পিডিবি একাই লোকসান করেছে ৬ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক : অধিকাংশ রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান আর্থিক বছরের দশ মাসে মুনাফা করেছে। যদিও পিডিবি, টিসিবি, পল্লীবিদ্যুতের মতো ১২টি প্রতিষ্ঠানের কারণে এসময় নিট লোকসান হয়েছে ৬ হাজার কোটি টাকারও বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, সরকারি নীতির দুর্বলতা, দক্ষতা ও জবাবদিহিতার অভাবে এসব প্রতিষ্ঠান লোকসান গুনছে।
রাষ্ট্রায়ত্ত ৪৯টি অ-আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা ও লোকসানের সাময়িক হিসাব দেয়া হয়েছে সবশেষ অর্থনৈতিক সমীক্ষায়।
হিসাব বলছে, গত ১০ মাসে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ৩ হাজার ১৬৩ কোটি টাকা মুনাফা করেছে। সর্বোচ্চ ৪ হাজার ৮৭৫ কোটি টাকা মুনাফা করেছে পেট্রোলিয়াম করপোরেশন।
চলতি অর্থবছর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আয় করেছে ১ হাজার ৮৮১ কোটি টাকা। স্থল বন্দর কর্তৃপক্ষ, শিপিং করপোরেশন, ঢাকা ওয়াসা, সিভিল এভিয়েশনসহ সরকারের অ-আর্থিক ৩৭ প্রতিষ্ঠান মুনাফা করেছে ১৩ হাজার ৩৫৩ কোটি টাকা।
তবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি একাই লোকসান করেছে ৬ হাজার ১১৮ কোটি, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লোকসান প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা।
বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুতে ভুল নীতির কারণেই বড় লোকসান।
বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ এম শামসুল আলম বলেন, ‘কেন বেসরকারি খাতকে জ্বালানি আমদানির সুযোগ দিয়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। পৃথিবীর কোথাও জ্বালানী তেল ভিত্তিক বিদ্যুত উৎপাদক করে জ্বালানি উন্নয়ন করা হয় না। সেখানে সেটা কেন করা হল।’
এপ্রিল পর্যন্ত অর্থবছরের ১০ মাসে বাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশন-বিসিআইসি লোকসান গুণেছে দেড় হাজার কোটির বেশি। আর টিসিবি ভোগ্যপণ্য বিক্রিতে ৬ হাজার ৩৩ কোটি টাকা লোকসান করেছে।
টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, দেশব্যাপী এক কোটি পরিবারকে তেল, চিনি, মসুরের ডাল ভুর্তকি মূল্যে বিক্রি করা থাকে টিসিবি। এই ভুর্তকি মূল্যে বিক্রি করার জন্য মোটা অংকের টাকা পেয়ে থাকে টিসিবি।
তিনি বলেন, বর্তমান বাজেটে টিসিবিকে দেখানো হয়েছে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে। আসলে এটা অলাভজনক নয়। এটা সরকারের একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। আর এই ভুর্তকিটাকেই লোকসান হিসাবে দেখানো হয়েছে।
গত ১০ মাসে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ৫১৭ কোটি, পাটকল করপোরেশনের ২২৬ কোটি টাকাসহ ১২টি কোম্পানির মোট লোকসান ১৯ হাজার ৩৯৫ কোটি টাকা।
শেয়ারনিউজ, ১১ জুন ২০২৪
পাঠকের মতামত:
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঠাকুরগাঁও-১:বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
- ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির
- ধসের মুখে ইসলামী ব্যাংক: লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- নম্বরপ্লেট নিয়ে সুখবর, বাড়তে পারে সময়সীমা
- পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩ মাস পরপর মুনাফা পেতে চাইলে জেনে নিন এই সঞ্চয়পত্রের নিয়ম
- ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সাউরির চাকরি হারানো ও হাসিনার ভিডিও—দুই বিষয়ে যা জানা গেল
- সব সম্পত্তির বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক
- নাভানা সিএনজির ডিভিডেন্ড ঘোষণা
- কনসার্টে যত টাকা নেয় দেশের জনপ্রিয় ব্যান্ড গুলো
- তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু
- বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শাইনপুকুর সিরামিকস
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে শিবা শানু
- ৭৭ হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশে ঢুকছে জাপান
- সিকদার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আলোচিত তাহসিফ সাউরির পরিচয়
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কহিনুর কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা’ রোনালদো
- তাহসিফের সঙ্গে হাসিনার ভিডিওর যোগসূত্র, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- জনতা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক













