বিজেপির ‘বড় গলা’ স্মৃতি ইরানির এই কী হাল!
ডেস্ক রিপোর্ট : ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি সবচেয়ে বড় চমক তৈরি করেছিলেন। কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরপ্রদেশের আমেঠি আসনে রাহুল গান্ধীকে পরাজিত করেছেন সেবার। এরফলে বিজেপি সরকার গঠিত হলে তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দেওয়া হয়। তিনি ভারতের সংসদে বিজেপির অন্যতম কণ্ঠস্বরও ছিলেন।
স্মৃতি ইরানি সংসদে রাহুল গান্ধীকে আক্রমণ করার পাশাপাশি বিরোধীদের কঠোর সমালোচনা করতে এক পা এগিয়ে ছিলেন। কিন্তু পাঁচ বছরের ব্যবধানে সেই চিত্র এখন পাল্টে গেছে। কংগ্রেস প্রার্থী কিশোরলাল শর্মার কাছে হেরে পরের পাঁচ বছর সংসদের বাইরে থাকা প্রায় নিশ্চিত হয়ে যায় তার।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আমেঠির হারানো আসন ফিরে পেতে চলেছে কংগ্রেস। মঙ্গলবার গণনার দিন বিকেল ৪টা পর্যন্ত আমেঠি কেন্দ্রে স্মৃতি ইরানির থেকে অনেকটাই এগিয়ে কিশোরলাল। এই দুই ভোটের পার্থক্য প্রায় ১ লাখ ১৮ হাজার।
আমেঠি কেন্দ্রের সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্ক অনেক পুরনো। ১৯৭৭ সাল থেকে গান্ধী পরিবারের সদস্যরা এই আসনে নির্বাচন করে আসছেন। যাইহোক, রাহুল গান্ধী ২০১৯ সালে স্মৃতি ইরানির কাছে এই আসনটি হেরে যাওয়ার পরে, তিনি এখন প্রতিবেশী রায়বেরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
অন্যদিকে, ঐতিহ্যের বাইরে গিয়ে দল এবার আমেঠি আসনে গান্ধী পরিবারের বাইরে কংগ্রেস নেতা কিশোরলাল শর্মাকে মনোনয়ন দিয়েছে। তিনি বিজেপির প্রার্থী স্মৃতি ইরানিকে ধরাশায়ী করে বিজয়ের হাসি হাসতে চলেছেন ।
ভারতীয় গণমাধ্যমের মতে, উত্তর প্রদেশের আমেঠি ও রায়বেরেলি নির্বাচনী এলাকায় গান্ধী পরিবারের শক্ত অবস্থানের পেছনে ছিলেন কিশোরলাল। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী যখন ১৯৯৯ সালে আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তখন কিশোরলাল তার প্রচার ব্যবস্থাপক ছিলেন। তারপর থেকেই আমেঠির রাজনীতিতে জ্বলে উঠতে শুরু করেন তিনি।
ভোটের পরিসংখ্যান অনুসারে, স্মৃতি ইরানি ২০১৯ সালে আমেথিতে রাহুল গান্ধীর চেয়ে ৫৫ হাজার ভোট পেয়ে জিতেছিলেন। এবারও সবাই ভাবছিলেন এই আসনে ফের প্রার্থী হতে চলেছেন রাহুল গান্ধী। কিন্তু একেবারে শেষ মুহূর্তে কিশোরলালকে আসনটি ছেড়ে দেন তিনি।
এরপর রাহুল রায়বেরেলি থেকে প্রার্থী হয়েছিলেন, যে আসনটি তার মা সোনিয়া গান্ধী খালি করেছিলেন। আমেঠি থেকে সরে দাঁড়ানোর জন্য রাহুল গান্ধীকে কটাক্ষ করে প্রতিদ্বন্দ্বী স্মৃতি ইরানি বেশ কিছু মন্তব্যও করেছেন। কিন্তু তাকে হারিয়ে সবচেয়ে বড় চমক সৃষ্টি করলেন কিশোরলাল। জয় নিশ্চিত হওয়ার আগেই গান্ধী পরিবারের সদস্যরা তাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন।
শেয়ারনিউজ, ০৪ জুন ২০২৪
পাঠকের মতামত:
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













