‘নো ডিভিডেন্ড’র শেয়ারের বেসামাল রেকর্ড
নিজস্ব প্রতিবেদক : ২০২৩ সালের ১৩ এপ্রিল শেয়ারটির দাম ছিল ৯ টাকা ৯০ পয়সা। মাত্র ৯ মাসের মাথায় শেয়ারটির দাম উঠেছে ১৯৩ টাকা ৮০ পয়সায়। লোকসানের কারণে ২০২৩ সালে বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ডও দিতে পারেনি। তারপরও থেমে নেই কোম্পানিটির আকাশ ছোঁয়া যাত্রা।
কোম্পানিটি হলো শেয়ারবাজারে বেসামাল রেকর্ড করা অতি দুর্বল কোম্পানি খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্টিজ। অস্বাভাবিক দর বাড়ার কারণে গত ৭ মাসে ৫ বারের বেশি শোকজ করেছে ডিএসই কর্তৃপক্ষ। তারপরও কোম্পানিটির দর বৃদ্ধির প্রবণতা না কমে লাগামহীন অবস্থায়ই রয়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, অস্বাভাবিক হারে দর বেড়ে কোম্পানিটি আজ গেইনার তালিকায় ৩ নম্বরে অবস্থান করছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৭ টাকা ৬০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়ে সর্বশেষ ১৯৩ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।
গত বছরের ১৩ এপ্রিল থেকেই কোম্পানিটির দর বাড়তে থাকে। তারপর ৯ টাকা ৯০ পয়সা থেকে কারসাজির যাদুতে ১৯৩ টাকা ৮০ পয়সা সর্বোচ্চ রেকর্ড তৈরি করেছে। শেয়ারবাজারে এতো অল্প সময়ের মধ্যে নো ডিভিডেন্ড দেয়া আর কোনো কোম্পানির দর এভাবে বেড়েছে বলে তথ্য বিশ্লেষণে পাওয়া যায়নি।
সর্বশেষ ৩০ জুন ২০২৩ অর্থবছরে লোকসানের কারণে বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দিতে পারেনি কোম্পানিটি। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ পয়সা।
এদিকে, চলতি অর্থবছরের ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ পয়সা। যে কারণে কোম্পানিটির পিই রেশিও নেগেটিভ।
প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১১ টাকা ৮৬ পয়সা।
২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১৫ কোটি টাকা ও ৯৮ কোটি ৮ লাখ টাকা।
এই কোম্পানির ৯ কোটি ৮০ লাখ ৭৯ হাজার ৮৭৭টি শেয়ারের মধ্যে ৩০.১৩ শতাংশ উদ্যোক্ত পরিচালক, ৫.৭১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৬৪.১৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, শেয়ারবাজারে তালিকাভুক্ত অনেক ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির দর যেখানে তলানিতে অবস্থান করছে, সেখানে কিভাবে এমন একটি দুর্বল ও ঝুঁকিপূর্ণ কোম্পানির দর হাজার গুণ বেড়ে যায়। যে কোম্পানিটির দর এক বছর আগেও ফেসভ্যালুর নিচে ছিল, তা কোন কারণে এত উচ্চ দরে লেনদেন হচ্ছে?
ডিএসই শুধু শোকজ করেই দায় সারছে। কার্যকর কোনো ব্যবস্থা না নেয়ায কোম্পানিটির দর হুহু করে বেড়েই চলেছে। এই দর বৃদ্ধি থামাতে হলে এর দর বৃদ্ধির কারণ অনুসন্ধান করে কারসাজিতে জড়িত ব্যক্তিদেরকে শাস্তির আওতায় আনতে হবে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানিটির কারসাজিকারিরা ৩৫-৪০ টাকার মধ্যে সব শেয়ার হাতিয়ে নিয়েছে। এরপর নিজেদের মধ্যে লেনদেন করে কৃত্রিমভাবে শেয়ারটির দাম আকাশে তুলছে। যার কোনো যুক্তিসংগত কারণ নেই। এখন লেনদেনে উত্থান-পতন দেখিয়ে লেনদেন বাড়িয়ে বিনিয়োকারীদের আকৃষ্ট করার চেষ্টা চলছে।
তাঁরা বলছেন, এই শেয়ারে বিনিয়োগ করা মানে জেনে শুনে আগুনে হাত দেওয়া। শেয়ারটির দাম এই পর্যায়ে থাকার কোনো রকম সম্ভাবনা নেই। যখন পতন শুরু হবে, তখন যেভাবে বেড়েছে তার চেয়ে আরও দ্রুত গতিতে নামবে। সুতরাং বিনিয়োগকারীদের ভুলেও এই শেয়ারের আশে-পাশে যাওয়াও উচিত হবে না।
৬ গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আলোচনা
শেয়ারনিউজ, ২৩ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত









