‘দরজা খোলেন, আমি আপনাদের মন্ত্রী, ঈদ উপহার নিয়ে এসেছি’
নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর-১ আসনের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ‘বাড়িতে কেউ আছেন? দরজা খোলেন। বাইরে আসেন। আমি আপনাদের মন্ত্রী। আপনাদের জন্য ঈদ উপহার নিয়ে এসেছি।’ এভাবেই ছিন্নমূল, বয়স্ক ও গরিব ঘুমন্ত মানুষকে ঈদ সামগ্রী উপহার দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। মন্ত্রীর হাত থেকে ঈদ সামগ্রী পেয়ে খুশি দুস্থ ও অসহায় পরিবারের এসব মানুষ।
এলাকাবাসীরা আবেগজড়িত কণ্ঠে বলেন, গভীর রাতে এভাবে কখনো কেউ আমাদের ডেকে ঈদ সামগ্রী দেয়নি। এতে আমরা অনেক খুশি ও আনন্দিত।
মঙ্গলবার (০৯ এপ্রিল) দিবাগত গভীর রাতে মধুখালী উপজেলার কালপোহা, মেছরদিয়া, দাড়িরপাড়, উলুহাটসহ বিভিন্ন স্থানে পথে-ঘাটে ও বাড়িতে বাড়িতে গিয়ে গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি, দুধ, চাল, ডাল ও তেল বিতরণ করেন প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।
এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রায় পাঁচ হাজার গরিব অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেন।
উপজেলার কালপোহা এলাকার বাসিন্দা মো. মোমরেজ শেখ বলেন, রাত সাড়ে দশটার দিকে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলাম। হঠাৎ করে গাড়ি থামিয়ে ঈদ উপহার দিলেন মন্ত্রী। আমার ৬০ বছরের জীবনে এই প্রথম এভাবে ঈদ উপহার পেলাম। ঈদের দিনে নতুন লুঙ্গি পরে নামাজ পড়তে পারবো।
ঈদ সামগ্রী পাওয়া মেছরদিয়া আশ্রয় প্রকল্পের বাসিন্দা মো. মুরাদ হোসেন বলেন, মন্ত্রী আমাদের বাড়িতে এসে দরজায় কড়া নেড়ে হাতে ঈদ সামগ্রী তুলে দেন। সবাই অবাক হয়ে যাই। এভাবে কেউ কোনো দিন ঈদের উপহার দেননি। এতে আমরা খুবই খুশি।
আরেক বাসিন্দা নাজমা বেগম বলেন, রাত ১১টার দিকে মন্ত্রী এসে হঠাৎ করে সবার দরজায় কড়া নেড়ে ঘুম থেকে উঠিয়ে শাড়ি, লুঙ্গি, চিনি, সেমাই দিয়ে গেছেন।
তিনি বলেন, আমরাতো ভাবতেই পারিনি যে কাউকে না জানিয়ে মন্ত্রী এসে আমাদের হাতে ঈদ উপহার তুলে দেবেন। এতে আমরা খুবই খুশি এবং মন্ত্রীকে ধন্যবাদ।
এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি গণমাধ্যমকে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উন্নয়নের পাশাপাশি অসহায় গরিব মানুষদের ঘর দিয়েছেন, জমি দিয়েছেন। সাধারণ মানুষ তার প্রতি এতটাই কৃতজ্ঞ তাদের যে অনুভূতি দেখে সত্যিই আমি অভিভূত হয়েছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে বস্ত্র ও সেমাই, চিনি-দুধসহ ঈদ সামগ্রী বিতরণ করি। সেগুলো পেয়ে তারা আনন্দিত, অত্যন্ত খুশি।
শেয়ারনিউজ, ১০ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা
- ১৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বাজারের সংকট কাটাতে সম্মিলিত উদ্যোগ চান সংশ্লিষ্টরা
- তিন কোম্পানির শেয়ার লেনদেনে রেকর্ড ডেট সংক্রান্ত ঘোষণা
- ৭ লাখ ৬৮ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা













