ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

জিম্মি জাহাজে উদ্ধার অভিযান নিয়ে যা বলল মালিকপক্ষ

২০২৪ মার্চ ১৯ ০৯:৩৭:২৫
জিম্মি জাহাজে উদ্ধার অভিযান নিয়ে যা বলল মালিকপক্ষ

নিজস্ব প্রতিবেদক : সোমালিয়ার উপকূলে জিম্মি ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে উদ্ধার করতে দেশটির পুলিশ ও বিভিন্ন দেশের নৌবাহিনীর সদস্যরা অভিযানের প্রস্তুতি নিচ্ছেন। সোমবার (১৮ মার্চ) সোমালিয়ার আধা স্বায়ত্তশাসিত পান্টল্যান্ড অঞ্চলের পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

জাহাজটির মালিকপক্ষ বলেছে, জাহাজটিতে উদ্ধার অভিযানের বিষয়ে তারা কিছু জানেন না। জাহাজ উদ্ধারের চেয়ে নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনাই এখন প্রধান লক্ষ্য। তার ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা।

বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর মালিক কবির গ্রুপ। গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমাদের প্রথম অগ্রাধিকার নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনা।

এর আগে ১৪ মার্চ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে অভিযান চালানোর প্রস্তাব দিয়েছিল ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী। তবে বাংলাদেশ সরকার তাতে সম্মতি দেয়নি বলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আলোচনায় জানিয়েছেন মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব খুরশেদ আলম।

তিনি বলেন, নাবিকদের জীবনের নিরাপত্তার কথা ভেবে ওই প্রস্তাবে রাজি হয়নি সরকার ও মালিকপক্ষ।

এক বিবৃতিতে পান্টল্যান্ড পুলিশ জানায়, আন্তর্জাতিক নৌ সেনারা জলদস্যুদের ওপর আক্রমণের পরিকল্পনা করছেন বলে খবর পাওয়ার পর প্রস্তুত রয়েছেন তারা। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে জানতে চাইলে কোনো মন্তব্য করেনি ভারতীয় নৌবাহিনী।

শেয়ারনিউজ, ১৯ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে