চালচক্রের হরিলুট
রাতের সরকারি চাল দিনে হয় মিনিকেট
নিজস্ব প্রতিবেদক : সরকারি চাল ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের বস্তায় খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে প্যাকেটজাত করে আসছেন একটি চক্র। বরগুনার বেতাগীতে বেশ কিছুদিন যাবৎ এমনই করে এই চক্রটি। তবে নকল পণ্য প্রতিরোধ কিংবা বাজারজাত করণের ব্যাপারে আইন থাকলেও বড় কোনো শাস্তির নজির বেতাগীতে নেই বললেই চলে।
এই চালবাজ চক্রের বিরুদ্ধে সর্বদাই নিরব ভূমিকা পালন করেন স্থানীয় প্রশাসন। এদিকে খাদ্য অধিদপ্তরের সরকারি চাল বস্তা পাল্টে প্যাকেটজাত করার বিষয়ে ও বিভিন্নভাবে প্রমাণ জোগাতে অনুসন্ধান করেন বেতাগী উপজেলার গণমাধ্যমকর্মী।
সোমবার রাত সাড়ে ১০টায় সংবাদ আসে উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নে ৩নং ওয়ার্ডসংলগ্ন দক্ষিণ করুণা গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে আবদুল মন্নানের গোয়াঁল ঘরের মধ্যে বিভিন্ন দামী ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের বস্তায় প্যাকেটজাত হচ্ছে সরকারি চাল।
তারপর গণমাধ্যমকর্মীর ক্যামেরায় ধারণ করা হয় সেই অভিনব প্রতারণার ভিডিও, যেখানে ৫০ কেজি ওজনের ১৩৩টি বস্তা প্যাকেটজাত করা হয়।
এ বিষয়ে আবদুল মন্নানের ভাষ্য, সরকারি চালগুলো তার মামাতো ভাই বেতাগী উপজেলা যুবলীগের সহ-সভাপতি শামিম আহম্মেদের। তবে এ বিষয়টি স্বীকারও করেছেন ওই যুবলীগ নেতা।
বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনলেও, প্রায় আড়াই ঘন্টা পর মাত্র আট কিলোমিটার দুরত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ঘটনাস্থলে পৌঁছান বেতাগী সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নানা নাটকীয়তার মধ্যে প্রায় তিন ঘন্টাব্যাপী চালবাজদের সঙ্গে চলে এসিল্যান্ড বিপুল সিকদারের আলোচনা।
পরে গভীর রাত হওয়ায় সংবাদকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করলে জানা যায় ২০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে চালবাজদের ১৩৩ বস্তা চাল। জব্দ করা হয়নি নকল ব্র্যান্ডিং করা কোনো চালে বস্তা কিংবা নকল প্যাকেটজাত করণে ব্যবহৃত কোনো যন্ত্রপাতি।
তবে সরকারি চাল ভিন্ন ভিন্ন ব্র্যান্ডিং বস্তায় প্যাকেটজাত করার প্রক্রিয়ার সত্যতা পেয়েছেন বলে নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে আসা ওই কর্মকর্তা।
ঘটনাস্থলে বসে তিনি আরও জানান, ওই চাল কাবিটা ও কাবিখার একইসঙ্গে তিনি সংবাদকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন চাইলেই সব আইন সব ক্ষেত্রে প্রয়োগ করা যায় না তাই সহনশীলভাবে জরিমানা করা হয়েছে। এর পর তিনি ঘটনাস্থল থেকে ব্র্যান্ডিং বস্তা সেলাইয়ের কাজে ব্যবহৃত জব্দকৃত মালামাল ও ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের শতাধিক প্যাকেটসহ ১৩৩ বস্তা চাল ফেরত দিয়ে দেন।
এ সময়ে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা রিগান হালদার এবং ভ্রাম্যমাণ অভিযানে আসা সংশ্লিষ্টরা।
এ বিষয়ে যুবলীগ নেতা মো. শামিম আহম্মেদ বলেন, ‘এ সব চাল খাদ্যগুদম থেকে আমার ক্রয় করা। যার বৈধ কাগজপত্র আছে।
সরকারি চাল ব্র্যান্ডিং প্যাকেট করা যায় কিনা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন- আমরা এভাবেই করে আসছি। এসব ব্যাপারে থানা ও প্রশাসন জানেন।
বেতাগী সহকারী কমিশনার(ভূমি) বিপুল সিকদার গণমাধ্যমকে বলেন, ‘প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বেতাগী উপজেলার দক্ষিণ করুনা গ্রামের এক বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের চালের বস্তায় কাবিটার চাল বিক্রয়ের উদ্দেশ্যে প্যাকেটজাত করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারা অনুযায়ী এক ব্যক্তিকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
তবে অভিযানে কোনো ধরনের মালামাল কিংবা প্রাপ্ত চাল জব্দ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।
শেয়ারনিউজ, ১৬ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- মার্জিন বিধিমালা নিয়ে বিভ্রান্তিকর সংবাদে বিএসইসির স্পষ্টীকরণ
- মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য
- গণঅভ্যুত্থান, ভারত ও নির্বাচন নিয়ে একসঙ্গে যা বললেন জামায়াত আমির
- ডিএসইতে অনিয়মের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে দুদকে আবেদন
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- আমদানি বাণিজ্যে নতুন নিয়ম জারি বাংলাদেশ ব্যাংকের
- হাদী হত্যা মামলায় আসামিদের ফেরাতে তিন দিনের মধ্যে যা করেছে সরকার
- ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন ‘এক্সিট প্ল্যান’
- চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা, নতুন তথ্য দিল সরকার
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক
- মক্কা-মদিনায় জমির দাম; বিশ্বের সবচেয়ে দামী ভূমির নতুন হিসাব
- উদ্যোক্তাদের ইওআই হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত পিপলস লিজিংয়ের
- ছয় শিক্ষার্থীর মধ্যে একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- সালমান এফ রহমানের জামিন মঞ্জুর
- ইতিবাচক সপ্তাহের শেষে কিছুটা স্বস্তির সংশোধন
- ১৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, হাইকোর্টে আবেদন পাঠানোর সিদ্ধান্ত
- বিআইএফসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রাজধানীর যানজট কমাতে মহাখালীর বাস যাচ্ছে পূর্বাচলে
- ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত
- নেপালের প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে তীব্র সমালোচনা
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে বড় পরিবর্তন, নতুন আইনের খসড়া প্রকাশ
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এসএমএসে তালাক—বিধান নিয়ে যা জানা জরুরি
- ফোনে মেসেজ পাঠালেও হতে পারে মৃত্যুদণ্ড
- বাজুসের নতুন দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম
- দেশের নাগরিকদের জন্য দুবাইয়ের ৫ বছরের ভিসা, জেনে নিন শর্ত
- বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ হারালেন দুই সাংবাদিক
- বিরক্তিকর নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন যেভাবে
- জয়ের উল্লাসেই নতুন বিতর্ক, তদন্তের মুখে আর্জেন্টিনা
- ২৬ কার্যদিবস শেষে শেষ হলো বাজেট অধিবেশন
- ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ
- সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, যা জানাল দলটি
- নবম পে-স্কেল নিয়ে সিদ্ধান্তহীনতা, জানা গেল বিলম্বের আসল কারণ
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- মার্কিন অবরোধ রুখতে পারস্য উপসাগরে ইরানের 'ডার্ক ভেসেল'!
- ইংলিশদের হৃদয় ভেঙে স্বপ্নপূরণের মঞ্চে মেসিরা
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব













