ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

সিরাজগঞ্জে মেডিকেল কলেজ শিক্ষকের গুলিতে শিক্ষার্থী আহত

২০২৪ মার্চ ০৪ ১৯:৫৪:৪১
সিরাজগঞ্জে মেডিকেল কলেজ শিক্ষকের গুলিতে শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে আরাফাত আমিন তমাল নামের এক শিক্ষার্থীকে গুলি করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষকের বিচার চেয়ে মেডিকেলের সকল শিক্ষার্থীরা আন্দোলন করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডল গণমাধ্যমকে বলেন, আহত শিক্ষার্থী আরাফাত আবির তমালকে এমএএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডান উরুতে গুলিবিদ্ধ হয়েছেন তিনি।

শিক্ষার্থীরা পুলিশকে জানায়, ক্লাসের মধ্যে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে শিক্ষক রায়হান সাদি অস্ত্র বের করে গুলি চালান।

এসপি বলেন, অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেওয়া হয়েছে। একটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে। ক্যাম্পাসে উত্তেজনা প্রশমনে কাজ করছে পুলিশ। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

শেয়ারনিউজ, ০৪ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে