×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মঙ্গলবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ জানুয়ারি ২৩ ১৫:০৫:২২
মঙ্গলবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৩ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২২৭টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে ডরিন পাওয়ার জেনারেশনস এন্ড সিস্টেমস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৫ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এস্কয়ার নিটের শেয়ার দর কমেছে ২ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ।

আর ৭ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে কেডিএস এক্সেসরিজ লিমিটেড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- মতিন স্পিনিং, শাশা ডেনিমস, শাইনপুকুর সিরামিকস, সামিট পাওয়ার, প্রাইম ইন্সুরেন্স, মালেক স্পিনিং এবং ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড।

শেয়ারনিউজ, ২৩ জানুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে