ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬

গ্রামে এখন ৮-১২ ঘণ্টা লোডশেডিং, বিদ্যুৎ গেল কোথায়

২০২৪ মে ০৫ ২৩:১০:৩৩
গ্রামে এখন ৮-১২ ঘণ্টা লোডশেডিং, বিদ্যুৎ গেল কোথায়

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘গ্রামে এখন ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। সরকার বলেছে ২৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সক্ষমতা আছে, তাহলে বিদ্যুৎ গেল কোথায়?’

আজ রোববার (০৫ মে) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে চুন্নু বলেন, এখন গ্রামগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে কোথাও ১২ ঘণ্টা, কোথাও ৮ ঘণ্টা লোডশেডিং থাকে। আমার নিজের নির্বাচনী এলাকায় (করিমগঞ্জ-তাড়াইল) পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকে না।’

এই সময় পরিস্থিতি দেখতে মুজিবুল হক তার নির্বাচনী এলাকায় যাওয়ার জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে অনুরোধ জানান।

চুন্নু আরও জানান, সক্ষমতা সত্ত্বেও ভাড়ায় চালিত বিদ্যুৎকেন্দ্রের ৪১ শতাংশ বসে আছে। ২০২২-২৩ অর্থবছরে বিদ্যুৎকেন্দ্রের ভাড়া বাবদ ২৬ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।

রেন্টাল বিদ্যুতের (ভাড়ায় চালিত) জন্য যে আইন করা হয়েছে, তাকে দায়মুক্তির আইন আখ্যা দিয়ে জাপা মহাসচিব বলেন, ‘উৎপাদন না করেও বসে বসে ভাড়া নেওয়ার যে চুক্তি, তা জনগণের স্বার্থে বাতিল করতে হবে।’

শেয়ারনিউজ, ০৪ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে