ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

ঢাকা অঞ্চলের হোটেল-রেস্তোরাঁয় মূল্যছাড় পাবেন পুলিশ সদস্যরা

২০২৪ মে ১৪ ০৬:০২:১১
ঢাকা অঞ্চলের হোটেল-রেস্তোরাঁয় মূল্যছাড় পাবেন পুলিশ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক : ট্যুরিস্ট পুলিশের আওতাধীন ঢাকা অঞ্চলের বিভিন্ন হোটেলে থাকা এবং খাওয়ার ওপর বিশেষ মূল্যছাড় পাবেন পুলিশ সদস্যরা।

গত ২৬ এপ্রিল ট্যুরিস্ট পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার (এসপি) নাইমুল হক এই সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন সদর দপ্তরে (ট্যুরিস্ট পুলিশ)।

ওই চিঠির বিষয় লেখা হয়েছে, ‘বাংলাদেশ পুলিশ সদস্যদের জন্য বিভিন্ন হোটেল-রিসোর্ট, রেস্টুরেন্ট (রেস্তোরাঁ) ও ট্যুর অপারেটরদের কাছ থেকে ডিসকাউন্ট অফার (প্রস্তাব) প্রাপ্তি প্রসঙ্গে।’

চিঠিতে ২৬টি হোটেল ও রেস্তোরাঁর তালিকা দেওয়া হয়েছে। হোটেলে সর্বনিম্ন ৫০ শতাংশ ডিসকাউন্টে থাকতে পারবেন পুলিশ সদস্যরা। আর রেস্তোরাঁয় খাওয়ার ক্ষেত্রে ২০ শতাংশ ছাড় পাবেন।

চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রয়োজনে এবং দায়িত্ব পালনের জন্য এলে পুলিশ সদস্যরা এ ধরনের সুবিধা পাবেন। এক্ষেত্রে অবশ্যই পুলিশ সদস্যদের পরিচয়পত্র দেখাতে হবে।

শেয়ারনিউজ, ১৪ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে