ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

ব্যাংক লুটের ঘটনায় যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৪ এপ্রিল ০৩ ২২:৫৩:৫৫
ব্যাংক লুটের ঘটনায় যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, বান্দরবানে রুমা এবং থানচিতে ব্যাংক লুটের ঘটনায় যা করণীয় সবই করছে সরকার।

বুধবার (০৩ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে জঙ্গিগোষ্ঠীটি এ ঘটনার সঙ্গে জড়িত বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি।

কুকি-চিন একটি জঙ্গি গোষ্ঠী জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুকি চিনের তৎপরতা ইদানিং বেড়েছে। বিজিবি-পুলিশ অপারেশন চালাচ্ছে। গোলাগুলি চলছে।

তিনি বলেন, পুলিশ মহাপরিদর্শকের নেতৃত্বে একটি টিম সেখানে রয়েছেন। ব্যাংক লুট করে চলে যাওয়ার পর পুলিশ বিজিবি সেখানে অপারেশন চালাচ্ছে। সেনাবাহিনী সদস্যরা সেখানে যোগ দেবে।

তিনি আরও বলেন, তবে আনুষ্ঠানিক কোনো তথ্য এখনও আসেনি। সব তথ্যই আপাতত প্রাথমিক। খতিয়ে দেখাসহ প্রয়োজন অনুযায়ী সরকার যা করার, তাই করবে।

শেয়ারনিউজ, ০৩ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে