সরকারি খরচে সৌদি আরব যেতে তদবির কর্মকর্তাদের
নিজস্ব প্রতিবেদক : সরকারি হজ ব্যবস্থাপনা দলের সদস্য হিসেবে সরকারি খরচে সৌদি আরব যেতে তদবির শুরু করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। কেউ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুপারিশের চিঠি নিয়ে আসছেন, কেউ ফোন করাচ্ছেন, কেউ নিজেরাই ধর্ম মন্ত্রণালয়ে তদবিরে নেমেছেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হজ ব্যবস্থাপনা দলের সদস্য হিসেবে সৌদি আরবে যাওয়ার জন্য চার হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী আবেদন করেছেন। এদের মধ্যে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও সংস্থার কর্মকর্তা, প্রশাসন ও পুলিশ কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তা ছাড়াও রাজনীতিবিদদের ব্যক্তিগত কর্মচারী এবং সচিবদের গানম্যানও রয়েছেন।
আবেদনকারীদের মধ্যে অনেকেই আছেন যাদের হজ ব্যবস্থাপনা কার্যক্রমের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারপরও তারা সরকারি খরচে সৌদি আরব যাওয়ার চেষ্টা করছেন।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হজ ব্যবস্থাপনা দলের সদস্যদের পেছনে সরকার ব্যয় করে গড়ে ৫ লাখ টাকা। তাদের কাজ হজযাত্রীদের সেবা করা।
তবে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার অনেক কর্মকর্তা সৌদি আরবে গিয়ে সরকারি খরচে কেনাকাটা করেন বলে অভিযোগ রয়েছে। কোনো কোনো কর্মচারীকে হজযাত্রীদের পরিবর্তে নিজ মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কর্মকর্তাদের সেবায় ব্যস্ত থাকতে হয়।
হজ ব্যবস্থাপনা দলে যাঁরা যেতে চান
ধর্ম মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে হজ ব্যবস্থাপনা দলে অন্তর্ভুক্ত হতে আগ্রহী কর্মকর্তাদের অনেকের নাম জানা গেছে। তাঁদের মধ্যে একজন হলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হকের (টুকু) ব্যক্তিগত কর্মকর্তা নুরুল আমিন।
নুরুলের জন্য শামসুল হক তাঁর জাতীয় সংসদের প্যাডে একটি চিঠি দিয়েছেন। তিনি লিখেছেন, প্রতিবছর পবিত্র হজ সুষ্ঠুভাবে সম্পাদনে সরকারি দায়িত্ব পালনের জন্য ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন দলে দক্ষ কিছুসংখ্যক সরকারি কর্মকর্তাকে সৌদি আরবে পাঠানো হয়। সে লক্ষ্যে কারিগরি দলে নুরুলকে অন্তর্ভুক্ত করার অনুরোধ করেন তিনি।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. শরিফুল ইসলামও হজ ব্যবস্থাপনা দলের সদস্য হয়ে সৌদি আরবে যেতে চান। এই জন্য তিনি প্রশাসনিক বা সহায়তাকারী দলে তাঁকে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছেন।
ধর্ম মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এবার হজ ব্যবস্থাপনা দলের সদস্য হিসেবে তিন শ্রেণিতে ৩০০ জনকে সৌদি আরবে পাঠানো হবে। এর মধ্যে প্রশাসনিক দলে ৫৫ জন, প্রশাসনিক সহায়তাকারী দলে ৭৫ জন, চিকিৎসকসহ কারিগরি দলে ১৭০ জন থাকবেন। তাঁদের নামে সরকারি আদেশ (জিও) জারি করেছে মন্ত্রণালয়। গত বছর অবশ্য এই তিন শ্রেণিতে প্রায় ৬০০ জন সৌদি আরবে গিয়েছিলেন। এবার এই সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। তারপরও অনেকে শেষ মুহূর্ত পর্যন্ত তদবির করছেন, যাতে নিজের নাম তালিকায় ঢোকে। গত শনিবার সচিবালয়ে এক বৈঠকে বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেন ধর্মসচিব।
সূত্র জানায়, বৈঠকে সচিব বলেন, নাম ঢোকাতে এখনো অনেকে তাঁকে ফোন দিচ্ছেন। তাঁর কাছে এক হাজারের বেশি ফোন এসেছে। এত ফোন এলে স্বাভাবিক কাজ করবেন কীভাবে।
জানা গেছে, হজ ব্যবস্থাপনা দলের চূড়ান্ত তালিকায় রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন মন্ত্রণালয়, সংসদ সচিবালয়, বিভিন্ন কমিশন, পুলিশ, গোয়েন্দা সংস্থা, পাসপোর্ট অধিদপ্তর, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা রয়েছেন।
ধর্ম মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, হজ ব্যবস্থাপনা দলের সদস্য হয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা যাঁরা যান, তাঁদের অনেকেই নিজের দায়িত্ব পালন করেন না। হজযাত্রীদের সেবা দেওয়া হয় মূলত কর্মচারীদের মাধ্যমে। তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ, মন্ত্রণালয় ও সংস্থা থেকে কর্মকর্তারা প্রতিবছরই হজ ব্যবস্থাপনা দলের সদস্য হন। এটা মূলত একটি অলিখিত কোটাব্যবস্থায় পরিণত হয়েছে।
শেয়ারনিউজ, ০৬ মে ২০২৪
পাঠকের মতামত:
- মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য
- গণঅভ্যুত্থান, ভারত ও নির্বাচন নিয়ে একসঙ্গে যা বললেন জামায়াত আমির
- ডিএসইতে অনিয়মের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে দুদকে আবেদন
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- আমদানি বাণিজ্যে নতুন নিয়ম জারি বাংলাদেশ ব্যাংকের
- হাদী হত্যা মামলায় আসামিদের ফেরাতে তিন দিনের মধ্যে যা করেছে সরকার
- ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন ‘এক্সিট প্ল্যান’
- চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা, নতুন তথ্য দিল সরকার
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক
- মক্কা-মদিনায় জমির দাম; বিশ্বের সবচেয়ে দামী ভূমির নতুন হিসাব
- উদ্যোক্তাদের ইওআই হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত পিপলস লিজিংয়ের
- ছয় শিক্ষার্থীর মধ্যে একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- সালমান এফ রহমানের জামিন মঞ্জুর
- ইতিবাচক সপ্তাহের শেষে কিছুটা স্বস্তির সংশোধন
- ১৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, হাইকোর্টে আবেদন পাঠানোর সিদ্ধান্ত
- বিআইএফসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রাজধানীর যানজট কমাতে মহাখালীর বাস যাচ্ছে পূর্বাচলে
- ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত
- নেপালের প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে তীব্র সমালোচনা
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে বড় পরিবর্তন, নতুন আইনের খসড়া প্রকাশ
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এসএমএসে তালাক—বিধান নিয়ে যা জানা জরুরি
- ফোনে মেসেজ পাঠালেও হতে পারে মৃত্যুদণ্ড
- বাজুসের নতুন দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম
- দেশের নাগরিকদের জন্য দুবাইয়ের ৫ বছরের ভিসা, জেনে নিন শর্ত
- বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ হারালেন দুই সাংবাদিক
- বিরক্তিকর নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন যেভাবে
- জয়ের উল্লাসেই নতুন বিতর্ক, তদন্তের মুখে আর্জেন্টিনা
- ২৬ কার্যদিবস শেষে শেষ হলো বাজেট অধিবেশন
- ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ
- সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, যা জানাল দলটি
- নবম পে-স্কেল নিয়ে সিদ্ধান্তহীনতা, জানা গেল বিলম্বের আসল কারণ
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- মার্কিন অবরোধ রুখতে পারস্য উপসাগরে ইরানের 'ডার্ক ভেসেল'!
- ইংলিশদের হৃদয় ভেঙে স্বপ্নপূরণের মঞ্চে মেসিরা
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব
জাতীয় এর সর্বশেষ খবর
- মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য
- গণঅভ্যুত্থান, ভারত ও নির্বাচন নিয়ে একসঙ্গে যা বললেন জামায়াত আমির
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- হাদী হত্যা মামলায় আসামিদের ফেরাতে তিন দিনের মধ্যে যা করেছে সরকার
- চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা, নতুন তথ্য দিল সরকার













