ঋণ আরও বাড়তে পারে
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির এজিএম
- আগামী ১০ বছরে যে চাকরিগুলোর চাহিদা বাড়তে পারে
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড নিয়ে নতুন পে-স্কেলে যা আছে
- অবশেষে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
- ‘খোকন মামুর এই অবস্থা হতো না’
- জেমিনিকে পরীক্ষা করতে গিয়ে ঘটল অপ্রত্যাশিত ঘটনা
- ১০ দিনেও সন্ধান নেই একই পরিবারের দুই গৃহবধূর
- মানুষের চোখ এত নিখুঁত, কোরআনের মিলল গুরুত্বপূর্ণ ইঙ্গিত
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ













