বৈশ্বিক প্রতিযোগী সক্ষমতা সূচকে ফের শীর্ষস্থানে সিঙ্গাপুর
আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক প্রতিযোগী সক্ষমতা সূচকে আবারো শীর্ষস্থানে উঠে এসেছে সিঙ্গাপুর। গত বছর তালিকার চতুর্থ স্থানে থাকা দেশটি তিন ধাপ এগিয়ে সুইজারল্যান্ড, ডেনমার্ক ও আয়ারল্যান্ডকে পেছনে ফেলেছে।
দ্য স্ট্রেইটস টাইমসের খবরে বলা হয়, সম্প্রতি সুইজারল্যান্ডভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্টের (আইএমডি) ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস র্যাংকিং প্রকাশ হয়।
সেখানেই প্রতিযোগী সক্ষমতার দিক থেকে সিঙ্গাপুরের শীর্ষে উঠে আসার তথ্য জানানো হয়। আইএমডি বিশ্বের ৬৭ দেশের ৩৩৩টি প্রতিযোগিতামূলক মানদণ্ডের ওপর ভিত্তি করে এই র্যাংকিং তৈরি করেছে।
২০২৩ সালে র্যাংকিংয়ের প্রথম স্থানে থাকা সুইজারল্যান্ড এবারে দ্বিতীয় স্থানে নেমে গেছে। তৃতীয় স্থানে আছে ডেনমার্ক।
অন্যদিকে, গত বছর দ্বিতীয় স্থানে থাকা আয়ারল্যান্ড এ বছর চতুর্থ স্থানে নেমে গেছে। এর আগে সিঙ্গাপুর ২০২০ সালে প্রথমবারের মতো র্যাংকিংয়ে শীর্ষেস্থান দখল করেছিল।
পরের তিন বছর যথাক্রমে পঞ্চম, তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করে। এই সময়ে ডেনমার্ক ও সুইজারল্যান্ড ভাগাভাগি করে সূচকের শীর্ষস্থানে ছিল।
অবশেষে ডেনমার্ক ও সুইজারল্যান্ডের জায়গায় দখলে নিতে পেরেছে এশিয়ার এই দেশটি। সিঙ্গাপুরের শীর্ষে উঠে আসার বিষয়টি তাদের সক্ষমতার জানান দিচ্ছে।
এক্ষেত্রে অর্থনৈতিক পারফরম্যান্স, শাসন দক্ষতা, বাণিজ্য দক্ষতা ও অবকাঠামো—চার মানদণ্ডে উন্নতি করেছে দেশটি। এর মধ্যে বাণিজ্য দক্ষতায় প্রতিদ্বন্দ্বীদের তুলনায় শীর্ষে উঠে এসেছে দেশটি।
গত এক বছরে মানদণ্ডটির অন্তর্গত উপাদান শ্রমবাজারের ক্ষেত্রে তিন ধাপ এবং দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের ক্ষেত্রে ১২ ধাপ উন্নতি হয়েছে। এছাড়া ব্যবস্থাপনা অনুশীলনে ২১ ধাপ উন্নতির মাধ্যমে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দেশটি।
একইভাবে, প্রযুক্তিগত অবকাঠামো সূচকে সিঙ্গাপুর শীর্ষে রয়েছে। সামগ্রিক অবকাঠামো বিভাগে, এটি গত বছর নবম স্থানে ছিল, তবে এ বছর এটি চতুর্থ অবস্থানে উঠেছে। দেশটি শাসন দক্ষতায় পাঁচ ধাপ উন্নতি করেছে এবং দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে।
তবে অর্থনৈতিক পারফরম্যান্সের ক্ষেত্রে সিঙ্গাপুর কিছুটা স্থবিরতা দেখিয়েছে। মূল্য সূচকে দেশটি ১১ পয়েন্ট কমে ৬২তম অবস্থানে এবং কর্মসংস্থান সূচকে তিন পয়েন্ট কমে পঞ্চম অবস্থানে নেমে এসেছে। সার্বিকভাবে তৃতীয় অবস্থানে রয়েছে দেশটি।
এএসএম/
পাঠকের মতামত:
- হাসানাত আব্দুল্লাহর বাড়ি নিয়ে বিস্ফোরক অভিযোগ
- নতুন মেশিন ও রুফটপ সোলার প্রকল্পে বিনিয়োগ করবে হাক্কানি পাল্প
- নতুন সুবিধা আনল উবার, বদলে যাচ্ছে আয়ের নিয়ম
- জর্দার কৌটা খুলতেই মিলল স্বর্ণ, যা করলেন স্টুয়ার্ড গার্ড
- আয়নাঘর নিয়ে বিতর্কের অবসান, যা বললেন তাজুল ইসলাম
- চাকরি হারানো কর্মীদের অভিযোগের জবাব দিলো ডিএসই
- ৩ আগস্ট থেকে কার্যকর যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম
- অর্ধবার্ষিকে মুনাফায় বড় উল্লম্ফন সিটি ব্যাংকের
- কিডনি দান করতে গিয়ে জীবনের সবচেয়ে বড় সত্য জানলেন স্বামী
- ১২ কেজি এলপিজির নতুন দাম ঘোষণা
- ইউটিউব ভিডিওর তথ্য উড়িয়ে দিল ড্যাফোডিল কম্পিউটার্স
- সূচকে মিশ্র চিত্র, তবে লেনদেন ও দর বৃদ্ধিতে ইতিবাচক শেয়ারবাজার
- নির্বাহী পরিচালকদের ক্ষমতা বাড়িয়ে নতুন নির্দেশনা বিএসইসির
- ডিএসইর চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন
- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন ছবির সঙ্গে রহস্যময় বার্তা শাবনূরের
- এফবিসিসিআইয়ের প্রশাসক হলেন সাবেক বিকেএমইএ সভাপতি
- এফবিসিসিআইতে নতুন প্রশাসক, দায়িত্ব নিলেন ফজলুল হক
- তসলিমার অনুষ্ঠানে জয় গোস্বামীকে ঘিরে তুমুল বিতর্ক
- ঢাকা ওয়াসার চেয়ারম্যান হলেন বুয়েট অধ্যাপক
- হঠাৎ দেশজুড়ে সতর্কতা জারি, কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- দুবাই কারামুক্তির পর নতুন গন্তব্য খুঁজছেন বেনজীর
- বছরের সবচেয়ে বড় মহাজাগতিক ঘটনা আসছে
- ০২ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিদেশে থাকলেও হারাবেন না উত্তরাধিকার অধিকার, জানুন আইন
- কক্সবাজার ভ্রমণকারীদের জন্য বড় সুখবর
- মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন ব্যবসায়ী
- প্রতিযোগিতায় পুরস্কার টাকা নয়, মিলল সারাজীবনের বিরিয়ানি
- ডেল্টা লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- স্বর্ণের বাজারে নতুন সমন্বয়, জেনে নিন ২ আগস্টের দাম
- মেঘনা লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের পথে সরকার, আসছে নতুন আইন
- সোনালী লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- দক্ষিণখানের ডেন্টিস্ট হত্যা মামলায় নতুন মোড়
- ‘মা জীবিত’—এমন দাবিতে কবর খুঁড়ে হাসপাতালে, পরে যা জানা গেল
- "দেশের ভবিষ্যতের চেয়েও আপনার গায়ের চামড়া বেশি উজ্জ্বল"
- গুম তদন্তে নতুন মোড়, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়েও দাবি
- বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য নতুন নিয়ম ঘোষণা
- প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠক, বাংলাদেশ নিয়ে এলো বড় বার্তা
- চলতি সপ্তাহে ৪ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- সেপ্টেম্বরে বদলে যাবে চ্যাটের ভাষা!
- প্রিমিয়ার লিজিংয়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আগস্টে দুই দফায় টানা ৮ দিনের ছুটি, কীভাবে পাবেন জেনে নিন
- বাংলাদেশে ফেরা নিয়ে যা বললেন তসলিমা নাসরিন
- চোখের সামনেই স্ত্রী-দুই মেয়েকে হারালেন বাবা, গাছ আঁকড়ে বাঁচলেন তিনি
- ঢাকাসহ সারাদেশের জন্য দুঃসংবাদ!
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- কক্সবাজার ভ্রমণকারীদের জন্য বড় সুখবর
- রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ব্যাংক কার্ড থেকে এমএফএসে টাকা যোগে নতুন আপডেট
- আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংরক্ষণ সুবিধার আওতা নির্ধারণ করল বিএসইসি
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- লাফার্জহোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশকে নিয়ে মার্কিন সিদ্ধান্তে নতুন মোড়
- সেই তাহসিন এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যা উপহার পেল ছোট্ট কিশোর













