ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Sharenews24

যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ

২০২৪ মার্চ ০৫ ১০:১৮:০৬
যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ

নিজস্ব প্রতিবেদক: শীতের শেষে অল্পস্বল্প করে চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। বাড়ছে উষ্ণতা। মৌসুমের বর্তমান সময়ের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ঊর্ধ্বে অবস্থান করছে। উত্তরাঞ্চল ছাড়া প্রায় সারা দেশেই শীতের আমেজ আর কুয়াশা প্রায় কেটে গেছে। দিনভর উজ্জ্বল সূর্যের তেজ চড়ছে। আবহাওয়াই জানান দিচ্ছে, শীতে কেটে বাড়ছে দিন ও রাতের তাপমাত্রার পারদ।

এরই মধ্যে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন অঞ্চলে আজ মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহওয়া অফিস।

গতকাল সোমবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে।

আগামীকাল বুধবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়া অফিস আরো জানায়, বর্ধিত ৫ (পাঁচ) দিনের দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

শেয়ারনিউজ, ৫ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে