নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটির নতুন কমিটির অভিষেক
পরবাস ডেস্ক : নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে গত ২০ জানুয়ারি শনিবার নিউইয়র্কের উডসাইডে গুলশান টেরেসে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে নবনির্বাচিত কর্মকর্তারা শপথবাক্য পাঠ করেন।
প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হাই কাইয়ুম। এই সময় নবনির্বাচিত নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউইয়র্কের কুইন্স থেকে নির্বাচিত সিভিল কাউন্টি জজ অ্যাটর্নি সোমা এস. সাঈদ। তিনি বাংলাদেশ ল’ সোসাইটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিশেষ অতিথি ছিলেন ডেমোক্রেটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, অ্যাটর্নি অশোক কর্মকার, প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট কাজী শামছুদ্দোহা, অ্যাডভোকেট মজিবর রহমান, অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, অ্যাডভোকেট এম এম নুরুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন অভিষেক অনুষ্ঠানের আহবায়ক মাহাবুবার রহমান বকুল, বিদায়ী সভাপতি অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন আহমেদ, বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মঈন উদ্দিন জুনেল, নবনিবাচিত সভাপতি অ্যাডভোকেট মো. মতিউর রহমান ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে ল’ সোসাইটির বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করে। দুই বছরের জন্য নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে। নতুন কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ ল’ সোসাইটিকে আরও এগিয়ে নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সবার মধ্যে আবার নতুন আশা দেখা দেয়।
নতুন কমিটিকে ল’ সোসাইটির সদস্যরা আনন্দের সাথে বরণ করে নেন। বিজয়ীরা একে অপরকে শুভেচ্ছা জানান। সোসাইটির সদস্যরাও নেতাদের শুভেচ্ছা জানান। সব শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অভিষিক্ত কর্মকর্তারা হলেন- সভাপতি অ্যাডভোকেট মো. মতিউর রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মঈন উদ্দিন জুনেল ও অ্যাডভোকেট রুবিনা মান্নান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সোনিয়া সুলতানা ও অ্যাডভোকেট সাব্বীর আহমদ মাজহার, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মাহবুর আলম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, অফিস সম্পাদক অ্যাডভোকেট কুবরাতুনন্নেছা, প্রচার সম্পাদক অ্যাডভোকেট জয়দীপ আচার্য্য, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক অ্যাডভোকেট রেদোয়ানা রাজ্জাক, সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট তাহমিনা এ সুইটি।
কার্যকরী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস শহীদ আজাদ, অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম ময়নুল, অ্যাডভোকেট মো. মহি উদ্দিন, অ্যাডভোকেট ফওজিয়া আফরিন ও অ্যাডভোকেট রেশমা ইয়াসমীন।
উল্লেখ্য, গত বছরের ২৩ ডিসেম্বর শনিবার জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ ল সোসাইটির নির্বাচন সম্পন্ন হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়া সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। সঙ্গীত পরিবেশন করেন রোকসানা মির্জাসহ জনপ্রিয় শিল্পীরা।
শেয়ারনিউজ, ২৫ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি












