ফিনল্যান্ডে প্রবাসী কর্মীর বিপুল সুযোগ
পরবাস ডেস্ক : বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে পরিচিত ফিনল্যান্ড৷ দেশটি কর্মী সংকটে ভুগছে। দেশটির সরকার ও চাকরিদাতাদের মতে অভিবাসীদের দেশটিতে আসার সুযোগ বাড়ানো ছাড়া এই চাহিদা মেটানো সম্ভব না।
জনসংখ্যা বৃদ্ধির নিম্নগতির কারণে যেসব দেশ কর্মী সংকটে ভুগছে তাদের মধ্যে ফিনল্যান্ডের অবস্থান উপরের দিকেই থাকবে৷ বর্তমানে প্রতি ১০০ জনের মধ্যে সেখানে ৩৯.০২ জনই ৬৫ বছরের উপরে৷ বয়স্ক মানুষের হারে জাপানের পরই ফিনল্যান্ডের অবস্থান৷
জাতিসংঘের এক পরিসংখ্যান অনুযায়ী, ২০৩০ সাল নাগাদ ফিনল্যান্ডে বয়স্ক মানুষের হার সাড়ে ৪৭ ভাগে ঠেকবে৷ ২০২৩ সালের হিসাব অনুযায়ী মাত্র ৫৫ লাখ ৪৫ হাজার ৪৭৫ জন জনসংখ্যার দেশটিতে অভিবাসীর সংখ্যা দ্বিগুণ বাড়িয়ে বছরে ২০ হাজার থেকে ৩০ হাজারে উন্নীত না করলে প্রশাসনিক সেবা চালু রাখাই কঠিন হয়ে পড়বে৷
ফিনল্যান্ডের সরকারেরও এক রকম পরিসংখ্যান। দেশটির চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় কর্মীর চাহিদা পূরণে অভিবাসীদের কোন বিকল্প দেখছে না ৷
ট্যালেন্টেড সল্যুশন্স নামের তেমনই একটি প্রতিষ্ঠানের নিয়োগকর্তা সাকু তিহভারাইনেন৷ তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘‘উল্লেখযোগ্য সংখ্যক বিদেশিদের ফিনল্যান্ডে সুযোগ দেয়া দরকার আমাদের৷ বিষয়টি সবার কাছেই এখন স্বীকৃত৷’’
উন্নত জীবনযাত্রা, স্বাধীনতা ও নারী-পুরুষ সমতার দিক থেকে বিশ্বের যেকোন দেশের চেয়ে় ফিনল্যান্ডের অবস্থান উপরে৷ দুর্নীতি, অপরাধের মাত্রাও যথেষ্ট কম হওয়ায় ফিনল্যান্ডের আলাদা পরিচিতি আছে৷
একারণে বিশ্বের যেকোন দেশের বাসিন্দার জন্যই ফিনল্যান্ডে বসবাস আকর্ষণীয়৷ কিন্তু এর বিপরীতে অভিবাসী বিরোধী দৃষ্টিভঙ্গী, উগ্র ডানপন্থি দলগুলোর রাজনৈতিক অবস্থান এবং বিদেশিদের চাকরি দেয়ার ক্ষেত্রে নিয়োগকারীদের অনীহা দেশটিতে অভিবাসী সংখ্যা বৃদ্ধির পথে প্রধান বাধা হিসেবে কাজ করছিল এতদিন৷
তবে দিনদিন কর্মক্ষম জনসংখ্যা কমতে থাকায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো ও সরকারের ভাবনায় পরিবর্তন আসতে শুরু করেছে, এমনটাই মনে করেন অ্যাকাডেমি অব ফিনল্যান্ডের গবেষণা ফেলো চার্লস ম্যাথিস৷
তিনি ‘ট্যালেন্ট বুস্ট’ নামের একটি সরকারি প্রকল্পের পরামর্শক৷ চার বছর ধরে চলমান এই প্রকল্পের মূল লক্ষ্য বিদেশি কর্মীদের জন্য ফিনল্যান্ডকে আরো আকর্ষণীয় করা৷
জানা গেছে, গত এক যুগ ধরেই ফিনল্যান্ডের অভিবাসী বৃদ্ধির হার যথেষ্ট কম৷ ২০১৯ সালে অভিবাসীর সংখ্যা সর্বসাকুল্যে বেড়েছে মাত্র ১৫ হাজার৷ পরিসংখ্যান বলছে যেসব অভিবাসী দেশটি ছেড়ে গেছেন তাদের বড় অংশই উচ্চ শিক্ষিত৷
অথচ, ওইসিডিভুক্ত দেশগুলোর মধ্যে দক্ষ কর্মী সংকট সবচেয়ে বেশি ফিনল্যান্ডে৷ এর ভুক্তভোগী এখন প্রযুক্তি নির্ভর স্টার্টআপ কোম্পানিগুলো৷ তারা বাইরে থেকে কর্মী আকর্ষণে বিভিন্ন যৌথ উদ্যোগ গ্রহণ করেছে৷
যেমন, খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ভোল্টের সাউন রুডেন এএফপিকে বলেন, ‘‘(দক্ষ বিদেশি কর্মীদের) স্থানান্তর প্রক্রিয়া যতটা সহজ করা যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা৷’’
শেয়ারনিউজ, ০৮ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি












