কানাডা সরকার বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর কথা ভাবছে
নিজস্ব প্রতিবেদক : কানাডা সরকার বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমানোর কথা ভাবছে। আবাসন সংকটের কারণেই মূলত এই চিন্তা করছে দেশটি।
সম্প্রতি এক প্রতিবেদনে দেশটির অভিবাসন মন্ত্রী মার্ক মিলারের বরাত দিয়ে বলা হয়েছে, কানাডায় বসবাসের অনুমতিপ্রাপ্ত আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা কমানোর কথা ভাবছে সরকার। নাগরিকদের আবাসন ক্রয়ক্ষমতার সংকটের জন্য কানাডার সরকার সম্প্রতি সমালোচনার সম্মুখীন হয়েছে।
এর আগে মার্ক মিলার গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেছেন, ক্ষমতাসীন লিবারেল সরকার এই বছরের প্রথম এবং দ্বিতীয় প্রান্তিকে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা সীমাবদ্ধ করে দেওয়ার কথা বিবেচনা করছে। কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখ করে তিনি বলেন, ‘এটি এমন একটি সিস্টেম যা সত্যিই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।’
অবশ্য কানাডা সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ঠিক কতটা কমানোর কথা বিবেচনা করছে তা তিনি বলেননি। কানাডা তার অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে ও বয়স্ক জনসংখ্যাকে সমর্থন করার জন্য অভিবাসনের ওপর নির্ভর করে থাকে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বার্ষিক অভিবাসন বাড়াচ্ছেন।
তবে আবাসন সংকটের জন্য দেশটিতে অভিবাসী এবং আন্তর্জাতিক শিক্ষার্থী বৃদ্ধিকে দায়ী করা হয়েছে। কারণ মুদ্রাস্ফীতির কারণে উত্তর আমেরিকার এই দেশটিতে বাড়ি নির্মাণ অনেকটাই ধীর হয়ে গেলেও বাড়ির চাহিদা সমানভাবে বেড়েই চলেছে।
বিষয়টি নিয়ে কথা বলেছেন ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে অধ্যায়নরত বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থী নাঈম উল হাসান। তার কাছে জানতে চাইলে, তিনি বলেন, কানাডিয়ান সরকারের এমন সিদ্ধান্ত নিঃসন্দেহে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের কানাডায় আসাকে আরও চ্যালেঞ্জিং করে তুলবে ।
তিনি বলেন, পাশাপাশি বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য প্রথম পছন্দ হিসেবে কানাডা থাকলেও এর জনপ্রিয়তা ক্রমশ কমে যাবে বলে আমি মনে করি।
কানাডার সরকারি তথ্য অনুযায়ী, ২০২২ সালে সক্রিয় ভিসাসহ ৮ লাখেরও বেশি বিদেশি শিক্ষার্থী কানাডায় অবস্থান করছিলেন। ২০১২ সালে এই সংখ্যা ছিল ২ লাখ ৭৫ হাজার।
ক্ষমতাসীন লিবারেল সরকার গত বছরের আগস্টে বিদেশি শিক্ষার্থীদের ভিসার সংখ্যা সীমাবদ্ধ করার কথা প্রথম জানিয়েছিল। কিন্তু সে সময় কানাডার আবাসনমন্ত্রী শন ফ্রেজার বলেছিলেন, সরকার এই পরিকল্পনা বাস্তবায়ন করবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি।
অন্যদিকে ট্রুডোর লিবারেল পার্টি ৮ বছরেরও বেশি সময় ক্ষমতায় থাকার পরে তাদের জনপ্রিয়তা বেশ হ্রাস পেয়েছে। জরিপে পিয়েরে পোইলিভরের নেতৃত্বে বিরোধী রক্ষণশীলরা এগিয়ে রয়েছেন।
এছাড়া আবাসন সমস্যা সঠিকভাবে পরিচালনা না করার জন্য সরকারের সমালোচনাও করে থাকে বিরোধীরা।
উল্লেখ্য, কানাডা আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয় একটি গন্তব্য। কারণ পড়াশোনার পাশাপাশি এখানে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করা তুলনামূলকভাবে সহজ।
শেয়ারনিউজ, ১৯ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি












