×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ওমরা ভিসার মেয়াদ নিয়ে সৌদির নতুন নির্দেশনা

২০২৪ এপ্রিল ১৫ ১১:২৬:২০
ওমরা ভিসার মেয়াদ নিয়ে সৌদির নতুন নির্দেশনা

প্রবাস ডেস্ক : ওমরাহ ভিসার মেয়াদ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। আগে ওমরা ভিসার ৯০ দিন মেয়াদ গণনা শুরু হতো সৌদিতে প্রবেশের পর। বর্তমানে এই নিয়ম পরিবর্তন করে ভিসা ইস্যুর দিন থেকে ৯০ দিন সৌদিতে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে।

দেশটির হজ মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে যারা ওমরাহ ভিসায় সৌদি আরবে অবস্থান করছেন তাদের অবশ্যই ১৫ জিলকদ অর্থাৎ ২০২৪ সালের ২৩ মে’র আগে সৌদি আরব ছেড়ে যেতে হবে। সৌদিতে আসার পর ৯০ দিন পূর্ণ হোক বা না হোক।

এই সময়ের পরেও যারা ৯০ দিন পূর্ণ হয়নি বলে রয়ে যাবেন তারা আইনি জটিলতার পড়তে পারেন বলে সতর্ক করেছে দেশটির হজ মন্ত্রণালয়।

গত কয়েক বছর ধরে ওমরা ভিসা প্রক্রিয়া সহজ করায় পবিত্র ওমরা পালনকারীর সংখ্যা অনেক বেড়েছে। এই বছর পবিত্র রমজানে তিন কোটি মুসলমান ওমরা পালন করেছেন।

আগামী জুনের শুরুতে এবারের হজ উদযাপিত হবে। অস্বাভাবিক খরচ বেড়ে যাওয়ায় হজযাত্রীর সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে। অনেকেই হজের পরিবর্তে ওমরাহ করতে যাচ্ছেন। এই কারণে আগের তুলনায় ওমরাহযাত্রীর সংখ্যা কয়েকগুণ বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ারবাজার, ১৫ এপ্রিল ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে