ইরানে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার জিতলেন ফারিণ
বিনোদন ডেস্ক : বাংলাদেশী অভিনেত্রী তাসনিয়া ফারিন ইরানের ঐতিহ্যবাহী ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার জিতেছেন। ‘ফাতিমা’ সিনেমার স্বীকৃতিস্বরূপ তিনি অসামান্য শৈল্পিক অবদান বিভাগে এই পুরস্কার পান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ফারিন।
পুরস্কার প্রদানের সময় উপস্থিত ছিলেন না অভিনেত্রী। তাঁর হয়ে মঞ্চে এ পুরস্কার গ্রহণ করেছেন সিনেমাটির নির্মাতা ধ্রুব হাসান।
তা উল্লেখ করে ফারিণ লিখেছেন, আমার ফিল্ম ফাতিমার জন্য ইস্টার্ন ভিস্তা বিভাগে আমাকে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার দিয়ে সম্মানিত করার জন্য ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবকে ধন্যবাদ। ইচ্ছে ছিল আরও একদিন থেকে নিজের হাতে পুরস্কার গ্রহণের, কিন্তু থাকতে পারলাম না।
তিনি লিখেছেন, তবে আমার পক্ষ থেকে পুরস্কারটি নিয়েছেন পরিচালক ধ্রুব হাসান ভাইয়া। এর চেয়ে আনন্দঘন মুহূর্ত আর হয় না। আমার কাজকে ভালোবাসার জন্য জুরিকে ধন্যবাদ এবং তেহরানে আমি যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি তার জন্য আপনাদের ধন্যবাদ। এটি সত্যিই একটি স্বপ্নের মুহূর্ত ছিল।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উৎসবের ইস্টার্ন ভিস্তা বিভাগে প্রদর্শিত হয় ফারিণের চলচ্চিত্রটি। এ বিভাগে প্রতিযোগিতা করেছে এশিয়ান-ইসলামিক দেশের চলচ্চিত্রগুলো।
এবারের ফজর চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘সিচুয়েশন অব মাহদি’। এটি নির্মাণ করেছেন হাদি হেজাজি ফার।
এ ছাড়া ‘নাইট গার্ড’ চলচ্চিত্রের জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন রেজা মীর কারিমি। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তান্নাজ তাবাতাবায়ি। ‘উইদাউট হার’ চলচ্চিত্রের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন আমিন হাইয়ায়ি। ‘লাস্ট স্নো’ চলচ্চিত্রের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।
প্রসঙ্গত, ক্যারিয়ারের শুরুতে ফাতিমা নামের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছিলেন ফারিণ। ধ্রুব হাসান পরিচালিত এই সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় একজন নারীর চ্যালেঞ্জকে ঘিরে।
ফারিণ ছাড়াও এতে অভিনয় করেছেন পান্থ কানাই, ইয়াশ রোহান, মানস বন্দ্যোপাধ্যায়, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী, আয়েশা মনিকা, এবিএম সুমন প্রমুখ। দেশের মাটিতে চলচ্চিত্রটি রয়েছে মুক্তির অপেক্ষায়।
শেয়ারনিউজ, ১২ ফেব্রুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- ৪ ব্যাংক কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- বোনাস নিয়ে সোনালী ব্যাংকে নতুন চাপ, টাকা ফেরতের নির্দেশ
- এক স্বামীর দুই স্ত্রী, তাদের সংসারের গল্প শুনলে অবাক হবেন!
- কনটেন্ট ক্রিয়েটরের বাসা থেকে এসি-ফ্রিজ-টিভিসহ মালামাল গায়েব
- ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
- ইলেকট্রিক ট্রেনের অনুমোদন, জানুন রুট ও প্রকল্পের খুঁটিনাটি
- অস্ট্রেলিয়ায় শিক্ষার্থীদের জন্য ভিসা নীতিতে আসছে কঠোর নিয়ম
- ব্যাক-টু-ব্যাক এলসি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- নবম পে-স্কেলে উচ্চতর গ্রেডের নতুন হিসাব, একাধিক সুবিধা নিয়ে শর্ত
- দুধে ডিটারজেন্ট মেশানো হয়েছে? ঘরে বসেই যেভাবে পরীক্ষা করবেন
- ক্ষণিকের পরিচয়ে বিশ্বাস, ‘অপূরণীয় ক্ষতি’ গৃহবধূর
- সমুদ্রসীমায় ভয়াবহ লুটপাট, বাংলাদেশের গ্যাস চুরি
- বাংলাদেশের বড় চমক, অংক দেখে অবাক ভারত
- হঠাৎ দেবের বাড়িতে শুভেন্দু, নেপথ্যে বড় বার্তা
- ইসলামী ব্যাংক ঘিরে দুই পক্ষের পৃথক কর্মসূচি
- অস্থির লেনদেনে সূচক বাড়লেও হতাশ বিনিয়োগকারীরা
- ১৬ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আইপিও নিয়ে বড় ঘোষণা বিএসইসির, আসছে ডাইরেক্ট লিস্টিংও
- পে-স্কেল কার্যকর হলে যে সুবিধা আর পাবেন না সরকারি চাকরিজীবীরা
- চাকরিজীবীদের জন্য বড় খবর, ইনক্রিমেন্টে আসছে নতুন নিয়ম
- বাংলাদেশিদের জন্য বড় দুঃসংবাদ, এক দেশে বন্ধ হলো ওয়ার্ক পারমিট
- টাকা লোপাটের অভিনব কৌশল, ‘নগদ’ নিয়ে অনুসন্ধানে যা মিলল
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ
- ফেসবুক বিজ্ঞাপনে নতুন নিয়ম, পেজ মালিকদের জন্য বড় পরিবর্তন
- গরম পানি বা মরিচের গুঁড়া দিয়ে সাপ তাড়ানোর আগে জেনে নিন আসল ঘটনা
- ‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ১৬ মেগা প্রকল্প
- প্রধানমন্ত্রীর ফোন কি ক্রিপ্টো ট্রেডিংয়ে ব্যবহৃত হয়? যা বললেন তথ্য উপদেষ্টা
- মায়া বা সেলিম নয় এবার হাসিনার আস্থার পাত্র যিনি
- কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার, উঠেছে আরও যেসব অভিযোগ
- অর্ডার বাতিলের শঙ্কা, ঋণখেলাপির ঝুঁকিতেও ৬০% রপ্তানিকারক
- মেঘনা সিমেন্টে কোম্পানি সচিব নিয়োগ
- মেঘনা সিমেন্টের ঋণমানে ‘ডেভেলপিং’ দৃষ্টিভঙ্গি
- ফান্ডের পাওনা ও দাবি জানাতে ইউনিটহোল্ডারদের প্রতি আহ্বান
- শেয়ারবাজারের ওপর কড়া নজরদারি, বিএফআইইউর নতুন নির্দেশনা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- শেয়ারবাজারে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- অবসর নিয়েও ফিরলেন মেসি, আর্জেন্টিনা দলে বড় চমক
- একাদশে ভর্তির প্রথম ফল আজ রাতে, দেখবেন যেভাবে
- সোনালী ব্যাংকের ঋণ কমতেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বড় পরিবর্তন
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস
- প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিতর্কের মধ্যেই নয়াদিল্লির নতুন দাবি
- ১২ই ডিসেম্বর রাতে চুক্তি শেষ — পরদিন সকালে পদ্মায় পানি থাকবে?
- ব্যাঙ ও ইঁদুরের প্রস্রাব-পায়খানা নিয়ে ইসলামি শরিয়তের বিধান
- একটি সাধারণ পোস্ট যা আপনার সর্বস্ব কেড়ে নিতে পারে
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
বিনোদন এর সর্বশেষ খবর
- কনটেন্ট ক্রিয়েটরের বাসা থেকে এসি-ফ্রিজ-টিভিসহ মালামাল গায়েব
- হঠাৎ দেবের বাড়িতে শুভেন্দু, নেপথ্যে বড় বার্তা













