×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বিজিআইসির ডিভিডেন্ড ঘোষণা

২০২৪ জুন ২৬ ১৮:০৯:৫৯
বিজিআইসির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি (বিজিআইসি) ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৭ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৫৩ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৯ টাকা ৫৫ পয়সা।

আগামী ২৮ আগস্ট সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ জুলাই।

মামুন/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে