ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

দুই মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল গ্রাম

২০২৪ মে ০৫ ১৭:৫৯:০৫
দুই মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল গ্রাম

নিজস্ব প্রতিবেদক : মাত্র দুই মিনিটের দমকা হাওয়ায় লণ্ডভণ্ড হয়েছেচট্টগ্রামের একটি গ্রাম। চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ইছামতী এলাকায় এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৫টি পরিবার।

রোববার (৫ মে) সকাল ছয়টার দিকে ওই এলাকা দিয়ে এই ঝড় বয়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝড়ে গাছপালাসহ বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমার ভেঙে পড়ে গেছে। বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো এলাকা।

স্থানীয়রা বলেন, সকালে মাত্র দুই মিনিটের একটি ঝড় শুরু হয়। এতে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় বসতঘর।

রাঙ্গুনিয়া পৌরসভার ইছামতী ওয়ার্ড কাউন্সিলর মো. ওমর তালুকদার বলেন, হঠাৎ ঝড়ে শুধু এলাকাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।

শেয়ারনিউজ, ০৫ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে