মোদির জনপ্রিয়তাকে টেক্কা দিচ্ছেন কে এই রাঠি?
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইউটিউব সাবস্ক্রাইবার (গ্রাহক) ২.০৩ মিলিয়ন। এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে বর্তমানে দেশটিতে তার সমান আর কারো গ্রাহক নেই। মোদির পরেই রয়েছেন দেশটির ২৯ বছর বয়সী একজন তরুণ।
তার নাম ধ্রুব রাঠি। এই ইউটিউবারের সাবস্ক্রাইবারের সংখ্যা দুই কোটির বেশি। ইউটিউবে দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীরও এত অনুসারী নেই। ধ্রুব রাঠির ভিডিওতে এমন কী জাদু আছে, যা বিশেষ করে ভারতের মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখে?
২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ওই বছরই দিল্লির পার্শ্ববর্তী হরিয়ানা রাজ্যের বড় কৃষক পরিবারের সন্তান রাঠি জার্মানিতে যন্ত্রকৌশল বিষয়ে উচ্চতর পড়াশোনা করতে যান। সেখানেই তাঁর ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু। এই চ্যানেলের জন্য তিনি প্রথম ভিডিও শুট করেছিলেন তাঁর আইফোন ৫এস দিয়ে। ওই ভিডিও ছিল ভ্রমণ নিয়ে।
তবে অ্যানিমেশন কৌশল ব্যবহার করে নিজের প্রথম ভিডিওটি রাঠি বানিয়েছিলেন বেশ আগে, ২০০৩ সালে। একটি সাধারণ ওয়েবক্যাম বা ভিডিও ক্যামেরা দিয়েই সেটি বানানো হয়েছিল।
মোদির ভক্ত থেকে সমালোচক
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০১৪ সালে দুর্নীতিবিরোধী স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল। প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি। শুরুতে মোদীকে পছন্দ করতেন এবং সমর্থন করেছিলেন রাঠি।
২০১১ সালে, তৎকালীন ক্ষমতাসীন কংগ্রেস নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ভারতজুড়ে বিক্ষোভ শুরু হয়। তারপর রথী, অন্যান্য লক্ষাধিক কিশোর-কিশোরীদের মতো, কংগ্রেস বিরোধী মনোভাব গড়ে তোলেন। তাই ২০১৪ সালে মোদিকে স্বাগত জানিয়েছিলেন রাঠি।
কিন্তু এক বছরের মাথায় বিজেপি নিয়ে রাঠির মনোভাব বদলাতে শুরু করে। ওই বছর দিল্লির শাসক দল আম আদমি পার্টি (এএপি) দুর্নীতিবিরোধী একটি হেল্পলাইন চালু করে। কিন্তু কেন্দ্রে ক্ষমতায় থাকা মোদি সরকার হেল্পলাইনটি নিয়ন্ত্রণে উঠেপড়ে লাগে।
মূলত এ ঘটনা রাঠির চোখ খুলে দিয়েছিল। তাঁকে করেছিল বিজেপিবিমুখ; ক্রমেই তিনি হয়ে ওঠেন বিজেপিবিরোধী।
রাজনৈতিক ভিডিও
রাঠি ইউটিউবে ভ্রমণ নিয়ে ভিডিও করা শুরু করেন। তিনি এখনও ভ্রমণের ভিডিও বানায়। কোনো ঐতিহাসিক স্থান, ঘটনা বা স্থাপত্য ইত্যাদি নিয়ে তার তৈরি ভিডিওগুলো দর্শকের মনে আকাশচুম্বী। কিন্তু তিনি তার রাজনৈতিক ভিডিওর কারণে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন।
কিছুটা ভৌতিক ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে শুরু হওয়া রাঠির প্রতিটি রাজনৈতিক ভিডিওতে মোদি সরকারের ফাঁকা বুলি, দুর্নীতি, সাম্প্রদায়িকতা ইত্যাদি তথ্য-উপাত্ত দিয়ে বিশ্লেষণ করা হয়। সঙ্গে থাকে অ্যানিমেশনের মনোরম কাজ ও গ্রাফিকসের দুর্দান্ত উপস্থাপনা।
২০১৬ সালের ১৬ সেপ্টেম্বর রাঠি প্রথম রাজনৈতিক ভিডিওটি আপলোড করেন। নিজের মুঠোফোনে ধারণ করা এই ভিডিওতে বিজেপির আইটি সেল, ভুয়া তথ্য, সম্পাদিত ছবি, ভুল উদ্ধৃতি ইত্যাদি নিয়ে বিস্তারিত কথা বলেন হরিয়ানার এই তরুণ।
প্রথম রাজনৈতিক ভিডিও বানানোর পর গত আট বছরে রাঠি শুধু এগিয়ে গেছেন। দিনে দিনে তাঁর ভিডিওর কৌশলগত কাজ ও বিষয়বস্তু দুটিরই ব্যাপক উন্নতি হয়েছে। এখন পর্যন্ত তিনি ইউটিউব চ্যানেলে প্রায় ৬৫০টি ভিডিও আপলোড করেছেন। এসব ভিডিওর অনেকগুলো কয়েক মিলিয়ন মানুষ দেখেছে।
গোপন রহস্য
বিশাল জনসংখ্যার দেশ ভারতে অসংখ্য ইউটিউবার রয়েছেন, যাঁরা রাঠির চেয়ে অনেক বেশি দিন ধরে ভিডিও তৈরি করছেন। অনেকের বিষয়বস্তু তাঁর অনুরূপ। তাঁদের অনেকেরও কয়েক লাখ সাবস্ক্রাইবার রয়েছে।
কিন্তু তুলনামূলক অল্প সময়ে রাঠি কীভাবে মোদির পর ভারতের দ্বিতীয় জনপ্রিয় ইউটিউবার হলেন? এমন বিশেষ কী কৌশল আছে, যা রাঠিকে অন্যদের চেয়ে আলাদা করেছে?
ভাষা: রাঠির জন্মস্থান উত্তর ভারতের হরিয়ানা রাজ্যে। কৃষিভিত্তিক রাজ্যটির ছেলে রাঠি তাঁর ভিডিওতে সাদামাটা হিন্দিতে কথা বলেন। বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত সারা উত্তর ভারতের প্রধান ভাষা হিন্দি। গ্রাম অধ্যুষিত এ অঞ্চলে রাঠির ভিডিওগুলো বেশ জনপ্রিয়।
জাতীয়তাবাদী ভাষ্য: রাঠি একসময় মোদির সমর্থক ছিলেন। তাই বিজেপির জাতীয়তাবাদী ভাষ্যগুলো তাঁর ভালো জানা আছে। এসব ভাষ্য বিজেপি এক কাজে ব্যবহার করে। রাঠি করেন সম্পূর্ণ ভিন্ন কাজে।
রাজনৈতিক ব্যঙ্গ লেখক আকাশ বন্দ্যোপাধ্যায় হরিয়ানার তরুণ রাঠির এই জাতীয়তাবাদী ভাষ্যকে একটি শক্তিশালী যোগাযোগ কৌশল বলে মনে করেন। আকাশ বলেন, তিনি জনগণের ভাষায় কথা বলেন।
আকাশ বলেন, রাঠি এমন এক ভাষায় কথা বলেন, মোদির সমর্থকদের কাছে যেটার আবেদন আছে। তাঁর এই ভাষায় কথা বলাটা শ্রোতাদের মধ্যে এই ধারণার জন্ম দেয় যে তিনি জাতীয়তাবাদবিরোধী নন; বরং তিনি ঘৃণা ও দলপূজা করার বিরোধী।
সময়ের সঙ্গে বিকাশ: সময়ের সঙ্গে সঙ্গে রাঠির ভিডিওগুলোর মান ক্রমেই ভালো হয়েছে। কাজ করতে করতে ভুলত্রুটির মধ্য দিয়ে তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। এখন তিনি আত্মবিশ্বাসে টইটম্বুর। কয়েক বছর আগেও তাঁর এই আত্মবিশ্বাস ছিল না।
অন্য দিকে সাংবাদিক না হয়েও নিজের ভিডিওতে সাংবাদিকসুলভ বিভিন্ন বিষয় বজায় রাখতে চেষ্টা করেন রাঠি। বিশেষ করে তথ্য-উপাত্তের সত্যতা নিয়ে তিনি বিশেষভাবে সতর্ক থাকেন।
রাঠির ভাষায়, ‘যেকোনো গঠনমূলক সমালোচনা আমি গুরুত্বের সঙ্গে গ্রহণ করি। শুরুর দিকের ভিডিওগুলোতে ব্যক্তিগত মতামতের সঙ্গে বিভিন্ন তথ্য মিলিয়ে ফেলতাম। বর্তমানে আমি তা করি না।’
টিম গঠন: ২০২০ সাল পর্যন্ত ভিডিওর জন্য গবেষণা, স্ক্রিপ্ট তৈরি, শুটিং ও সম্পাদনা থেকে শুরু করে সবকিছুই করতেন রাঠি নিজে। সবকিছু একা করার দুর্বলতা ছিল, এতে ভুল বেশি হতো।
বর্তমানে একটি দল তৈরি করেছেন রাঠি। এখন গবেষণা, স্ক্রিপ্ট তৈরি, ভিডিও সম্পাদনার জন্য আলাদা আালাদা পেশাদার কর্মী রেখেছেন তিনি। এসবের ফলে তথ্য নির্ভুলের পাশাপাশি ভিডিওর মানও সার্বিকভাবে অবিশ্বাস্য রকমের উন্নত হয়েছে বলে মনে করেন রাঠি।
উপস্থাপনার স্টাইল: সবকিছুতে স্টাইল একটি বড় ভূমিকা রাখে। রাঠির আলাদা করে চোখে পড়ার মতো বা সিগনেচার স্টাইল হলো, সব সময় এক রঙের টি-শার্ট গায়ে দিয়ে ভিডিও তৈরি করা। আর ‘নমস্কার দোস্ত’ বা স্বাগতম দোস্তরা সম্ভাষণের মাধ্যমে ভিডিও শুরু করা তাঁর আরেকটি সাধারণ কৌশল।
সহজ করে বলা: রাজনীতির মতো জটিল বিষয়কে সহজে মজা করে উপস্থাপন করা রাঠির আরেকটি শক্তিশালী বৈশিষ্ট্য। জটিল বিষয় সহজ করতে গিয়ে তিনি কিন্তু তথ্য ও ভিডিওর সার্বিক মান নিয়ে কোনো আপস করেন না।
আকাশ বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের বড় একটা অংশ নির্ভুল তথ্য জানতে চায়। রাঠির ভিডিওগুলো সেই চাহিদা পূরণ করে। তাই বিজেপির অপপ্রচারমূলক আইটি সেল তাঁর কাছে মার খেয়ে যাচ্ছে।
তবে রাঠি নিজে মনে করেন, নিজের ব্যক্তিগত, আবেগময় ও পাশের বাড়ির ছেলের মতো স্টাইল তাঁর ভিডিওগুলো জনপ্রিয় হওয়ার পেছনে কিছুটা হলেও ভূমিকা রেখেছে। এসবের কারণে দর্শকেরা সহজে তাঁর সঙ্গে নিজেদের মেলাতে পারেন। এই স্টাইল তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।
এ ছাড়া এই স্টাইলের কারণে তাঁকে দর্শকেরা কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতদুষ্ট বলেও মনে করেন না বলে বিশ্বাস করেন ধ্রুব রাঠি।
শেয়ারনিউজ, ৩১ মে ২০২৪
পাঠকের মতামত:
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন













