পিছ টানে সৌদি যুবরাজের উচ্চাভিলাসী নিওম প্রকল্প!
আন্তর্জাতিক ডেস্ক : এক বছর আগে টেভিশনে প্রচারিত একটি তথ্যচিত্রে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে সৌদি আরবজুড়ে চলমান বড় বড় অবকাঠামো নির্মাণের ‘ফ্ল্যাগশিপ প্রকল্পগুলো’ নিয়ে সমালোচকদের সংশয়ের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল।
জবাবে সৌদি যুবরাজ দৃঢ় বিশ্বাস নিয়ে বলেছিলেন, ‘তাঁরা এমনটা বলতেই পারেন। আর আমরা যেটা পারি, তা হলো, তাঁদের ভুল প্রমাণ করা।’
কিন্তু সৌদি যুবরাজের সেই জবাবের এক বছরও অতিক্রম করেনি। সমালোচকদের সংশয়ই ধীরে ধীরে বাস্তব রূপ পেতে শুরু করেছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, এসব নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে ‘ভিশন ২০৩০’ রূপকল্পের আলোকে। দেশটির হবু বাদশাহ মোহাম্মদ বিন সালমানের উচ্চাভিলাসী রূপকল্প এটা।
এরই আলোকেই ২০৩০ সালের মধ্যে দেশের আর্থ–সামাজিক খোলনলচে বদলে ফেলতে চান তিনি। সেই সঙ্গে দেশটির জ্বালানি তেলনির্ভর অর্থনীতিকেও বদলে ফেলতে চান মোহাম্মদ বিন সালমান।
তবে বিগত কয়েক মাসে সৌদি আরব সরকার উচ্চাভিলাসী ও বিস্তৃত মরুভূমি উন্নয়ন প্রকল্প (নিওম নামে পরিচিত) পরিকল্পনা পিছিয়ে দিয়েছে। মোহাম্মদ বিন সালমানের ভিশন–২০৩০–এর মূল কেন্দ্রে রয়েছে এই প্রকল্প।
সৌদি আরব সরকার নিওম ছাড়া আরও ১৩টি বেশ বড় আকারের নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে। ট্রিলিয়ন ডলারের এসব প্রকল্পকে ‘গিগা প্রজেক্ট’ বলা হচ্ছে।
এই গিগা প্রজেকেন্টর আওতায় রাজধানী রিয়াদের উপকণ্ঠে আস্ত একটি বিনোদন শহর এবং লোহিত সাগরের পাশে কয়েকটি বিলাসবহুল দ্বীপসহ বিভিন্ন পর্যটক ও বিনোদনকেন্দ্র নির্মাণ করা হচ্ছে।
কিন্তু জ্বালানি তেলের দাম কম যাওয়ায় সৌদি আরবের রাজস্বে প্রভাব পড়েছে। আর এই পরিস্থিতি উচ্চাভিলাসী অবকাঠামো নির্মাণ প্রকল্পগুলোর রাশ টানতে রিয়াদকে বাধ্য করছে।
তবে প্রকল্পগুলোর বাস্তবায়ন যাতে নির্বিঘ্ন রাখা যায়, সে জন্য অর্থায়নের বিকল্প কৌশলের সন্ধান করছে সৌদি সরকার।
এসব সরকারি প্রকল্পের সঙ্গে সরাসরি জড়িত একজন উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে বলেন, এসব বড় প্রকল্পের পুনর্মূল্যায়ন করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।
উপদেষ্টা আরও বলেন, কয়েকটি বিষয়ের ভিত্তিতে প্রকল্পে নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে সন্দেহ নেই, এই প্রকল্পগুলি পুনর্মূল্যায়ন করা হবে।
কিছু কাজ পরিকল্পনা অনুযায়ী হবে। তবে কিছু কাজে দেরি হতে পারে। অথবা কাজের পরিধি কমে যেতে পারে। সূত্র: বিবিসি
এএসএম/
পাঠকের মতামত:
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- স্বর্ণের দামে নতুন পরিবর্তন, আজকের বাজারদর এক নজরে
- শেয়ারবাজারে আজকের চার গুরুত্বপূর্ণ খবর
- ‘তারে পাইলে শান্তি পাইতাম’—চতুর্থ শ্রেণির ছাত্রীর লাশের পাশে চিরকুট
- জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর বহর নিয়ে নতুন তথ্য
- রূপপুরে বদলে গেল বাংলাদেশের পরিচয়
- আজ থেকেই একাদশে ভর্তি শুরু, সঙ্গে রাখতে হবে যেসব কাগজপত্র
- সপ্তাহজুড়ে বেক্সিমকোর শেয়ারদরে বড় পরিবর্তন
- ইউসিবির রাইট শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
- শিক্ষকদের টিকটক নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রতিমন্ত্রী
- অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিলেন আনাস
- অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়িতে, তদন্তে নতুন মোড়
- মেঘনা ইকোনমিক জোনে জার্মান পার্লামেন্টারি প্রতিনিধি দল
- বৃষ্টির পর দেশের আবহাওয়ার বড় পরিবর্তনের আভাস
- ভোরে নামাজ পড়ছিলেন স্ত্রী, এরপরই ঘটল ভয়াবহ ঘটনা
- ডিজিটাল ব্যাংকিং নিয়ে সরকারের নতুন পরিকল্পনা, যা জানালেন অর্থমন্ত্রী
- দাঁড়িয়ে পেশাব করা হারাম, মাকরুহ নাকি জায়েজ; জেনে নিন সঠিক বিধান
- ব্রয়লার মুরগি কেনার সময় ৩ ভুল করবেন না
- ছয় মাসের স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সাফল্যের’ তালিকা দিলেন হাসনাত
- রাত ৯টার পর দোকান বন্ধ, বিয়েতে শুধু এক পদ— নতুন কড়াকড়ি
- ‘এক আইফোনের জন্য মেরে ফেললি, ১০ ফোন চাইলে দিতাম’
- সিটিজেনস ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত হানিফ শোয়েব
- শেয়ারবাজারে প্রতিদিন বিনিয়োগ শিক্ষা, বিএসইসির নতুন উদ্যোগ
- নতুন পে-স্কেলে বেতন পেতে তথ্য জমা দেওয়ার সহজ নিয়ম
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ













