মুস্তাফিজের আইপিএল ইস্যুতে দুই বোর্ড পরিচালকের ভিন্ন মত
স্পোর্টস ডেস্ক : চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন মুস্তাফিজুর রহমান। এখনো পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১০ উইকেট শিকার করেছেন টাইগার এই পেসার। তবে দেশে ফেরার সময় ঘনিয়ে আসছে মুস্তাফিজের।
শুরুতে ৩০ এপ্রিল পর্যন্ত এই পেসারকে আইপিএল খেলার ছাড়পত্র দিয়েছিল বিসিবি। এরপর ১দিন বাড়িয়েছে দেশের ক্রিকেট বোর্ড।
সবকিছু ঠিক থাকলে ২মে দেশে ফিরবেন মুস্তাফিজ। তবে বিসিবি বলছে মুস্তাফিজকে ফেরানোর কারণ শুধুই জিম্বাবুয়ে সিরিজ নয়। তার ফিটনেস ওয়ার্ক লোডের ব্যাপারও দেখছে বোর্ড।
গতকাল বুধবার (১৭ এপ্রিল) বিসিবির ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস মুস্তাফিজ ইস্যুতে গণমাধ্যমে দেওয়ার সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। জানিয়েছেন তার আইপিএল থেকে শেখার কিছু নেই।
জালাল বলেন, 'মুস্তাফিজকে আমরা ১ তারিখ পর্যন্ত খেলতে দিচ্ছি। ২ তারিখ আসবে, ৩ তারিখ থেকে সে এভেলএভেল। তার আইপিএল খেলে শেখার কিছু নেই। মুস্তাফিজের শেখার প্রসেস ওভার। বরং মুস্তাফিজের থেকে শিখতে পারে আইপিএলে অনেক খেলোয়াড় আছে। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না।'
তিনি বলেন, মুস্তাফিজের ফিটনেস ইস্যু নিয়ে, 'তারা চাইলে মুস্তাফিজ থেকে শতভাগ নেওয়ার জন্য। মুস্তাফিজের ফিটনেস, স্বাস্থ্য এসব নিয়ে তাদের মাথা ব্যথা নেই, কিন্তু আমাদের আছে। মুস্তাফিজকে এখানে ফেরানোর কারণ শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য নয়।
জিম্বাবুয়ে সিরিজে আমরা তাকে ওয়ার্ক লোড ঠিক রেখে খেলাব। আইপিএলে থাকলে সেই পরিকল্পনা হবে না। সুতরাং মুস্তাফিজের শেখার অধ্যায় শেষ। মুস্তাফিজকে শেখানোর আর কোনো দরকার নেই। সে সাত-আট বছর ধরে ক্রিকেট খেলে। আইপিএলে খেলে। তো লাভবান তারা হবে, আমরা হব না।'
'মুস্তাফিজকে দেশে ফিরিয়ে আনা মানেই যে আমরা তাকে জিম্বাবুয়ে সিরিজে খেলাব তা নয়। আমরা তাকে ওয়ার্ক লোড দিব, চাপ কমাব, দলের সঙ্গে থাকবে, বোঝাপাড়া বাড়বে। বিশ্বকাপের মতো একটা বড় ইভেন্টে যাচ্ছে, যাওয়ার আগে তো এডজাস্ট করতে হবে। ফিট থাকতে হবে। আই নিড হিম। ফ্রেশ মুস্তাফিজকে চাই। এক্সহস্টেড মুস্তাফিজকে না।'-যোগ করেন জালাল।
এদিকে গেল সোমবার বিসিবির আরেক পরিচালক ও সাবেক ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন ভিন্ন মত। তিনি চান আইপিএল খেলুক মুস্তাফিজ। আকরাম বলছিলেন, ‘আমার কাছে যা মনে হচ্ছে, মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে কিন্তু আমরা চিন্তিত ছিলাম। ও গত ১ বছর একটু সংগ্রাম করছিল।
আইপিএলে কিন্তু ওর পারফরম্যান্সটা ভালোর দিকে যাচ্ছে। একদম ভালো হচ্ছে তা না, যেহেতু সে লঙ্গার ভার্সন খেলে না। ও যদি আইপিএলে গিয়ে এভাবে ভালো করতে থাকে তাহলে বিশ্বকাপে আমার কাছে মনে হয় অনেক বেশি বেনিফিটেড হবে বাংলাদেশ। ও ভালো করছে এটা বাংলাদেশের জন্য খুব ভালো।’
মুস্তাফিজকে পুরো আইপিএলে খেলতে দেওয়ার পক্ষে আকরাম, ‘মুস্তাফিজ যে টাইপের প্লেয়ার ওকে যদি ইউজ করতে পারেন তাহলে আপনি ১০০% বেনিফিটেড হবেন। যেটা (মহেন্দ্র সিং) ধোনির দল করছে। কলকাতার সাথে যেভাবে বল করেছে যেভাবে প্ল্যান করেছে।
তিনি বলেন, আমার মনে হয় চেন্নাইয়ের হয়ে যত ম্যাচ খেলবে সে অনেক বেনিফিটেড হবে তার সাথে বাংলাদেশও অনেক বেনিফিটেড হবে। জিম্বাবুয়ের সাথে খেলার চেয়ে ওখানে খেললে আমার মনে হয় সে অনেক কিছু শিখবে। ড্রেসিংরুম আছে, বড় প্লেয়ারদের সাথে খেলবে। বিভিন্ন টাইপের প্লেয়ারদের সাথে খেলছে। আমার মনে হয় এই সুযোগটা ওর পাওয়া উচিত।’
শেয়ারনিউজ, ১৮ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা







.jpg&w=50&h=35)





