পৃথিবীর সেরা পর্যটনের দেশ হতে চায় সৌদি আরব
পরবাস ডেস্ক : ২০৩০ সালের মধ্যে পৃথিবীর অন্যতম সেরা পর্যটন গন্তব্য হতে কাজ করছে সৌদি আরব। খুব দ্রুততার সঙ্গে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে দেশটি।
কিন্তু যত দ্রুতই কর্মকাণ্ড চলুক না কেন, সময়ের সঙ্গে পাল্লা দিয়েই এগোতে হচ্ছে তাদের। আর এই কর্মযজ্ঞে সৌদি আরব খরচ করছে শত শত কোটি মার্কিন ডলার।
সৌদি আরবের এই পরিকল্পনা অত্যন্ত উচ্চাভিলাষী। তাতে এখন যোগ হচ্ছে নতুন নতুন বিষয়। আর সে কারণে এই প্রথমবারের মতো সৌদি আরব স্বীকার করেছে যে বেশ কিছু প্রকল্প নির্দিষ্ট সময় ২০৩০ সালের মধ্যে শেষ করা যাবে না।
এসব প্রকল্পের বাস্তবায়ন করা হচ্ছে দেশটির অর্থনীতিকে আমূল বদলে ফেলার লক্ষ্য নিয়ে। যে কারণে প্রকল্পগুলোর কার্যক্রম চালানো হচ্ছে ধীরস্থিরভাবে এবং পরিকল্পিতভাবে।
লাক্সারিলঞ্চেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্প বাস্তবায়নে এই ধীরগতির কারণে অবশ্য দেশটির অর্থমন্ত্রী খুশি। তিনি মনে করেন, কিছু প্রকল্পের বাস্তবায়ন পিছিয়ে গেলে তা অর্থনীতির জন্য ভালো হবে।
এই পটভূমিতে সৌদি আরব ২০২৬ সালের বাজেট কাটছাঁট করার প্রস্তুতি নিতে শুরু করেছে। এই কৌশল মূল্যস্ফীতি কমাতে সাহায্য করবে।
অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান অবশ্য নির্দিষ্ট করে বলেননি যে ঠিক কোন কোন প্রকল্পের বাস্তবায়ন এর ফলে পিছিয়ে যাবে। রাজধানী রিয়াদে তিনি বলেছেন, ‘কারখানা গড়ে তোলা ও প্রয়োজনীয় মানবসম্পদ তৈরি করতে আরও বেশি সময়ের দরকার।’
যদিও কিছু প্রকল্পের বাস্তবায়ন পিছিয়ে যাবে, কিছু প্রকল্প আবার দ্রুত শেষ করা হবে। এগুলো সেসব প্রকল্প, যেগুলোর নির্মাণকাজ প্রায় শেষ হয়ে এসেছে।
যেসব প্রকল্প এখনো পরিকল্পনা পর্যায়ে আছে কিংবা যেসব প্রকল্প সম্পর্কে এখনো ঘোষণা দেওয়া হয়নি, সেগুলো এর ফলে আরও বেশি সময় পাবে। আল জাদান বলেন, কিছু প্রকল্প স্থগিত করা হয়েছে, আবার কিছু প্রকল্পের জন্য ২০৩০ সালের পর অর্থ বরাদ্দ করা হবে।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উচ্চাভিলাষী প্রকল্প ‘ভিশন ২০৩০’ নামে পরিচিত। এর লক্ষ্য হলো, তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনা। সৌদি আরবের অর্থনীতি জ্বালানি তেলের ওপর বড় রকম নির্ভরশীল। যুবরাজ দেশটিতে আরও বেশি বিদেশি বিনিয়োগও আনতে চান।
নতুন যেসব প্রকল্পের ঘোষণা দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে এপিকন, বিনোদনকেন্দ্র উতামো, নিওম লেজা, কিদিয়া, সিরান্না এবং ছয়কোনাবিশিষ্ট একটি বিলাসবহুল হোটেল। মোহাম্মদ আল জাদান জানিয়েছেন, ব্যয়ের পরিকল্পনায় পরিবর্তন এনে সৌদি সরকার ইতিমধ্যে ৬ হাজার কোটি ডলারের সমপরিমাণ ২২ হাজার ৫০০ কোটি রিয়াল বাঁচিয়েছে।
মোহাম্মদ আল জাদান বলেন, ব্যয়ের পরিকল্পনায় পরিবর্তন আনা শুধু খরচ কমানোর বিষয় নয়। এর অন্যতম উদ্দেশ্য হলো, সবচেয়ে বেশি লাভ পাওয়ার জন্য সম্পদের কার্যকর ব্যবহার।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান এরই মধ্যে বিশ্বকে দেখিয়েছেন যে তাঁর দেশে কী ধরনের জাঁকজমকপূর্ণ পরিবর্তন আসছে। তিনি নতুন কিছু করতে চাইছেন। আর এর মধ্যে অনেক কিছুই রীতিমতো বিস্ময়কর।
সৌদি আরবের মানুষকে তিনি নতুন ধারার জীবনযাপনের অভিজ্ঞতা দিতে চান। তাঁর হাতে রয়েছে প্রচুর অর্থ। পৃথিবীর অন্যতম বড় রাষ্ট্রীয় তহবিল তিনি নিয়ন্ত্রণ করেন, যার আকার ৭৭ হাজার ৮০০ কোটি ডলার।
নিওম সিটি নামে যে শহর গড়ে তোলা হচ্ছে, তার জন্য খরচ করা হচ্ছে ৫০ হাজার কোটি ডলার। ধীরে ধীরে এই শহর তার রূপ পাচ্ছে। মোহাম্মদ বিন সালমান দেখিয়েছেন তার স্বপ্নদর্শী পরিকল্পনার মতোই তাঁর কর্মকাণ্ড।
এই প্রকল্পের সমালোচকেরা এর বিশালত্ব দেখে অনেক সময় হতবুদ্ধি হয়ে পড়েন, আবার অনেক সময় হয়ে ওঠেন সন্দেহপ্রবণ। তবে তাতে করে এই বিশাল প্রকল্পের কাজ থেমে থাকছে না।
শেয়ারনিউজ, ০৮ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি












