সংস্কারের নামে ধর্মে আঘাত, আজহারীর ফেসবুক পোস্টে ঝড়
নিজস্ব প্রতিবেদক: নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশগুলোকে ধর্মীয় অনুশাসন ও সামাজিক মূল্যবোধের প্রতি অবমাননাকর আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছেন দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। মঙ্গলবার গভীর রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রস্তাবনাগুলোর কঠোর প্রতিবাদ জানিয়ে কমিশনটি অবিলম্বে বিলুপ্ত করার দাবি জানান।
আজহারী বলেন, "নীতি-আদর্শহীন ও ধর্মবিরোধী প্রস্তাবনা এ দেশের কোনো নাগরিক মেনে নেবে না নারী বা পুরুষ নির্বিশেষে। এসব সুপারিশ সামাজিক কাঠামো ও ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার সুপরিকল্পিত প্রচেষ্টা।"
আজহারীর মতে, সংস্কার কমিশনের সুপারিশে বিশেষভাবে আঘাত করা হয়েছে বিয়ে, তালাক, ভরণপোষণ ও উত্তরাধিকার সংক্রান্ত ধর্মভিত্তিক পারিবারিক আইনগুলোর ওপর। তিনি বলেন, "বাংলাদেশে মুসলিম, হিন্দু, খ্রিষ্টান প্রতিটি ধর্মেরই স্বতন্ত্র পারিবারিক আইন রয়েছে। সেই আইনকে এক করে অভিন্ন পারিবারিক আইন তৈরির প্রস্তাব ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী।"
তিনি আরও বলেন, "সংস্কারের নামে ধর্মীয় মূল্যবোধকে উপেক্ষা করে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, তা সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসকে উপহাস করার শামিল। ধর্মীয় দৃষ্টিকোণকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে কোনো সংস্কার দেশের মানুষের মাঝে গ্রহণযোগ্যতা পাবে না।"
আজহারী ‘বৈবাহিক ধর্ষণ’ বিষয়ক সুপারিশের কড়া সমালোচনা করে বলেন, "বিয়ে একটি পবিত্র সম্পর্ক। এর মাঝে ধর্ষণের গন্ধ খোঁজা কেবল বিভ্রান্তি ছড়ানোই নয়, বরং এটি সমাজের মৌলিক ঐতিহ্যকে ধ্বংস করার অপচেষ্টা। স্বামী-স্ত্রীর সম্পর্কের স্বাভাবিক খুনসুটিকে ‘ধর্ষণ’ হিসেবে প্রচার করা হাস্যকর এবং বিপজ্জনক।"
আজহারী বলেন, "যেখানে সংবিধানের ১৮(২) অনুচ্ছেদে পতিতাবৃত্তি নিষিদ্ধ, সেখানে এই কমিশন এটিকে পেশা হিসেবে দেখাতে চায়। এটি নারীত্বের চরম অপমান এবং সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার সুগভীর ষড়যন্ত্র।"
নারী-পুরুষের জায়গায় ‘লিঙ্গ পরিচয়’ শব্দের প্রস্তাব নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। আজহারীর ভাষায়, "এটি মূলত সমকামীতা, উভকামিতা, ট্রান্সজেন্ডার তথা এলজিবিটিকিউ+ মতবাদের অজুহাতে ধর্ম ও সমাজকে অবমূল্যায়ন করার কৌশল।"
তিনি আরও বলেন, "এই কমিশনের উদ্দেশ্য হলো সংবিধানের ২(ক) অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামের স্বীকৃতিকে প্রশ্নবিদ্ধ করা। এমন প্রয়াস দেশের ধর্মপ্রাণ জনগণের শান্তিপূর্ণ সহাবস্থানে হুমকি হয়ে দাঁড়াবে।"
আজহারী তার বক্তব্যে স্পষ্টভাবে বলেন, "আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে এই বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বিলুপ্ত এবং তাদের প্রকাশিত/অপ্রকাশিত প্রতিবেদন সম্পূর্ণভাবে বাতিল করা হোক। পাশাপাশি, ধর্মীয় অনুশাসনকে সম্মান জানিয়ে নারী-পুরুষের ন্যায্যতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।"
মুসআব/
পাঠকের মতামত:
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি













