৩৩৫ রোগীকে মেডিকেল সার্টিফিকেট দেওয়ার পর জানা গেল ডাক্তার ভুয়া
নিজস্ব প্রতিবেদক : ৩৩৫ জন রোগীরে চিকিৎসাপত্র দেওয়ার পর জানা গেলো চিকিৎসক ভুয়া। নেত্রকোনা মদনে শংকর দাস (২৬) নামে ওই ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। সে পরিচয় গোপন করে সাধন কুমার মন্ডল নামে এক চিকিৎসকের নাম, পরিচয়, সার্টিফিকেট ও রেজিস্ট্রেশন ব্যবহার করে দুই মাস ধরে রোগীদের চিকিৎসা করে আসছিল।
শনিবার সন্ধ্যায় পৌরসভার স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তখন শংকর দাসকে আটক করা হয়।
ডায়াগনস্টিক সেন্টার, পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চিকিৎসক সাধন কুমার মণ্ডলের পরিচয়ে গত ৭ মার্চ থেকে মদনের স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখছিলেন শংকর দাস। শুধু নাম নয়; চিকিৎসক সাধন কুমারের ডিগ্রি ও বিএমডিসির রেজিস্ট্রেশন নম্বরও ব্যবহার করতেন তিনি।
গত দুই মাসে তিনি ৩৩৫ রোগীকে চিকিৎসার ব্যবস্থাও করেছেন। প্রত্যেক রোগীর কাছ থেকে ২০০ টাকা ভিজিট নিয়েছেন। একপর্যায়ে বিষয়টি প্রকৃত চিকিৎসক সাধন কুমার মণ্ডলের কানে যায়। সাধন কুমার বর্তমানে খুলনার একটি হাসপাতালে চাকরি করেন।
সাধন কুমার মণ্ডল স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান। শুক্রবার রাতে তিনি প্রতারণার বিষয়টি মদনের ইউএনওকে জানান।
পরে শনিবার স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারে ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কাগজপত্র যাচাই করতে গিয়ে তিনি দেখেন, চিকিৎসক সাধন কুমার মণ্ডলের পরিচয়ে সেখানে যিনি রোগী দেখছেন, তাঁর প্রকৃত নাম শংকর দাস।
আটকের পর শংকর দাসকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযুক্ত শংকর দাস টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা সদরের সুমেশ দাসের ছেলে। অভিযুক্ত শংকর দাসের দাবি, তিনি মেডিকেল কলেজের ছাত্র। তবে কোন মেডিকেল কলেজের, তা বলেননি। তাঁর টাকার সমস্যা ছিল। তাই ভুয়া পদবি ও ঠিকানা ব্যবহার করে এমন কাজ করেছেন।
স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবদুল কাইয়ুম বলেন, ‘ডাক্তার সাধন কুমার মণ্ডলের পরিচয় দিয়ে আমার ক্লিনিকে শংকর দাস রোগী দেখেছেন। এখন জানতে পারলাম, তিনি একজন ভুয়া চিকিৎসক ও প্রতারক। আমরা তাঁর প্রতারণার শিকার হয়েছি।’
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তায়েব হোসেন বলেন, আটক ব্যক্তি কোনো চিকিৎসক নন। তিনি মূলত একজন প্রতারক। তাঁর কথায় বিষয়টি প্রমাণিত।
ইউএনও মো. শাহ আলম মিয়া বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শংকর দাস তাঁর অপরাধ স্বীকার করেছেন। তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রকৃত সনদধারী মামলা করবেন।
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কান্তি সরকার বলেন, সাধন কুমারের মামলার পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ারনিউজ, ০৬ মে ২০২৪
পাঠকের মতামত:
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা
- ১৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বাজারের সংকট কাটাতে সম্মিলিত উদ্যোগ চান সংশ্লিষ্টরা
- তিন কোম্পানির শেয়ার লেনদেনে রেকর্ড ডেট সংক্রান্ত ঘোষণা
- ৭ লাখ ৬৮ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা













