×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সোনালী লাইফের ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত বোর্ড সভা স্থগিত

২০২৪ জুন ২৬ ১৪:১৫:৩৫
সোনালী লাইফের ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত বোর্ড সভা স্থগিত

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্সে ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত বোর্ড সভা স্থগিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি আইন অনুসারে, অর্থবছর শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে কোম্পানির বোর্ড সভা আহ্বান করে ওই সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করতে হয়। বোর্ড সদস্যরা আর্থিক প্রতিবেদন অনুমোদন করলে সভায় সাধারণত ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বিশেষ পরিস্থিতির কারণে সোনালী লাইফের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বোর্ড সভায় উপস্থাপন করা সম্ভব নয় বলে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ ওই সভা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, আইডিআর সোনালী লাইফের বোর্ড ভেঙ্গে দিয়ে নতুন বোর্ড গঠন করে দিয়েছে। এই কারণে নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষা সম্পন্ন করিয়ে বোর্ড সভায় উপস্থাপন করা সম্ভব হচ্ছে না।

উল্লেখ, সোনালী লাইফে ব্যাপক দুর্নীতির অভিযোগে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কোম্পানিটির পরিচালনা বোর্ড ভেঙ্গে দিয়ে নতুন বোর্ড গঠন করেছে।

এএসএম/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে