ইউএস-এ সিইই প্রোগ্রাম, সুযোগ রয়েছে বাংলাদেশিদের
আন্তর্জাতিক ডেস্ক : ইউএস কমিউনিটি এনগেজমেন্ট এক্সচেঞ্জ (সিইই) প্রোগ্রামের জন্য আবেদন এখন চালু রয়েছে। প্রোগ্রামটি পৃথিবীতে পরিবর্তন আনতে চাওয়া তরুণ অধিকার কর্মী, উদ্ভাবক এবং নেতাদের একটি বিশ্বব্যাপী নেটওয়ার্কে যোগদান করার সুযোগ দিচ্ছে।
ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের অর্থায়নের এ প্রোগ্রামে আবেদনের সুযোগ আছে বাংলাদেশিদেরও।
আগামী ২ জুলাই পর্যন্ত আবেদনপ্রক্রিয়া চলবে। আগ্রহীদের এর মধ্য আবেদন করতে হবে।
যুক্তরাষ্ট্র দূতাবাসের এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।
মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২৫ সালের কমিউনিটি এনগেজমেন্ট এক্সচেঞ্জ (সিইই) প্রোগ্রামে আবেদনের সময় এখনো আছে।
এর মাধ্যমে পৃথিবীতে পরিবর্তন আনা তরুণ অধিকারকর্মী, উদ্ভাবক এবং নেতাদের বৈশ্বিক নেটওয়ার্কে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এক বছর মেয়াদি এই নেতৃত্ব বিকাশের কার্যক্রমটিতে ১০০টিরও বেশি দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন। ২০ থেকে ২৭ বছর বয়সী সুশীল সমাজ নেতাদের জন্যই এ প্রোগ্রাম সাজানো হয়েছে।
নেটওয়ার্ক, সম্পর্ক এবং জনকল্যাণে তথ্য ব্যবহারের শক্তিকে কাজে লাগিয়ে নাগরিক সংলাপ ও শান্তিস্থাপন, মুক্ত ও অংশগ্রহণমূলক সরকার, নারী ও জেন্ডার, অভিযোজন সক্ষমতা ও টেকসই উন্নয়ন এবং যুবসমাজের সক্রিয়তাসহ একুশ শতকের বিভিন্ন জরুরি সমস্যা নিরসনে সুশীল সমাজ যেন সক্ষম হয়, সে হিসাব পরিকল্পনা করা হয়েছে সিইইতে।
এ কার্যক্রমের আওতায় পূর্ণ অর্থায়নে আমেরিকার একটি সুশীল সমাজ প্রতিষ্ঠানে তিন মাস হাতে-কলমে শেখার সুযোগ রয়েছে।
কমিউনিটি এনগেজমেন্ট এক্সচেঞ্জ (সিইই) কার্যক্রমের লক্ষ্য হলো নেতৃত্বের বৃহত্তর ভূমিকা অনুধাবন, সুশীল সমাজের সক্ষমতা বৃদ্ধি এবং সহযোগিতামূলক নেতৃত্ব প্রদানে অংশগ্রহণকারীদের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বিশ্বব্যাপী সুশীল সমাজের জন্য উদ্ভাবনী পরিবেশ সৃষ্টিতে অংশগ্রহণকারী (ফেলোদের) ক্ষমতায়ন।
পূর্ণ অর্থায়নে যুক্তরাষ্ট্রে তিন মাসের হাতে-কলমে অনুশীলনের বাইরে এই কার্যক্রমের আওতায় রয়েছে নেতৃত্ব ও সামাজিক সক্রিয়তা, সেবা বিষয়ে শেখার সুযোগ, পরামর্শ দান এবং ফেলোদের নিজ নিজ দেশে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন বিষয়ে অনলাইন ও মুখোমুখি প্রশিক্ষণ।
আবেদনের যোগ্যতার অন্য শর্তাবলি—
১ যোগ্যতার শর্তাবলি পূরণ করে না, এমন আবেদনগুলো অযোগ্য বিবেচিত হবে। বাছাই কমিটি এ আবেদন পর্যালোচনা করা হবে না।
২ বয়স হতে হবে ২০ থেকে ২৭ বছরের মধ্যে।
৩ ইংরেজিতে কথা বলা ও লেখার উচ্চ সক্ষমতা।
৪ নিজ দেশে জনসমাজের অংশগ্রহণে পরিচালিত কোনো কমিউনিটি এনগেজমেন্ট প্রজেক্ট (সিইপি) সম্পন্ন করতে দেশে ফেরার অঙ্গীকার।
৫ যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্থায়ী অভিবাসী নন এবং গত তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসনের জন্য আবেদন করেননি।
৬ যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়িত কোনো বিনিময় কার্যক্রমে অংশগ্রহণ করেছেন, এমন আবেদনকারীর নিজ দেশে অবস্থানের আবশ্যকীয় সময়সীমা অবশ্যই দুই বছর পূর্ণ হতে হবে।
৭ কার্যক্রম শেষে ন্যূনতম দুই বছরের জন্য নিজ দেশে ফেরার অঙ্গীকার।
শেয়ারনিউজ, ১২ জুন ২০২৪
পাঠকের মতামত:
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













