ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

বজ্রসহ বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

২০২৪ মার্চ ০২ ১০:৩২:২১
বজ্রসহ বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শীত শেষে দিনের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এ অবস্থায় ৫ দিনের বর্ধিত আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১ মার্চ) রাতে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপের অবস্থান দক্ষিণ বঙ্গোপসাগরে।

এ অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

শনিবার (২ মার্চ) রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই সময়ের শুরুতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

শেয়ারনিউজ, ০২ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে