×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সোমবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ জুন ২৪ ১৫:০৯:১৪
সোমবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৪ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ২৫৫টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে এপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ২০ পয়সা বা ২.৯৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আলহাজ টেক্সটাইলের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৪ টাকা ৭০ পয়সা বা ২.৯৯ শতাংশ।

আর ৮ টাকা ৯০ পয়সা বা ২.৯৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সোনালী পেপার এন্ড বোর্ড লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নিউলাইন ক্লোথিংস’র ২.৯৯ শতাংশ, জেমিনি সী ফুডের ২.৯৯ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ২.৯৮ শতাংশ, মুন্নু এগ্রোর ২.৯৯ শতাংশ, ইস্টার্ন কেবলসের ২.৯৮ শতাংশ, এসকে ট্রিমসের ২.৯৮ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ২.৯৮ শতাংশ দর কমেছে।

তারিক/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে