৭৫ হজযাত্রীর সঙ্গে প্রতারণা, ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
নিজস্ব প্রতিবেদক : এ বছর হজে পাঠানোর নামে ৭৫ জন হজযাত্রী সঙ্গে প্রতারণা করেছেন মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি। নিজের নামে নেই কোনো হজ এজেন্সির লাইসেন্স। শুধু ট্রেড লাইসেন্স নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা জমা রাখা হতো।
এ ব্যক্তির বিরুদ্ধে জরুরিভিত্তিতে ব্যবস্থা নিতে সোমবার (২০ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
এর আগে হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করায় দিয়া ইন্টারন্যাশনাল নামের হজ এজেন্সির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী বাবুর এবং আল রিসান ট্রাভেলস এজেন্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম মিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জননিরাপত্তা বিভাগে চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
সোমবার (২০ মে) জননিরাপত্তা বিভাগে পাঠানো চিঠিতে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, জনৈক মোহাম্মদ আলী (পিতা-আবুল হোসেন, গদাধর, মীরবাগ, কাউনিয়া, রংপুর, জাতীয় পরিচয়পত্র নং-৮৫১৪২৪০২৪৫৪৮৭, পাসপোর্ট নং-A13456857)হজযাত্রীদের কাছে নিজেকে হজ এজেন্সির ম্যানেজিং পার্টনার পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে।
২০২৪ সালের হজে তিনি দিয়া ইন্টারন্যাশনাল হজ এজেন্সির নাম ব্যবহার করে ইসলামী ব্যাংকের রংপুরের ধাপ শাখায় সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের জন্য দিয়া ইন্টারন্যাশনাল শিরোনামে একটি হিসাব খুলে সাধারণ হজযাত্রীদের হজের টাকা সংগ্রহ করেন। ওই ব্যক্তি এবারের হজে ৭৫ জন হজযাত্রীর প্রাক-নিবন্ধন করেন। পরবর্তী সময়ে প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের চট্টগ্রামের আল ইমাম হজ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের কাছে চুক্তির মাধ্যমে হস্তান্তর করেন।
চিঠিতে বলা হয়, চুক্তি অনুসারে হজযাত্রীদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ ওই এজেন্সির ব্যাংক হিসাবে দেওয়ার কথা থাকলেও মোহাম্মদ আলী আল ইমাম হজ কাফেলাকে ৫৪ লাখ ৪৪ হাজার ২০০ টাকা না দেওয়ায় হজযাত্রীদের জন্য মক্কা-মদিনায় বাড়িভাড়া, ভিসা ও বিমান টিকিট সংগ্রহ করতে পারেনি। ভিসা করার জন্য সৌদি সরকারের দেওয়া সময়সীমা পার হওয়ার পরও হজযাত্রীদের ভিসা সম্পন্ন না হওয়ায় সংশ্লিষ্ট হজযাত্রী ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে অনিশ্চয়তা মধ্যে পড়তে হয়।
মোহাম্মদ আলী প্রতারণার আশ্রয় নিয়ে খোলা ব্যাংক হিসাবে জমাকৃত অর্থ হজের কাজে ব্যবহার না করে তুলে নিয়েছেন। মোহাম্মদ আলী আল ইমাম হজ কাফেলায় স্থানান্তর করা ৭৫ জন হজযাত্রীর মধ্যে ২৫ জনের মক্কা-মদিনায় হোটেল ভাড়ার দায়িত্ব নিজে রাখার পরও তাদের হোটেল ভাড়া করেনি।
একই সঙ্গে তিনি এস এম আতিকুর রহমান ও মো. মোনতাসির ইসলামকে প্রতিস্থাপনের মাধ্যমে হজে নেওয়ার জন্য দিয়া ইন্টারন্যাশনাল শিরোনামের হিসাবে ৪ কিস্তিতে মোট ১৪ লাখ টাকা গ্রহণ করে; যা সম্পূর্ণ বেআইনি। টাকা গ্রহণ করলেও তিনি আতিকুর রহমান ও মোনতাসির ইসলামকে প্রতিস্থাপন করে হজে যাওয়ার ব্যবস্থা করেনি।
এতে বলা হয়, মোহাম্মদ আলী এলাকার নিরীহ হজযাত্রীদের কাছে নিজেকে হজ এজেন্সির ম্যানেজিং পার্টনার পরিচয় দিয়ে প্রতারণা করে থাকে। দিয়া ইন্টারন্যাশনাল নামে তার কোনো হজ এজেন্সি বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান না থাকার পরও তিনি একটি হজ এজেন্সির নাম ব্যবহার করে ওই নামে ট্রেড লাইসেন্স দিয়ে ব্যাংক হিসাব খুলে হজযাত্রীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে থাকে।
হজের আগে ব্যাংক হিসাবে জমা করা অর্থ উত্তোলনের বিধান না থাকলেও তিনি উল্লিখিত হিসাবে টাকা তুলে নিয়েছেন। ওই ব্যক্তির নিজের এজেন্সি না থাকায় আল ইমাম হজ কাফেলায় হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন করেও খরচের সম্পূর্ণ টাকা বুঝিয়ে দেননি। এভাবে উক্ত ব্যক্তি একের পর প্রতারণা করে চলছেন।
এ অবস্থায় মোহাম্মদ আলীর বিরুদ্ধে জরুরিভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এবং ভবিষ্যতে তিনি যাতে কোনো হজযাত্রী বা ওমরাহযাত্রীর সঙ্গে প্রতারণা করতে না পারেন সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায় ধর্ম মন্ত্রণালয়।
শেয়ারনিউজ, ২১ মে ২০২৪
পাঠকের মতামত:
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা
- ১৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বাজারের সংকট কাটাতে সম্মিলিত উদ্যোগ চান সংশ্লিষ্টরা
- তিন কোম্পানির শেয়ার লেনদেনে রেকর্ড ডেট সংক্রান্ত ঘোষণা
- ৭ লাখ ৬৮ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
জাতীয় এর সর্বশেষ খবর
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি













