×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৪ জুন ২৫ ১৪:৫৯:৪৪
মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৫ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭১টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন প্রতিষ্ঠানটির ইউনিট দর আগের দিনের তুলনায় ৬০ পয়সা বা ১০ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ১ টাকা বা ৯.৯০ শতাংশ।

আর ২ টাকা ৬০ পয়সা বা ৯.৮১ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিকদার ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গ্লোবাল হেভি কেমিক্যালের ৯.৮০ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৯.৫২ শতাংশ, আইএফআইএল ইসলামীক মিউচুয়াল ফান্ড-১’র ৮.১৬ শতাংশ, আইসিবির ৭.৫৪ শতাংশ, এটলাস বাংলাদেশের ৭.৯৬ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.০৪ শতাংশ এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬.৯৫ শতাংশ দর বেড়েছে।

তারিক/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে