টিকটকার মামুনের পক্ষে যৌনতা ছড়ালেন তসলিমা নাসরিন
বিনোদন প্রতিবেদক : লায়লা আক্তার ফারহাদকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে টিকটকার প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। যা নিয়ে কদিন ধরেই তোলপাড় নেট দুনিয়া।
বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। নান রকম মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ লায়লার পক্ষে, আবার কেউ মামুনের পক্ষে। আবার অনেকে দ্বিমুখী ভূমিকায় অবতীর্ণ।
এবার এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। বুধবার (১২ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তসলিমা নাসরিন।
সেখানে টিকটকার মামুনের পক্ষ নিয়ে আলোচিত এই লেখিকা শেয়ার করেছেন নানা কথা। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিন্স মামুন ছিল লায়লা আক্তারের জিগোলো। সেই অল্প বয়সী তরুণদের জিগোলো বলা হয় যারা টাকা পয়সা আর নানা উপহারসামগ্রীর বিনিময়ে বয়স্কা মহিলাদের সঙ্গ দেয়। মূলত যৌনসঙ্গ। ৪৮ বছর বয়সী লায়লা ২৪ বছর বয়সী মামুনকে জিগোলো হিসেবেই রেখেছিলেন। মামুনকে তিনি মাঝে মাঝে টাকা দিতেন, তার বিনিময়ে সুদর্শন তরুণটির সঙ্গ উপভোগ করতেন। মামুনকে শুধু যৌনসঙ্গী হিসেবে ব্যবহার করতেন না, মামুনকে তিনি টাকা রোজগারের জন্যও ব্যবহার করতেন।
তসলিমা নাসরিত তার পোস্টে উল্লেখ করেন, মামুনের পেছনে তিনি যত টাকা ব্যয় করতেন, তার চেয়ে বেশি তিনি মামুনের সঙ্গে ভিডিও বানিয়ে আয় করতেন। জনপ্রিয় টিকটকার মামুন নাচতো বা গানের সঙ্গে ঠোঁট মেলাতো, তার পাশে রঙ করা পুতুলের মতো দাঁড়িয়ে থাকতেন লায়লা। এসব অর্থহীন রুচিহীন ভিডিও ইউটিউব, ইন্সটাগ্রাম, ফেসবুকে আপলোড করতেন তিনি। শুধু নাচ গানের ভিডিও নয়, মামুন খাচ্ছে, মামুন হাসছে, মামুন খেলছে – সব কিছুর ভিডিও তার করা চাই, মামুনের জন্য ভিউয়ার সংখ্যা এত বেশি ছিল যে তিনি এ থেকে ভালো টাকা রোজগার করতেন। করতেনই বা বলি কেন, রোজগার এখনো করছেন। তিনি ধনী। মামুন দরিদ্র। তিনি মামুনকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন, মামুনকে খাওয়াচ্ছেন, পরাচ্ছেন। ইচ্ছে হয় মামুনকে তিনি টাকার বিনিময়ে সারাজীবনের জন্য কিনে নেন।
তসলিমার ভাষায়, মামুনকে বিয়ে করতে চান লায়লা। মামুনের কোনো ইচ্ছে নেই তার দ্বিগুণ বয়সী মহিলাকে বিয়ে করার। চাপাচাপি করলে এক শর্তে সে রাজি, তাকে লায়লার বাড়িটি লিখে দিতে হবে। পাকা জিগোলোর মতোই ব্যবহার মামুনের। কয়েক লাখ টাকা দিয়ে লায়লা হয়তো ভেবেছিলেন নিজের স্বপ্নপূরণ করবেন। কিন্তু মামুন চায় বাড়ি। মামুনকে লায়লা বাড়ি লিখে দেবেন কথা দিয়েও দেন না। মামুন সে কারণে লায়লাকে ছেড়ে চলে যায়।
তসলিমার অভিযোগ, লায়লার দরকার সঙ্গ, মামুনের দরকার টাকা। এই সম্পর্কটি শুরু থেকেই ছিল দেওয়া নেওয়ার সম্পর্ক। বাড়ি না পেয়ে লায়লার সঙ্গে তিন বছরের সম্পর্কে ইতি টানলেন মামুন। সম্পর্কে ইতি টানা মানবাধিকারের অংশ। মেনে নেওয়া উচিত ছিল লায়লার, কিন্তু তিনি মেনে নেন না। যদিও যে কারোরই যে কোনো বন্ধুত্বের, প্রেমের, বিয়ের, এমনকী জিগোলোর সম্পর্ক চুকিয়ে ফেলার অধিকার আছে, কিন্তু মামুনকে সে অধিকার কিছুতেই দিতে চাননি লায়লা।
নির্বাসিত এই লেখিকা তার পেজে বলেন, ফেসবুকে সারাক্ষণই মামুনের জন্য তার কান্নাকাটি চলতে থাকে, মিডিয়ার লোক নিয়ে চলে যান মামুনের গ্রামের বাড়িতে। মানুষকে দেখান মামুনকে তিনি খুব ভালোবাসেন। মামুনকে তিনি সত্যিই যদি ভালোবাসতেন, মামুন তার পায়ের নখের যোগ্য নয়, এ কথা বলতেন না বারবার। মামুনের বিরুদ্ধে মামলা করে তার সর্বনাশ করতেন না! লায়লার মতো চালাক চতুর নয় মামুন। সে বিশ্বাস করেছিল লায়লা তার ফ্যান, লায়লা তাকে ভালোবাসেন। লায়লা তার জন্য সর্বস্ব ত্যাগ করবে। হয়তো কোনো দিন সে ভাবতে পারেনি, লায়লা তাকে একদিন জেলখানার ভাত খাওয়াবে।
মামুনের পারিবারিক সমস্ত তথ্য প্রকাশ করলেও তার নিজের বয়স কত, তার বিয়ে হয়েছিল কি না, তার সন্তান আছে কি না ইত্যাদি পারিবারিক কোনো তথ্যই লায়লা প্রকাশ করেননি। মিডিয়া কোনো প্রশ্ন করলে তিনি কায়দা করে উত্তর এড়িয়ে গেছেন। মামুনের পরিবারের দারিদ্র্য নিয়ে, মামুন এবং তার পরিবারের সবার শিক্ষাগত যোগ্যতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম তুচ্ছ তাচ্ছিল্য তিনি করেননি। নিজের ধন দৌলত নিয়ে লায়লা সব সময় গর্ব করেছেন, নিজের ডিগ্রি, নিজের বেতন, নিজের বাড়ি গাড়ি ধন দৌলত নিয়ে তার অহংকারের শেষ নেই। আর মামুনকে কখন কত টাকা দিয়ে সাহায্য করেছেন, মামুনকে কত টাকা দামের কী উপহার দিয়েছেন, সবই বিশ্ববাসীকে বারবারই জানিয়ে দিয়েছেন। মামুন লায়লাকে বিয়ে করতে রাজি নয় বলে লায়লা এখন মামুনের বিরুদ্ধে ধর্ষণের মামলা ঠুকে দিয়েছেন, মামুন না কি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। এমন বানোয়াট কথা অসৎ না হলে বলা যায় না। বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন সম্পর্ক করলে প্রতারণা হয়, ধর্ষণ হয় না। অনুমতি ছাড়া যৌনসম্পর্ক করলে হয় ধর্ষণ। লায়লার তো এ ব্যাপারে অনুমতির কোনো অভাব ছিল না। লায়লা বুঝে গিয়েছেন মামুন আর তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, জিগোলো সম্পর্কটিও চুকে বুকে গেছে। মামুনকে আগের মতো নিয়ন্ত্রণ করাও তার পক্ষে সম্ভব হবে না। বিয়ে করা তো হবেই না। এ কারণে তার এত রাগ মামুনের ওপর। মামুন যে তাকে ভালোবেসে বিয়ে করবে না, সে যে বিয়ে করলে টাকা কড়ি আর বাড়ি গাড়ির বিনিময়ে করবে, এটি লায়লা মেনে নিতে পারেননি। লায়লা বহুবার মামুনকে হুমকি দিয়েছেন তাকে বিয়ে না করলে বা তার সঙ্গে একত্রবাস না করলে, তার সঙ্গে আগের মতো ‘কন্টেন্ট ক্রিয়েট’ না করলে বা ভিডিও না বানালে তিনি মামুনের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণের মামলা তুলে নেবেন না। যখন দেখেছেন মামুন কিছুতেই তার কাছে ফিরে যাবে না, তখন বলেছেন, তাকে নব্বই লাখ টাকা দিলে তিনি মামলা তুলে নেবেন।
মামুনকে কী করে হেনস্থা করা যায়, কীভাবে তাকে নিঃস্ব করে ফেলা যায়, তিনি করছেন, এভাবেই তিনি তার অনুদার এবং প্রতিশোধপরায়ণ চেহারাটি প্রকাশ করছেন। মামুনের বড় দুই ভাই বোন প্রতিবন্ধী। তারা কথা বলতে পারে না। তার অসহায় মা বাবা আর ভাইবোনের জন্য টিকটিক আর ইউটিউব থেকে উপার্জিত টাকা দিয়ে একখানা একতলা বাড়ি বানিয়েছে মামুন, পরিবারের মানুষগুলোর মাথা গোজার ঠাঁই হয়েছে। কিছুদিন আগে ঢাকায় একটি সেলুনের ব্যবসা শুরু করেছে সে। হাজারো ভক্ত মামুনকে দেখতে এসেছিল। সেই সেলুনের উদ্বোধনের দিন লায়লা গিয়েছেন। প্রেস কনফারেন্সের ভিড়ে সবাইকে দেখিয়ে নিজের ওড়না দিয়ে মামুনের মুখের ঘাম মুছে দিয়ে দরদী প্রেমিকার অভিনয় করে আসার দুদিন পর লায়লা ধর্ষণের মামলা ঠুকে দিয়েছেন মামুনের বিরুদ্ধে।
তসলিমা নাসরিন তার ভেরিফাইড পেজে লিখেন, লায়লার আত্মীয়স্বজন মিলিটারিতে, ক্যান্টনমেন্ট থানার পুলিশও মনে হয় মিলিটারির আদেশ পালন করতে এক পায়ে দাঁড়িয়ে থাকে। সত্যিকার নারীনির্যাতক আর ধর্ষকরা দেশময় ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাদের গ্রেপ্তার করে না। আর মামুনের মতো স্ট্রাগল করা এক তরুণকে তড়িঘড়ি গ্রেপ্তার করেছে। রিমান্ডে নেওয়া হবে বেচারাকে, বেধড়ক পেটানো হবে। যে তরুণ লায়লার চক্রান্তের শিকার, সে এখন শিকার হচ্ছে মিথ্যে মামলার, ফেঁসে গেছে আইনের মারপ্যাঁচে। মামুনের আত্মীয়স্বজন লায়লার আত্মীয়স্বজনের মতো প্রভাবশালী নয়। সুতরাং মামুনকে ভুগতে হচ্ছে, ভুগতে হবে। না বুঝে সে আটকে গেছে লায়লার পাতা ফাঁদে। মামুনকে মুক্ত করার জন্য, আশা করছি, মানবাধিকারের জন্য যে আইনজীবীরা লড়েন, এগিয়ে আসবেন। লায়লা আর মামুনের এই দ্বন্দ্ব বা লড়াই আসলে নারীবাদ আর পুরুষতন্ত্রের লড়াই নয়, এ ধনী আর দরিদ্রের লড়াই, সবল আর দুর্বলের লড়াই, দম্ভ আর অসহায়ত্বের লড়াই, শিকারি আর শিকারের লড়াই।
তসমিলা বলেন, নারী হয়ে জন্ম নিয়েছে বলেই সে ভালো, সে সত্যবাদী, এ আমি মনে করি না। পুরুষ যেমন বদমাশ হতে পারে, নারীও তেমন বদমাশ হতে পারে।
এএসএম/
পাঠকের মতামত:
- মুনাফা বৃদ্ধির ধারাবাহিকতায় প্রত্যাশা পূরণের বার্তা, বিনিয়োগকারীদের আস্থা বাড়লো
- বিনিয়োগকারীর সুরক্ষা ও ডিজিটাল প্রতারণা প্রতিরোধে বিএসইসির বিশেষ উদ্যোগ
- সিএসই প্রধান সূচকে বাদ ৭ ব্যাংক, অন্তর্ভুক্ত নতুন ৭ কোম্পানি
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ভাঙচুরের পর এবার ব্যাংক হিসাব তলব সালমান মুক্তাদিরের
- ঢাকা-বেইজিং জালে ঘেরা দিল্লি
- ওজু ছাড়া কুরআন ধরার সকল মাসআলা
- দেশেই নির্মিত হবে ভারতের ঐতিহাসিক 'বাবরি মসজিদ'
- নতুন নেতৃত্বে রূপায়ণ তাজ, শপথ নিল ২০২৬–২০২৮ কমিটি
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- সালমান মুক্তাদিরের মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া জবাব
- গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা
- ‘হাসিনাকে তাড়িয়ে ভুল করেছি আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি’
- ডিএসইর সূচক বাড়াতে বড় ভূমিকা ৭ কোম্পানির
- বাজারে প্রাণ ফেরাতে বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তা জরুরি
- সালমান মুক্তাদিরের স্টুডিওতেও হামলা, সাবেক সেনাকর্মকর্তা গ্রেপ্তার
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে যিনি
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফাহাম আব্দুস সালামকে পাল্টা জবাব দিলেন পিনাকী ভট্টাচার্য
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- সিটি ব্যাংকের বোর্ড সভা স্থগিত
- ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- মোজাফফরের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ, সামনে এলো নতুন তথ্য
- মৃত্যুর ১২ বছর পর সাবেক এমপির বিরুদ্ধে মামলা, যা বললেন বাদী
- মেঘের আনাগোনা, দিনের তাপমাত্রা নিয়ে নতুন তথ্য
- তিন দফায় কমল সোনার দাম, আজকের নতুন দর প্রকাশ
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- এক বাড়িতেই এক মাসের ২৩৫ ইউনিট বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- একসঙ্গে দিল্লির ছক ভাঙছে ঢাকা-তেহরান-ইসলামাবাদ-ওয়াশিংটন
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- ‘বিএনপির ৬৭ বার মৃত্যু হয়েছে’
- বেক্সিমকো ফার্মায় নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি, নথিতে একাধিক অসঙ্গতি
- বিএসইসির সভায় পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
- সংবিধান সংশোধনের নতুন প্যাঁচ!
- একই দাগে সরকারি-ব্যক্তিমালিকানাধীন জমি থাকলে যা করতে হবে
- শুধু মুখ দেখিয়েই আয় ১৮ লাখ টাকা, শুরু নতুন ট্রেন্ড
- দিল্লি নাকি ওয়াশিংটন সংকেত স্পষ্ট, ফিরছেন হাসিনা
- আমিরাতের সঙ্গে গোপন বৈঠক নিয়ে মুখ খুললেন নেতানিয়াহু
- কলেজ পরিবর্তনে বড় নির্দেশনা, ভুল করলে বাতিল হতে পারে আবেদন
- দুই প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে ভারতীয় হাইকমিশনারের বক্তব্যে মিলল ইঙ্গিত
- ১২২ বিনিয়োগকারী পেলেন ৩ কোটি ২১ লাখ টাকার চেক
- পুঁজি বাঁচিয়ে মুনাফার সন্ধানে সাধারণ বিনিয়োগকারীরা
- ২৯ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অবশেষে ৪ বছর পর বাংলাদেশিদের সুখবর
- আবারও কমল সোনা-রুপার দাম, নতুন মূল্য জানুন
- আমানত প্রবৃদ্ধিতে বড় চমক পঞ্চম প্রজন্মের ব্যাংকের
- অক্টোবরে একদিন ছুটি নিলেই টানা ৫ দিনের ছুটি
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- তারেক রহমানের 'আই হ্যাভ আ প্ল্যান'-এর ম্যাজিক
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- ঢাকার মেগা প্রজেক্টে চীন আউট, জাপান ইন













