ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

পাকিস্তান ক্রিকেটে নতুন কোচ, টিম ম্যানেজমেন্টে বড় পরিবর্তন

২০২৪ এপ্রিল ০৯ ১৩:০১:০৩
পাকিস্তান ক্রিকেটে নতুন কোচ, টিম ম্যানেজমেন্টে বড় পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : বড় পরিবর্তন আনা হয়েছে পাকিস্তানের কিক্রেট টিম ম্যানেজমেন্টে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আসন্ন ৫ ম্যাচের নতুন কোচের নাম ঘোষনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিবিসি)।

দেশটির সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদকে প্রধান কোচ নিয়োগ করা হয়েছে। তিনি পাকিস্তানের জার্সি গায়ে ১৬৪ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। উইকেট পেয়েছেন ১৬২ টি, রান করেছেন ২৪২১।

আজহার মেহমুদের কোচিংয়ের অভিজ্ঞতাও রয়েছে। ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেন তিনি।

সাবেক পেসার ওয়াহাব রিয়াজকে সিনিয়র টিম ম্যানেজার করা হয়েছে। এক সময়ের সেরা ব্যাটার মোহাম্মদ ইউসুফকে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সাঈদ আজমল স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করবেন। টিম ম্যানেজার করা হয়েছে মনসুর রানাকে, আফতাব খানকে ফিল্ডিং কোচ করা হয়েছে।

এদিকে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে গাদ্দাফি স্টেডিয়ামে মিডিয়া কনফারেন্স করে পাকিস্তান একাদশের ঘোষণা করা হবে।

শেয়ারনিউজ, ০৯ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে