ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

বুয়েটে ছাত্র রাজনীতি প্রসঙ্গে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

২০২৪ এপ্রিল ১০ ০৯:১৫:৪০
বুয়েটে ছাত্র রাজনীতি প্রসঙ্গে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি বন্ধ কোনো গণতান্ত্রিক সিদ্ধান্ত নয়, এটি হটকারি সিদ্ধান্ত ছিল। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সেখানে ছাত্র রাজনীতি বন্ধ করার হটকারি সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (০৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের উদ্যোগে ভাসমান মানুষদের মধ্যে ঈদ উপহার বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, দেশের সব গণতান্ত্রিক অর্জনে ছাত্রলীগের অবদান রয়েছে। তাই শুধু বুয়েট নয়, সব শিক্ষাপ্রতিষ্ঠানেই নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি করতে ছাত্রলীগকে নির্দেশ দিচ্ছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের রায় এসেছে। ছাত্রলীগকে বলব সেখানে যেন নিয়মতান্ত্রিক রাজনীতি হয়, হিংসার রাজনীতি না হয়। পড়াশোনার কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিছু রাজনীতির ব্যাঙ বের হয়েছে। ছাত্রলীগকে বলব, তাদের থেকে সাবধান থাকতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা মেট্রোরেলের বিরোধিতা করেছিলেন, তাদের টিকিট কেটে মেট্রোরেলে ঘোরানোর অনুরোধ করছি ছাত্রলীগকে।

উল্লেখ্য, ২০১৯ সালে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানটিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়। আর এই সুযোগে সেখানে ধর্মীয় উগ্রবাদীরা অনুপ্রবেশ করে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার অপচেষ্টা করছে বলে অভিযোগ উঠে।

সবশেষ গত সপ্তাহে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট। এর ফলে পাঁচ বছর পর বুয়েটে আবার ছাত্র সংগঠনগুলোর রাজনীতি করার সুযোগ তৈরি হয়।

শেয়ারনিউজ, ১০ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে