ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি ছাড়ার হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা

২০২৪ মার্চ ২৪ ১৫:৫৪:৩৬
সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি ছাড়ার হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ও সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশান-২-এর বাড়ি তিন মাসের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

গত ১৯ মার্চ হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন।

রোববার (২৪ মার্চ) হাইকোর্টের দেওয়া সে রায়ের ওপর ৮ সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর ফলে সালাম মুর্শেদীর বাড়ি এখন যে অবস্থায় আছে সে অবস্থাতেই থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

এদিন আদালতে সালাম মুর্শেদীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক।

শেয়ারনিউজ, ২৪ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে