ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬

সরকার নির্ধারিত দামে মিলছে না ভোজ্যতেল

২০২৪ মার্চ ০৩ ১৭:১৫:০২
সরকার নির্ধারিত দামে মিলছে না ভোজ্যতেল

নিজস্ব প্রতিবেদক : সরকার নির্ধারিত ভোজ্যতেলের (বোতলজাত ও খোলা সয়াবিন তেল) নতুন দাম ১৬৩ টাকা (লিটার) কার্যকর হয়নি বেশিরভাগ জায়গায়। এখনও বাড়তি দরেই চলছে বিক্রি। কম দামের সয়াবিন তেল মিলছে না বাজারে। ফলে, বাজারে গিয়ে বেশ বিপাকে পড়ছেন ভোক্তারা।

হাট-বাজারগুলোর বেশিরভাগ জায়গায়ই সরকার নির্ধারিত দাম মানা হচ্ছে না। বোতলজাত সয়াবিনে লিটারে আগের দাম ১৭৩ টাকাই রাখা হচ্ছে। খোলাতে সেটা ১৪৯ টাকা।

নতুন দামের ব্যপারে জানেন না বলে দাবি ব্যবসায়ীদের। এছাড়া, বাজারে নতুন মোড়কের বোতলজাত সয়াবিন আসেনি, এমন অজুহাত দেখিয়েও অনেক বিক্রেতা সাধারণ ক্রেতাদের কাছ থেকে আগের দামই নিচ্ছে। অথচ, নতুন দরের সয়াবিন বাজারে ছেড়েছে বলে দাবি করেছে কোম্পানিগুলো।

শুক্রবার (০১ মার্চ) থেকেই নতুন দামে বোতলজাত ও খোলা সয়াবিন তেল ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছিল সরকার। তবে, প্রথম দুই দিনে কার্যকর হয়নি এ দাম।

পরে, শনিবার (০২ মার্চ) বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু আবারও আশ্বাস দেন আজ থেকে সরকার নির্ধারিত দামে (১৬৩ টাকা) তেল পাবে সাধারণ ভোক্তারা।

মিলগুলোতে তেলের মূল্য তদারকিতে মন্ত্রণালয়ের টিম যাচ্ছে বলে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী গতকাল বলেন, ৩ মার্চ থেকেই সরকার নির্ধারিত ১৬৩ টাকা লিটার দামে খুচরা পর্যায়ে ভোজ্যতেল পাওয়া যাবে। তবে, সেটিরও বাস্তবায়ন দেখা যায়নি দেশের বিভিন্ন হাট-বাজারে।

শেয়ারনিউজ, ০৩ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে